আমার কিছু কথা ছিলো
তোমায় বলার কেবল তোমায়
যেই না আমি ঠোঁট নেড়েছি
সেই কথাটা তলিয়ে গেল
এ সময়ে শব্দ তলায়
কিছুই তো আর যায়না শোনা
কার কথা কে বুঝবে বলো
বুঝতে হলে কথার মানে
চেনা পথের বাইরে চলো
মন
তোমার বুকের আগল খোল
এখন নাকি শব্দগুলো
এক মূহুর্তে সাগর পেড়োয়
এখন নাকি যন্ত্রগুলো
এপার থেকে আমার কথা
তোমার পারে পৌছিয়ে দেয়
তবু কিছুই যায়না বলা
শব্দ খেলায় কেবল ফাঁকি
কথার পিঠে কথা সাজাই
আমরা এখন একলা থাকি
তোমার আমার ক্লান্ত দেহ
শব্দে কথায় ভারাক্রান্ত
কত রকম কথা বলা
বলতে বলতে চলতে চলতে
পৌছে গেছি এ কোন প্রান্ত
হয়তো তুমি পাশেই আছো
তবু তোমায় ছুঁতে কি পাই
তোমার বুকে ব্যথা ছিলো
কেমন করে কথা দিয়ে
সেই ব্যথাতে আঙুল বুলাই
বলতে হলে নতুন কথা
চেনা পথের বাইরে চলো
অন্ধকারে যায়না দেখা
তবু তুমি হাতড়ে চলো
তোমার বুকের আগল খোলো
মন রে আমার কিছু কথা ছিলো
ডাউনলোড
Showing posts with label মৌসুমী ভৌমিক. Show all posts
Showing posts with label মৌসুমী ভৌমিক. Show all posts
Friday, December 17, 2010
Thursday, December 3, 2009
চিঠি - মৌসুমী ভৌমিক
এখন সকাল এখানে সকাল মেঘলা সকাল
মাটি ভেজা ভেজা গন্ধ
তোমার আকাশে কত তারা ভাসে
তুমি দেখনাতো তোমার জানালা বন্ধ
তোমার চিঠি কালকে পেয়েছি
ক'হাজার মাইল পেড়িয়ে এসেছে
তোমার কথার ছন্দ
একা একা রাত কাটানো কবরে
কুয়াশা ছড়ানো ভোরের খবরে
পাওয়া না পাওয়ার দ্বন্দ
আমার এখানে একই কাঁদাজল
বর্ষা কালে দু'পায়ে মাখানো
বাড়িতে বাইরে সেই অবিকল
একইরকম সময় কাটানো ।।
বাবার ছানিটা
বেড়াল ছানাটা মায়ের পোনাটা
সবই বেড়ে গেছে যাচ্ছে
রাত কেটে দিন
দিন কেটে দিন
জলভেজা দিন
নীলআকাশী দিন আসছে
বলতে ভুলেছি সেই যে গাছটা
আধমরা সেই ফুলের গাছটা
সেই গাছটাতে নতুন কুড়িতে
নতুন প্রানের ছন্দ
বাঁচার সেকি আনন্দ
আর কি জানাবো তোমাকে বলো
কথায় কথায় বৃষ্টি নামলো
হাওয়ায় ফুলের গন্ধ
তুমি ভালো থেকো
আমি ভালোই আছি
ভালোবাসা নিও
ভালোবাসা নিও
তুমি ভালো থেকো
মাটি ভেজা ভেজা গন্ধ
তোমার আকাশে কত তারা ভাসে
তুমি দেখনাতো তোমার জানালা বন্ধ
তোমার চিঠি কালকে পেয়েছি
ক'হাজার মাইল পেড়িয়ে এসেছে
তোমার কথার ছন্দ
একা একা রাত কাটানো কবরে
কুয়াশা ছড়ানো ভোরের খবরে
পাওয়া না পাওয়ার দ্বন্দ
আমার এখানে একই কাঁদাজল
বর্ষা কালে দু'পায়ে মাখানো
বাড়িতে বাইরে সেই অবিকল
একইরকম সময় কাটানো ।।
বাবার ছানিটা
বেড়াল ছানাটা মায়ের পোনাটা
সবই বেড়ে গেছে যাচ্ছে
রাত কেটে দিন
দিন কেটে দিন
জলভেজা দিন
নীলআকাশী দিন আসছে
বলতে ভুলেছি সেই যে গাছটা
আধমরা সেই ফুলের গাছটা
সেই গাছটাতে নতুন কুড়িতে
নতুন প্রানের ছন্দ
বাঁচার সেকি আনন্দ
আর কি জানাবো তোমাকে বলো
কথায় কথায় বৃষ্টি নামলো
হাওয়ায় ফুলের গন্ধ
তুমি ভালো থেকো
আমি ভালোই আছি
ভালোবাসা নিও
ভালোবাসা নিও
তুমি ভালো থেকো
আমি শুনেছি সেদিন তুমি - মৌসুমী ভৌমিক
আমি শুনেছি সেদিন তুমি
সাগরের ঢেউয়ে চেপে
নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো
আমি শুনেছি সেদিন তুমি
নোনাবালি তীর ধরে
বহুদূর বহুদূর হেঁটে এসেছো
আমি কখনো যাইনি জলে
কখনো ভাসিনি নীলে
কখনো রাখিনি চোখ
ডানামেলা গাঙচিলে
আবার যেদিন তুমি
সমুদ্রস্নানে যাবে
আমাকেও সাথে নিও
নেবে তো আমায়
বলো নেবে তো আমায়
আমি শুনেছি সেদিন নাকি
তুমি তুমি তুমি মিলে
তোমরা সদলবলে সভা করেছিলে
আর সেদিন তোমরা নাকি
অনেক জটিল ধাঁধা
না বলা অনেক কথা
কথা তুলেছিলে
কেন শুধু ছুটে ছুটে চলা
একই একই কথা বলা
নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে
যদি ভালবাসা নাই থাকে
শুধু একা একা লাগে
কোথায় শান্তি পাবো
কোথায় গিয়ে
বলো কোথায় গিয়ে
আমি শুনেছি তোমরা নাকি
এখনো স্বপ্ন দেখো
এখনো গল্প লেখো
গান গাও প্রান খুলে
মানুষের বাঁচা মরা
এখনো ভাবিয়ে তোলে
তোমাদের ভালবাসা
এখনো গোলাপে ফোঁটে
আস্থা হারানো এই
মন নিয়ে আমি আজ
তোমাদের কাছে এসে দু'হাত পেতেছি
আমি দু'চোখের গহবরে
শুণ্যতা দেখি শুধু
রাতঘুমে আমি কোন স্বপ্ন দেখিনা
তাই স্বপ্ন দেখবো বলে
আমি দু'চোখ পেতেছি
তাই তোমাদের কাছে এসে
আমি দু'হাত পেতেছি
তাই স্বপ্ন দেখবো বলে
আমি দু'চোখ পেতেছি......
