Showing posts with label তপন চৌধুরী. Show all posts
Showing posts with label তপন চৌধুরী. Show all posts

Friday, December 2, 2011

দিন কি রাতে - তপন ও মিতালী

0 comments
দিন কি রাতে সাজ প্রভাতে
... তোমারি আছি এই তো
তুমি ছাড়া জীবনে আমার
কিছু চাওয়ার নেই তো
জীবন বল মরন বল
তুমি আমার সেই তো

সামনে রেখিও দুচোখে দেখিও
এক পলকের আড়াল হলে
কাটে না যে ক্ষণ
ও কাছে না এলে গো
বুকে না পেলে গো
হৃদয় আমার কেঁদে মরে
ভরে না তো মন
তোমার মাঝে……..
তোমার মাঝে হারিয়ে খুঁজি
নতুন আমার এইতো
দিন কি রাতে সাজ প্রভাতে
তোমারি আছি এই তো

লজ্জা কিবা আর
তুমি তো আমার
বুকের ভিতর রাখা
ওগো সুখের অলঙ্কার সুখের অলঙ্কার
ও তোমাকে যে চেয়েছি
তোমাকে পেয়েছি
এর চেয়ে বড় আছে
কি আমার অহংকার
সারাটি জীবন কেটে যাবে
স্বপ্ন সাজা এইতো
দিন কি রাতে সাজ প্রভাতে
তোমারি আছি এই তো

ডাউনলোড

Monday, November 16, 2009

সন্ধ্যাতারা - তপন চৌধুরী

0 comments
কেমন আছ সন্ধ্যাতারা
দূর সুদূরে আমাকে ছাড়া
আমিতো আছি আগেরি মত
বুকে নিয়ে সেই পুরোনো ক্ষত
মনে পড়ে তোমায় প্রতিনিয়ত।


চেনা চেনা সেই প্রিয়মুখ
আজ কেন নতুন ঠিকানায়
সজানো হয়তো জীবন
ভোর লাগা চাঁদ জ্যোৎস্নায়
আঁধারের ফুলে চেয়েছে
এই মনের স্বপ্ন যত।


চুপিচুপি পালিয়ে গেছে
খেয়ালী পলাতকা
সারি সারি কত যে মানুষ
আমি কেন এতটা একা
চেঁয়েছি তোমাকে যত
পেয়েছি দুঃখ তত।

Sunday, November 15, 2009

নাম লইয়া কাঁন্দি - তপন চৌধুরী

0 comments
পরাণ বন্ধুরে
আমি তোমার নাম লইয়া কাঁন্দি
গগনেতে ডাকে দেয়া
আসমান হইলো আঁন্দি।
তোমার বাড়ী আমার বাড়ী
মধ্যে সরূ নদী
সেই নদীকে মনে হইলো
অকুল ও জ্বলদি রে বন্ধু
আমি তোমার নাম লইয়া কাঁন্দি।
উড়ীয়া যায়রে সুখুয়ার পংক্ষী
পইড়া রইলো ছাঁয়া
কোন পরাণে বিদেশ রইলা
ভূলি দেশের মাঁয়ারে বন্ধু
আমি তোমার নাম লইয়া কাঁন্দি।

বল মন বল - তপন চৌধুরী

0 comments
বল মন বল, কে সুখী বল
কতটা মেঘে কতটা জ্বল
কতটা সুখে কতটা ফাগুন
কতটা দুঃখে কতটা আগুন।
সুখ পাখি গেছে উড়ে
চেনা পথ ভূল করে
আমি একা দূরে বহুদুরে
শ্রাবন আকাশটা অভিমানি মনটা
এক নদী হল দুচোখে
কে যেন আমাকে রাখে।
নীল রাতে মেঘ এল
তারা গুলো নিভে গেল
আমি আজও বড় এলোমেলো
দখিনা বাতাসটা কত চেনা মুখটা
ঝড় তুলে কেন এই বুকে
কে যেন আমাকে কাছে ডাকে।

Wednesday, November 11, 2009

এই রূপালি চাঁদে তোমারই হাত দুটি - তপন চৌধুরী, শম্পা রেজা

1 comments
এই রূপালি চাঁদে তোমারই হাত দুটি
মেহেদি লাল রঙে আমি সাজিয়ে দিতে চাই
আহা কি শোনালে মন রাঙালে
এভাবে সারা জীবন যেন তোমাকে কাছে পাই


শুধু একটি গোলাপ চেয়ে পাঠালে চিঠি
শুনে মনের আকাশে ভাসে তারা মিটিমিটি
তুমি কাছে এসে এ হৃদয় রাঙালে যদি
তাতে আমারই নাম লিখে যাই


আমি তোমাকে পেয়ে সুখে আছি
যেন ফুলের বুকে অলি কত কাছাকাছি
এই মেহেদি রাতে সাথে আছ তুমি
যেন তুমি বিনে কিছু নাই
তোমাকে কাছে পাই