Saturday, October 10, 2026

তবু আসো না তুমি: বিসর্গ কল্লোল

 

গতকাল রাতের ঐ বৃষ্টির ফোঁটাতে

তোমাকে খুঁজেছি,

কেন আসো নি তুমি?

বিষাদের রঙেতে

আঁকা কত যে আঘাত,

তুমি নেই, তুমি নেই

করে কাটছে প্রতি রাত।

তুমি অমন করে আমায়

আর ডাকো না,

কেন হঠাৎ এসে

হাতে হাত রাখো না,

তুমি আড় চোখে আর আমাকে

খুন করো না,

তোমাকে কাজলে, টিপে

বহুদিন দেখি না।

তবু হায় দিন যায়

চলে যায় রজনী,

নদী শুকিয়ে গেছে

তবু আসো নি তুমি।


প্রিতিদিন একই ঘোর

একই ছন্দে কাটে ভোর,

আঁধারের কাছে জেনে নিও সে খবর।

ভেঙে গেছে আকাশ

পুড়ে গেছে আশার,

যত দুঃখ বাকি আর তুমি দিও উপহার।


শোনো শেষ বিকেলের লেখা কবিতা আমার

নিয়ে যাও এই সুর এই ছন্দ তোমার,

দিয়ে যাও ঠোঁট চেপে ধরা হাসিটা আবার

বলে দাও কতকাল আর অপেক্ষা তোমার।

তবু হায় দিন যায়

চলে যায় রজনী,

আমি ফুরিয়ে গেছি

তবু আসো নি তুমি।


0 comments:

Post a Comment