সাগরের ঢেউয়ে চেপে
নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো
আমি শুনেছি সেদিন তুমি
নোনাবালি তীর ধরে
বহুদূর বহুদূর হেঁটে এসেছো
আমি কখনো যাইনি জলে
কখনো ভাসিনি নীলে
কখনো রাখিনি চোখ
ডানামেলা গাঙচিলে
আবার যেদিন তুমি
সমুদ্রস্নানে যাবে
আমাকেও সাথে নিও
নেবে তো আমায়
বলো নেবে তো আমায়
আমি শুনেছি সেদিন নাকি
তুমি তুমি তুমি মিলে
তোমরা সদলবলে সভা করেছিলে
আর সেদিন তোমরা নাকি
অনেক জটিল ধাঁধা
না বলা অনেক কথা
কথা তুলেছিলে
কেন শুধু ছুটে ছুটে চলা
একই একই কথা বলা
নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে
যদি ভালবাসা নাই থাকে
শুধু একা একা লাগে
কোথায় শান্তি পাবো
কোথায় গিয়ে
বলো কোথায় গিয়ে
আমি শুনেছি তোমরা নাকি
এখনো স্বপ্ন দেখো
এখনো গল্প লেখো
গান গাও প্রান খুলে
মানুষের বাঁচা মরা
এখনো ভাবিয়ে তোলে
তোমাদের ভালবাসা
এখনো গোলাপে ফোঁটে
আস্থা হারানো এই
মন নিয়ে আমি আজ
তোমাদের কাছে এসে দু'হাত পেতেছি
আমি দু'চোখের গহবরে
শুণ্যতা দেখি শুধু
রাতঘুমে আমি কোন স্বপ্ন দেখিনা
তাই স্বপ্ন দেখবো বলে
আমি দু'চোখ পেতেছি
তাই তোমাদের কাছে এসে
আমি দু'হাত পেতেছি
তাই স্বপ্ন দেখবো বলে
আমি দু'চোখ পেতেছি......
এক একটা দিন - মৌসুমী ভৌমিক
এক একটা দিন বড় একা লাগে ।।
ঘুম চোখ খুলে দেখি-ভোর নেই আর ,
ভালো করে সকালটা, পাওয়া হয় না।
এক একটা দিন বড় একা লাগে!
এক একটা দিন বড় একা লাগে!
আঙ্গুলের ফাঁকে ধরা খোলা কলম,
গান বা তোমাকে চিঠি লেখা হয় না
এক একটা দিন বড় একা লাগে!
এক একটা দিন বড় একা লাগে!
এক একটা দিন বড় একা লাগে!
বিকেলে তোমার সাথে একলা ঘরে
কি কথা বলবো আমি ভেবে পাই না!
এক একটা রাত বড় একা লাগে।।
পাশ ফিরে শুলে খাট কঁকিয়ে উঠে
কান পেতে থাকি হাওয়া জেগে উঠে না
কান পেতে থাকি কেউ জেগে উঠে না...
ঘুম চোখ খুলে দেখি-ভোর নেই আর ,
ভালো করে সকালটা, পাওয়া হয় না।
এক একটা দিন বড় একা লাগে!
এক একটা দিন বড় একা লাগে!
আঙ্গুলের ফাঁকে ধরা খোলা কলম,
গান বা তোমাকে চিঠি লেখা হয় না
এক একটা দিন বড় একা লাগে!
এক একটা দিন বড় একা লাগে!
এক একটা দিন বড় একা লাগে!
বিকেলে তোমার সাথে একলা ঘরে
কি কথা বলবো আমি ভেবে পাই না!
এক একটা রাত বড় একা লাগে।।
পাশ ফিরে শুলে খাট কঁকিয়ে উঠে
কান পেতে থাকি হাওয়া জেগে উঠে না
কান পেতে থাকি কেউ জেগে উঠে না...
Subscribe to:
Posts (Atom)