Showing posts with label সংগ্রহ. Show all posts
Showing posts with label সংগ্রহ. Show all posts

Monday, August 24, 2015

কে জানে কে তুই

0 comments
কে জানে কে তুই ,
রাত দিন তোকেই শুনি,
স্বপ্নে শুধু তোকেই ছুঁই,
ফেসবুক থেকে বেরিয়ে যেদিন এই বুকে এলি
থমকে গেছিলো অতীত-ব্যর্থ প্রেমের পিছুটান,
থমকে গেছিলো ট্রাফিক সিগন্যালে বেজে ওঠা রবিঠাকুরের গান,
থমকে গেছিলো আর অনেক কিছু 
কে জানে কে তুই,
ছাড়লাম সব কালো...

তোরি কারণে বন্য শহরটারে অন্য লাগে তোরি বারণে ,
তোরি কারণে বোবা ডাইরি পেলো ভাষা,
সে ভাষাতে তোকে ভাসাবোই 
কে জানে কে তুই,
কে জানে কে তুই,
কে জানে কে তুই


আর পিছু ডাকবোনা তোমাই
বলবোনা কেমন আছো
শুধু এটুকুই জানি
তুমি আজ রাজরানী হয়ে লিখেছ নতুন জীবনের কাহিনী,
বেশ কয়েকটা বছর হয়েছে পার 
তুমি ছেড়েছো আমার এ হৃদয়ের সমুদ্র পার,
তবুও এই সমুদ্রে ঢেউ ওঠে
নোনা জলে ঝাপটাই দুই চোখ ঝাপসা দেখে
এই পুরোনো পৃথিবীটাকে 
আর অতীত স্বপ্নগুলো এলোমেলো হয়ে ভীড় করে আসে
ভীড় করে আসে আমার ভাবনার রাতের আকাশে
জানি এই রাতে তুমি তোমার প্রিয়জনের সাথে 
অনুভূতির দেশে।।

Tuesday, February 25, 2014

কালো মেঘ - সজীব

0 comments
কালো মেঘ জমেছে আকাশে
এখনই অঝরে বৃষ্টি ঝরবে
তবু পাই না তোমাকে খুজে
পাই না তোমায় পাশে।

মেঘ ভেংগে অবিরাম বৃষ্টি ঝরে
সেই বৃষ্টির মাঝে একাকি দাড়িয়ে..
সময় কেটে যায়,বৃষ্টিও থেমে যায়
আমি হায়,তোমারই অপেক্ষায়।
তবু পাই না তোমাকে খুজে
পাই না তোমায় পাশে।

বৃষ্টি থেমে গেলে মেঘ সরে যায়
মেঘ সরে গিয়ে সূর্যটা উকি দেয়..
তবু আমি শুধু ভাবি
হয়ত তুমি আসবে এখনই।
তবু পাই না তোমাকে খুজে
পাই না তোমায় পাশে।

কালো মেঘ জমেছে আকাশে
এখনই অঝরে বৃষ্টি ঝরবে
তবু পাই না তোমাকে খুজে
পাই না তোমায় পাশে।

Monday, September 24, 2012

যখন ভাবের আগুন জ্বলে - ওয়াকিলের গান

0 comments

যখন ভাবের আগুন জ্বলে,

ভাবুক তখন উদাস ভারি আপনারে ভোলে..

তুমি যতৈ নাচো রঙ্গরসে 
ভাবুকের সামনে এসে,
সে যে চায় না তোমার পানে,
তারে একজনাতেই টানে,
সে যে একজনারেই মানে..
ভাবুক তখন উদাস ভারি আপনারে ভোলে..

হায় রে ভাবুক যখন আসমানেতে 
তারার কথা ভাবে,
মেঘের কথা ভাবে,
চাঁদের কথা ভাবে,
তখন তারে যতৈ ডাকো সারা নাহি পাবে..

হায় রে ভাবুক যখন প্রেম যমুনায়
রঙ্গীন ভেলায় ভাসে,
আহা! মনের সুখে হাসে,
চোখে কতো স্বপন আসে..
তখন তারে যতৈ ডাকো সারা নাহি আসে

ডাউনলোড