দীর্ঘ তেপান্তরে
বাঁধ ভেঙে যায়
কোনো এক আকাশ
শুধু তোকে পেতে চায়
তোর প্রেমে বুদ হয়ে
এত আয়োজন
মন খারাপের রাতে
তোকে প্রয়োজন
তাই এত আয়োজন
খুব তোকে প্রয়োজন ।।
দিশেহারা তুই,
আর আমি মিলে দুই
আমার নীল আকাশ
ছিড়ে উড়ে গেলি তুই।।
♫ Bangla Lyrics ♫ Archives of Bangla Lyrics ♪ ♫ বাংলা গানের কথার সংগ্রহশালা ♪ Bangla Lyrics ♪ Bengali Songs Lyrics ♫
দীর্ঘ তেপান্তরে
বাঁধ ভেঙে যায়
কোনো এক আকাশ
শুধু তোকে পেতে চায়
তোর প্রেমে বুদ হয়ে
এত আয়োজন
মন খারাপের রাতে
তোকে প্রয়োজন
তাই এত আয়োজন
খুব তোকে প্রয়োজন ।।
দিশেহারা তুই,
আর আমি মিলে দুই
আমার নীল আকাশ
ছিড়ে উড়ে গেলি তুই।।
গতকাল রাতের ঐ বৃষ্টির ফোঁটাতে
তোমাকে খুঁজেছি,
কেন আসো নি তুমি?
বিষাদের রঙেতে
আঁকা কত যে আঘাত,
তুমি নেই, তুমি নেই
করে কাটছে প্রতি রাত।
তুমি অমন করে আমায়
আর ডাকো না,
কেন হঠাৎ এসে
হাতে হাত রাখো না,
তুমি আড় চোখে আর আমাকে
খুন করো না,
তোমাকে কাজলে, টিপে
বহুদিন দেখি না।
তবু হায় দিন যায়
চলে যায় রজনী,
নদী শুকিয়ে গেছে
তবু আসো নি তুমি।
প্রিতিদিন একই ঘোর
একই ছন্দে কাটে ভোর,
আঁধারের কাছে জেনে নিও সে খবর।
ভেঙে গেছে আকাশ
পুড়ে গেছে আশার,
যত দুঃখ বাকি আর তুমি দিও উপহার।
শোনো শেষ বিকেলের লেখা কবিতা আমার
নিয়ে যাও এই সুর এই ছন্দ তোমার,
দিয়ে যাও ঠোঁট চেপে ধরা হাসিটা আবার
বলে দাও কতকাল আর অপেক্ষা তোমার।
তবু হায় দিন যায়
চলে যায় রজনী,
আমি ফুরিয়ে গেছি
তবু আসো নি তুমি।
সে ভাব উদয় না হলে।
কে পাবে সে অধরচাঁদের বারাম কোন দলে॥
ডেঙ্গাতে পাতিয়ে আসন
জলে রয় তার কীর্তি এমন
বেদে কি তার পায় অন্বেষণ
রাগের পথ ভুলে॥
ঘর ছেড়ে ছানচেতে বাসা
কুপথে তার যাওয়া আসা
না জেনে ভেদ খোলসা
কথায় কি মেলে॥
জলে যখন চাঁদ দেখা যায়
ধরতে গেলে হাতে কে পায়
লালন তেমনি সাধন দাঁড়ায়
প’লো গোলমালে॥
আজব দুনিয়া ভাই বড়ো তামাশা,
এই দেখি এই নাই হয়ে যায় সকল ভরসা।
আসমানে বানায়ে ঘর তার ভিতরে বাসা,
যার লাগিয়ে খেটে মরো সেই কর্মনাশা।
ভুলাইতে কামিনীর মন দিছো ভালোবাসা,
আসবে শমন বাঁধবে যখন, বুঝবি মেয়ের নেশা।
একদিন যে তোর লইতে হবে গাঙ্গের কূলে বাসা,
হরদাম দাগাইও দিলে আর হবেনা আসা।
দীনহীন মনোমোহন কয়, করিয়ে খোলসা,
দুই চক্ষু বুজিয়া গেলে, সম্পর্ক নাই রতিমাখা।
আমাতে কি আর আমি আছি?
যার প্রাণ তারে দিয়ে নীরব হয়েছি।
শুধু তাহারি লাগি সারাটি নিশি জাগি
ডাকি ডাকি থাকি থাকি কত কেন্দেছি।
ধরতে না পেরে তারে চলিয়া এসেছি ফিরে,
অভিমান রাগ করে, ফেরে পড়েছি।
প্রাণের লাগি প্রাণ, উদাসী গায় হে গান
নিঝুমে পাতিয়া কান, থাকতে তারে দেখেছি।
তাহারই আকুলতা, সহে না এত ব্যাথা
গাহিয়া প্রাণের গাঁথা প্রাণে প্রাণে সঁপিয়াছি।