Showing posts with label কনক ও কার্তিক. Show all posts
Showing posts with label কনক ও কার্তিক. Show all posts

Sunday, January 17, 2010

তুমি আমার পাশে বন্ধু হে একটু বসিয়া থাকো - কণক ও কার্তিক

0 comments
তুমি আমার পাশে বন্ধু হে
বসিয়া থাকো
একটু বসিয়া থাকো
আমি মেঘের দলে আছি
ঘাসের দলে আছি
তুমিও থাকো বন্ধু হে
একটু বসিয়া থাকো…
রোদের মধ্যে রোদ হয়ে যাই
জলের মধ্যে জল
বুকের মধ্যে বন্ধু একটা
নিশূন্য অঞ্চল
আমি পাতার দলে আছি
ডানার দলে আছি
তুমিও থাকো বন্ধু হে
একটু বসিয়া থাকো…
মেঘের মধ্যে মেঘ হয়ে যাই
ঘাসের মধ্যে ঘাস
বুকের মধ্যে হলুদ একটা
পাতার দীর্ঘশ্বাস।