Showing posts with label সতীনাথ মুখোপাধ্যায়. Show all posts
Showing posts with label সতীনাথ মুখোপাধ্যায়. Show all posts

Sunday, November 15, 2009

বঁধূয়া আমার চোখে জল এনেছে - সতীনাথ

0 comments
বঁধূয়া আমার চোখে জল এনেছে হায় , বিনা কারণে
নীলাকাশ থেকে একি বাজ হেনেছে হায়, বিনা কারণে


দিনে দিনে মুল্য বিনে, সে যে আমায় নিল কিনে
এ মনে যতন করে বিফল প্রেমের বীজ বুনেছে হায়


আমি তো খুঁজি কারণ, মন আমায় করে বারণ
বলে কেন এমন মরণ , বিনা কারণে


আমি বাদী আমি বিবাদী কোথা উধাও অপরাধী
কেন সেই রূপের আগুন বুকে জ্বেলে আছি বেঁচে হায়

আকাশ এত মেঘলা - সতীনাথ মুখোপাধ্যায়

0 comments
আকাশ এতো মেঘলা
যেও নাকো একলা
এখনি নামবে অন্ধকার
ঝড়ের জল-তরঙ্গে
নাচবে নটি রঙ্গে
ভয় আছে পথ হারাবার


গল্প করার এইতো দিন
মেঘ কালো হোক মন রঙিন
সময় দিয়ে হৃদয়টাকে
বাঁধবো নাকো আর


আঁধারো ছায়াতে
চেয়েছি হারাতে
দু’বাহু বাড়াতে
তোমারি কাছে
যাক না এমন এইতো বেশ
হয় যদি হোক গল্প শেষ
পূর্ন হৃদয় ভুলবে সেদিন
সময় শূন্যতার


আকাশ এতো মেঘলা
যেও নাকো একলা
এখনি নামবে অন্ধকার
ঝড়ের জল-তরঙ্গে
নাচবে নটি রঙ্গে
ভয় আছে পথ হারাবার