Showing posts with label এন্ড্রু কিশোর. Show all posts
Showing posts with label এন্ড্রু কিশোর. Show all posts

Saturday, December 15, 2012

ডাক দিয়াছেন দয়াল আমারে - এ্যান্ড্রু কিশোর

0 comments
ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে।

ও আমি চলতে পথে দু’দিন থামিলাম
ভালোবাসার মালা খানি গলে পরিলাম
আমি গলে পরিলাম।
ও আমি চলতে পথে দু’দিন থামিলাম
ভালোবাসার মালা খানি গলে পরিলাম
আমার সাধের মালা
আমার সাধের মালা যায়রে ছিড়ে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে।।

ও অমি কত জনে কত কি দিলাম
যাইবার কালে একজনারো দেখা না পাইলাম
আমি দেখা না পাইলাম।
ও অমি কত জনে কত কি দিলাম
যাইবার কালে একজনারো দেখা না পাইলাম
আমার সংগের সাথী
আমার সংগের সাথী কেউ হলো না রে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে।।
 
গীতিকারঃ মনিরুজ্জামান মনির
সুরকারঃ আলম খান
 

Tuesday, April 10, 2012

আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে - রুদ্র মুহান্মদ শহীদুল্লাহ

0 comments
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।
...
ঢেকে রাখে যেমন কুসুম,
পাপড়ির আবডালে ফসলের ঘুম
তেমনি তোমার নিবিড় চলা
মরমের মূল পথ ধরে।

পুষে রাখে যেমন ঝিনুক,
খোলসের আবরনে মুক্তোর সুখ
... তেমনি তোমার গভীর ছোঁয়া
ভিতরের নীল বন্দরে।

ভালো আছি, ভালো থেকো,
আকাশের ঠিকানায় চিঠি লিখো
দিও তোমার মালাখানি,
বাউলের এই মনটা রে।

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।

Tuesday, January 12, 2010

তুই যে আমার মিলনমালা - এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন

0 comments
চলচ্চিত্রঃ নিষ্পাপ
তুই যে আমার মিলনমালা রে বন্ধু পিরিতি
রশ্মি সুতায় বেঁধে রাখি
কান্দে পরান ভাসে দুই নয়ন প্রাণসজনী
দমে দমে তোরে ডাকি


তুই যে সুরুজ বন্ধু আমার
আমি মেঘের কালো
নিশিরাতে তুই যে সোনা
পূর্ণ চান্দের আলো
বুকের মাঝে তুই যে আমার
সুখের সোহাগ বাতি


আমি ভ্রমর মধুমাসে (তুই যে ভ্রমর মধুমাসে)
তুই যে বনফুল (আমি বনফুল)
আমি জোয়ার প্রেমের গাঙে
তুই যে তারি কূল
এপাড়ে ওপাড়ে বন্ধু
তোরই যেন থাকি

Thursday, December 3, 2009

চোক্ষের নজর এমনি কইরা, একদিন ক্ষইয়া যাবে - এন্ড্রু কিশোর

0 comments
চোক্ষের নজর এমনি কইরা, একদিন ক্ষইয়া যাবে
জোয়ার ভাটায় পইরা দুই চোখ, নদী হইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম, তাই রইয়া যাবে, ও
পোড়া চোখে যা দেখিলাম, তাই রইয়া যাবে ॥


সকল কথার মরন হইলে, হৃদয় কথা কয়
সেই কথাও চোক্ষের কাছে, নয়রে গোপন নয়।
চোখেরি নাম আরশি নগর, একে একে মনের খবর ॥
সে তো কইয়া যাবে।


পোড়া চোখে যা দেখিলাম, তাই রইয়া যাবে, ও
পোড়া চোখে যা দেখিলাম, তাই রইয়া যাবে


চোক্ষের নজর এমনি কইরা, একদিন ক্ষইয়া যাবে
জোয়ার ভাটায় পইরা দুই চোখ, নদী হইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম, তাই রইয়া যাবে, ও
পোড়া চোখে যা দেখিলাম, তাই রইয়া যাবে।


