যখন রাত্রি নিঝুম
নেই চোখে নেই ঘুম
একলা শূণ্য ঘরে
তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে।
ভরবে জীবন গানে গানে
এইতো আশা আমার প্রাণে, মাগো।
সেই আশাতে ঘর ছেড়ে আজ
এলাম পথের পরে।
তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে।
জানি তোমার আশীষ পেলে
উঠব সকল বাঁধা কেটে।
তোমার আশীষ সকল কাজে
পড়ছে মাথায় ঝরে,
তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে।
Showing posts with label কুমার শানু. Show all posts
Showing posts with label কুমার শানু. Show all posts
Saturday, November 14, 2009
Wednesday, November 11, 2009
ভালোবাসা যত বড় জীবন ততো বড় নয় - কুমার শানু, মিতালী মুখার্জী
ভালোবাসা যত বড়
জীবন ততো বড় নয়
তোমায় নিয়ে হাজার বছর
বাঁচতে বড় ইচ্ছে হয়
বড় দেরী করে দেখা হলো
হলো চেনাজানা
আরো দিন গেল কেটে
মনেরই ঠিকানা
হায় জন্ম থেকেই হয়নি কেন
তোমার আমার পরিচয়
শুধু কিছুদিন পাশে পেয়ে
ফুরাবে না আশা
কবে যে মরণ ঝড়ে
ভেঙে যাবে বাসা
হায় সব পেয়েছি তাই কি আমার
সব হারানোর এত ভয়
জীবন ততো বড় নয়
তোমায় নিয়ে হাজার বছর
বাঁচতে বড় ইচ্ছে হয়
বড় দেরী করে দেখা হলো
হলো চেনাজানা
আরো দিন গেল কেটে
মনেরই ঠিকানা
হায় জন্ম থেকেই হয়নি কেন
তোমার আমার পরিচয়
শুধু কিছুদিন পাশে পেয়ে
ফুরাবে না আশা
কবে যে মরণ ঝড়ে
ভেঙে যাবে বাসা
হায় সব পেয়েছি তাই কি আমার
সব হারানোর এত ভয়
Subscribe to:
Posts (Atom)