Showing posts with label কনকচাঁপা. Show all posts
Showing posts with label কনকচাঁপা. Show all posts

Thursday, December 3, 2009

নকশি ফুলের রুমাল - কনকচাঁপা ও মনির খান

0 comments
নকশি ফুলের রুমাল পাঠাইলাম বন্ধু আমার
বন্ধু আমার ভুইলোনারে নাম।।


রাইতের বেলায় রাইখো তারে শিথানে বাধিয়া
আমার হাতের গন্ধ শুকে যাইওরে ঘুমাইয়া
ঘুমাইলেও তোমায় আমি স্বপনে দেখিব
জাগিলেও নকশি রুমাল পাগল বানাইবো
দিনের বেলায় মুইছো মুখের ঘাম
বন্ধু আমার ভুইলোনারে নাম।।


নকশি ফুলের রুলাম যে পাইলাম
জীবন মরন তাতে বান্ধিলাম।


রুমালের ভাজে ভাজে পাঠাইলাম অন্তর
মাঝে মাঝে সেই অন্তরের নিও তুমি খবর
বুকের ভিতর বসত তোমার মনে বাঞ্ছ ঘর
অন্তরে আছগো তুমি সেই অন্তরের দোসর


আমি রাধা, তুমি রাধার সাম।
বন্ধু আমার ভুইলোনারে নাম।।


নকশি ফুলের রুলাম যে পাইলাম
প্রেমের দামে তারে কিনিলাম।।

http://www.MegaShare.com/636798
Password: nokshi

Saturday, November 14, 2009

আমি যে তোমার কে কাছে এসে নাও জেনে নাও

0 comments
মুভি: বিচার হবে
অভিনয়: শাবনুর, সালমান শাহ

আমি যে তোমার কে
কাছে এসে নাও জেনে নাও
হৃদয়ের মাঝে আমি
রেখেছি কারে
তুমি এসে যাও দেখে যাও


কখনো ভাবিনি আমি
তোমাকে পাবো
তোমারি জীবনে আমি
জড়িয়ে যাবো
নিঃশ্বাসে নিঃশ্বাসে
কতখানি আছো মিশে
অনুভবে নাও বুঝে নাও


জানিনা এ কোন আলো
ছড়িয়ে গেলে
আমার এ পৃথিবীটা
ভরিয়ে দিলে
বিশ্বাসে বিশ্বাসে
কতখানি আছো মিশে
অনুভবে নাও বুঝে নাও

Thursday, November 12, 2009

আমি মেলা থেকে তাল পাতার এক বাঁশি কিনে এনেছি - কনকচাপা

0 comments
আমি মেলা থেকে তাল পাতার এক বাঁশি কিনে এনেছি
বাঁশি কই আগের মতো বাজে না
মন আমার তেমন যেন সাজে না
তবে কি ছেলেবেলা অনেক দূরে ফেলে এসেছি।।

মনে পড়ে উদাস করা নকসী কাঁথার মাঠে
ভুলেই যেতুম খেলায় কখন সূর্য্যি যেত পাতে।
মনের থেকে সেসব ছবি হারিয়ে ফেলেছি।।

এসব কথা থেকে থেকে যখন মনে আসে
কিশোরী দিন স্বপ্ন রঙিন চোখের জলে ভাসে।
হঠাৎ দেখি অনেকটা পথ চলে এসেছি।।