এই চক্ষুতেই রোদ্র ওঠে, আবার ওঠে ঝড়
এই চক্ষুই আপন করে, আবার করে পর
চোক্ষে যদি কেউ না তাকায়, দূক্ষ দিয়া যায় চইলা যায় ॥
সে ও সইয়া যাবে।


পোড়া চোখে যা দেখিলাম, তাই রইয়া যাবে, ও
পোড়া চোখে যা দেখিলাম, তাই রইয়া যাবে


চোক্ষের নজর এমনি কইরা, একদিন ক্ষইয়া যাবে
জোয়ার ভাটায় পইরা দুই চোখ, নদী হইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম, তাই রইয়া যাবে, ও
পোড়া চোখে যা দেখিলাম, তাই রইয়া যাবে।

ডাউনলোড লিংক:

ছবি: ফকির মজনু শাহ।
শিল্পী: সৈয়দ আব্দুল হাদী।
গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার।
সুরকার: আলাউদ্দিন আলী।

Saturday, November 14, 2009

চোখের জলের হয়না কোনো রঙ - এন্ড্রু কিশোর

0 comments
চোখের জলের হয়না কোনো রঙ
তবু কত রঙের ছবি আছে আঁকা
দেখতে গিয়ে হারিয়ে গেলাম
দেখতে গিয়ে হারিয়ে গেলাম
গহীন আঁধার পথে আঁকা বাঁকা


স্বপ্ন দিয়ে মনকে আমি ভুলিয়ে গেলাম রেখে
তবু কেমন করে কান্না এতো এলো কোথা থেকে
ফুলে ভরা সবুজ মনের আকাশ
ধোঁয়ায় ঢাকা


ভাঙা মনের দেয়ালেতে স্বপ্ন আঁকা ছিল
পথের ধুলোয় কেমন করে ছড়িয়ে পড়ে গেল
কুড়িয়ে তোমার আচলেতে বেঁধে দিতে চাই
নতুন কোন স্বর্গ দেব কোথায় খুঁজে পাই
তাইতো জীবন সময় দিয়ে সাজিয়ে
নিও পাখা

তুমি মোর জীবনের ভাবনা - এন্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন

0 comments
তুমি মোর জীবনের ভাবনা
জীবনের সুখের গোলাপ
নিজেকে আমি ভুলতে পারি
তোমাকে যাবে না ভোলা


দুঃখ সুখের পাখি তুমি
তোমার খাঁচায় এই বুক
সারা জীবন নয়ন যেন
দেখে তোমার এই মুখ
কন্ঠে আমার দাও পরিয়ে
সোহাগের মিলন মালা


ভালোবাসার নদী তুমি
আমি তোমার দুই কুল
পাগল তুমি ফোটাও যে ফুল
আমি তোমার সেই ফুল
প্রেমের তরে সইবো বুকে
লক্ষ কাঁটার জ্বালা

ডাক দিয়াছেন দয়াল আমারে - এন্ড্রু কিশোর

0 comments
ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে।


ও আমি চলতে পথে দু’দিন থামিলাম
ভালোবাসার মালা খানি গলে পরিলাম
আমি গলে পরিলাম।
ও আমি চলতে পথে দু’দিন থামিলাম
ভালোবাসার মালা খানি গলে পরিলাম
আমার সাধের মালা
আমার সাধের মালা যায়রে ছিড়ে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে।।


ও অমি কত জনে কত কি দিলাম
যাইবার কালে একজনারো দেখা না পাইলাম
আমি দেখা না পাইলাম।
ও অমি কত জনে কত কি দিলাম
যাইবার কালে একজনারো দেখা না পাইলাম
আমার সংগের সাথী
আমার সংগের সাথী কেউ হলো না রে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবনা আর বেশী দিন তোদের মাজারে।।

কি যাদু করিলা - এন্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন

0 comments
কি যাদু করিলা
পিরিতি শিখাইয়া
থাকিতে পারিনা ঘরেতে
প্রাণ সজনী
থাকিতে পারিনা ঘরেতে
কি মন্ত্র পড়িলা
ভাবেতে মজাইলা
থাকিতে পারিনা ঘরেতে
প্রাণ সজনী
থাকিতে পারিনা ঘরেতে


