Showing posts with label সৈয়দ আব্দুল হাদী. Show all posts
Showing posts with label সৈয়দ আব্দুল হাদী. Show all posts

Friday, January 1, 2010

কারো আপন হইতে পারলি না অন্তর - সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদী

0 comments
কারো আপন হইতে পারলি না অন্তর,
আমার ভালবাসার শূন্য ভিটায়,
কেউ বাঁধল না ঘর!


ব্যথা দেয়ার মানুষ আছে,
কথা দেয়ার নাই!
আশার পাখি খাঁচায় বাইন্ধ্যা,
আশায় দিন কাটাই!


আমি কাঁদিতেও পারতাম যদি,
চোখের জলে পাইতাম নদী,
পাইলাম বালুচর!
কারো আপন হইতে পারলি না অন্তর!


জ্বালা হইল গলার মালা,
অঙ্গার হইল মন।
বাহিরে বসন্ত আসে,
ভিতরে শ্রাবণ!


কেউ সোহাগেরই চন্দন দিয়া,
ভালবাসার বন্ধন দিয়া,
নিলো না খবর!
কারো আপন হইতে পারলি না অন্তর!
আমার ভালবাসার শূন্য ভিটায়,
কেউ বাঁধল না ঘর!
কারো আপন হইতে পারলি না অন্তর!
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

Saturday, November 14, 2009

কেউ কোনোদিন আমারে তো কথা দিল না - সৈয়দ আব্দুল হাদী

0 comments
কি করে বলিব আমি ॥ আমার মনে বড় জ্বালা ॥
কেউ কোনোদিন আমারে তো কথা দিল না
বিনিসুতার মালা খানি গাঁথা হলো না


ও, এই জ্বালা যে এমন জ্বালা
যায়না মুখে বলা
বুঝতে গেলে সোনার অঙ্গ (তোমার)
পুড়ে হবে কালা
ও, লালন মরলো জল পিপাসায়
থাকলে নদী মেঘনা
(আমার) হাতের কাছে ভরা কলস
তিষ্ণা মেটে না ॥




ও, ভালোবাসার অপরাধে হয়েছিল দোষী
(বলো) তাই বলে কি থেমেছিল কদমতলার বাঁশী
ও, দংশিলে পিরিতের বিষে
ওঝা মেলে না রে
এই মরন যে সুখের মরন (হায়রে)
দেখলাম জনম ভরে॥


ছবি: সুন্দরী ।
শিল্পী: সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমীন।
গীতিকার: আমজাদ হোসেন।
সুরকার: আলাউদ্দিন আলী।

আছেন আমার মোক্তার - সৈয়দ আব্দুল হাদী

0 comments
আছেন আমার মোক্তার
আছেন আমার ব্যারিস্টার।।
শেষ বিচারের হাইকোর্টেতে
তিনিই আমায় করবেন পার
আমি পাপী তিনি জামিনদার।।


মনের ঘরে তালা দিয়া
চাবি লইয়া আছেন সাঁই
আমি অধম সাধ্য কি তার
হুকুম ছাড়া বাইরে যাই ।।


দুই কান্দে দুই মুহূরি
লিখতে আছেন ডাইরি।।
দলিল দেইখা রায় দিবেন
টাকা পয়সার নাই কারবার
সময় থাকতে মনা হুশিয়ার
আমি পাপী তিনি জামিনদার


সেদিনের সেই ইস্টিশনে
থাকবে নানান প্যাসেন্জার
দ্রুতযানে পাড় হবে সে
টিকিট কাটা আছে যার।।


পারাপারের থাকলে তাড়া
সঙ্গে নিও গাড়ি ভাড়া।।
জবাবদিহি করতে হবে
ধরলে টিকিট কালেক্টার
সময় থাকতে মনা হুশিয়ার
আমি পাপি তিনি জামিনদার