নয়ন জুড়াইলা
পরান কাড়িলা
মরমে বাজাইলা
মধুর বাঁশী
পড়ে গো ধলিয়া
হাসিয়া হাসিয়া
তোমারি মুখেতে
পূর্ণ শশী
কি কথা কহিয়া
পাগল বানাইলা
কিছুতে পারিনা সহিতে
প্রাণ সজনী
কিছুতে পারিনা সহিতে


আমার লাগিয়া
নিরালে বসিয়া
তোমারে যতনে গড়িল বিধি
মরিব মরণে
তোমারি বিহনে
তোমারে জীবনে না পাই যদি
কি মালা গাঁথিলা
আমারে পরাইলা
কিছুতে পারিনা খুলিতে
প্রাণ সজনী
কিছুতে পারিনা খুলিতে

এখানে দুজনে নির্জনে সাজাবো প্রেমেরও পৃথিবী - এন্ড্রু কিশোর

0 comments
এখানে দুজনে নির্জনে
সাজাবো প্রেমেরও পৃথিবী
পাখি শোনাবে যে গান
সুরে ভরে দেবে প্রাণ
ফুল দেবে ছড়িয়ে সুরভি


তুমি আমি হয়ে যাবো একাকার
প্রেম ছাড়া রবে না কিছু আর
তুমি সূর্য তুমি চন্দ্র
আমার দুটি নয়নে


এসো এসো হৃদয়েরও বিছানায়
দিন যেন এভাবেই কেটে যায়
আমি ধন্য আমি পূর্ণ
তোমায় পেয়ে জীবনে

আমি যে তোমার কে কাছে এসে নাও জেনে নাও

0 comments
মুভি: বিচার হবে
অভিনয়: শাবনুর, সালমান শাহ

আমি যে তোমার কে
কাছে এসে নাও জেনে নাও
হৃদয়ের মাঝে আমি
রেখেছি কারে
তুমি এসে যাও দেখে যাও


কখনো ভাবিনি আমি
তোমাকে পাবো
তোমারি জীবনে আমি
জড়িয়ে যাবো
নিঃশ্বাসে নিঃশ্বাসে
কতখানি আছো মিশে
অনুভবে নাও বুঝে নাও


জানিনা এ কোন আলো
ছড়িয়ে গেলে
আমার এ পৃথিবীটা
ভরিয়ে দিলে
বিশ্বাসে বিশ্বাসে
কতখানি আছো মিশে
অনুভবে নাও বুঝে নাও

Tuesday, November 10, 2009

আমার সারাদেহ খেয়ো গো মাটি - এন্ড্রু কিশোর

0 comments
আমার সারাদেহ খেয়ো গো মাটি
এই চোখ দুটি মাটি খেয়ো না
আমি মরে গেলেও তারে দেখার সাধ
মিটবে না গো মিটবে না
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না


ওরে… ইচ্ছে করে বুকের ভিতর
লুকিয়ে রাখি তারে
যেন না পারে সে যেতে
আমায় কোনদিনও ছেড়ে
আমি এই জগতে তারে ছাড়া
থাকবো নারে থাকবো না
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না


ওরে… এই না ভুবন ছাড়তে হবে
দুইদিন আগে পরে
বিধি, একই সঙ্গে রেখো মোদের
একই মাটির ঘরে
আমি এই না ঘরে থাকতে একা
পারবো নারে পারবো না
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না


এ্যন্ড্রু কিশোরের গাওয়া↓
Get this widget |Track details |eSnips Social DNA
সাবিনার গাওয়া↓
Get this widget |Track details |eSnips Social DNA

Sunday, November 8, 2009

আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে

0 comments
আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে
সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে।।

তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাব তেপান্তর
ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্তর
তোমার কত ভালোবাসি
বোঝাব বোঝাব কেমনে।।

সাগরেরই টানে যেমন নদী ছুটে যায়
তেমনি করে আমার এ মন
তোমায় পেতে চায়
তুমি আমার জীবন তরী
তুমি আমার আলো নয়নে।।