Showing posts with label লোক গীতি. Show all posts
Showing posts with label লোক গীতি. Show all posts

Saturday, September 20, 2014

পরানের পাখি

0 comments
তুই যদি চিনতি আমায় পরানের পাখি
তোর লিখে দিতাম আমার এ দুটি আঁখি ।।

ভাল যদি বাসতি আমায় দেখতিস কি আদরে রাখি ।।
তুই যদি চিনতি আমায় পরানের পাখি
তোর লিখে দিতাম আমার এ দুটি আঁখি।

তুই ছাড়া ত্রিভূবনে আর কেউ নাই।।
আমি তোকে আমার সাড়া জনম দিতে চাই
তুই যদি পরান আমার রাখতিস বাধী
তোর লিখে দিতাম আমার এ দুটি আঁখি
ভাল যদি বাসতি আমায় দেখতিস কি আদরে রাখি ।।

আমি ডাকি তুই পাখি থাকিস না দুরে ।।
আমার এ জীবনটা চলে তোর অনুসারে
তুই যদি বলিশ প্রেম অপরাধী
তোর লিখে দিতাম আমার এ দুটি আঁখি
ভাল যদি বাসতি আমায় দেখতিস কি আদরে রাখি ।।

তুই যদি চিনতি আমায় পরানের পাখি
তোর লিখে দিতাম আমার এ দুটি আঁখি ।।।।।

Monday, July 29, 2013

বৃষ্টি পড়ে টাপুর টুপুর

0 comments
বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এলো বান,
বানের জলে ভাসলো পুকুর ভাসলো আমার গান।
বন্ধু আইসোরে...
কোলেতে বসতে দেবো, মুখে দেবো পান।

ইষ্টি-কুটুম বৃষ্টি এলো সৃষ্টি হলো সুর,
ভালোবাসায় ভাসলো খেয়া— ঐতো পাখিপুর।
ইচ্ছে হলে এখন তুমি নাইতে পারো,
বৃষ্টিজলে নূপুর পড়ে গাইতে পারো,
এখানে সবাই স্বাধীন বাঁধনহারা,
এখানে সবই নতুন— অন্যরকম অন্যধারা।
টিবি ডাব টিবি ডাব টিবি ডিবি ডাব

বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এলো বান,
বানের জলে ভাসলো পুকুর ভাসলো আমার গান।
বন্ধু আইসোরে...
কোলেতে বসতে দেবো, মুখে দেবো পান।
বৃষ্টি পড়ে— টাপুর টুপুর টাপুর টুপুর টাপুর টুপুর টাপুর টুপুর

Saturday, July 27, 2013

আর গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে - ভাওয়াইয়া গান

0 comments
আর গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে?
আরে হস্তি নড়ান হস্তিরে চড়ান হস্তির গলায় দড়ি
আরে ও সত্যি করিয়া বলরে মাহুত কোন বা দেশে বাড়ি?
হস্তি নড়াঁও হস্তিরে চড়াঁও হস্তিরে পায়ে বেড়ি
আমি সত্য করিয়া কইলাম নারী গৌরীপুরে বাড়ি।
তোমরা গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে?
আরে হস্তি নড়ান হস্তিরে চড়ান হস্তির পায়ে বেড়ি
আরে সত্য কইরা কনরে মাহুত ঘরে কয়জন নারী রে?
হস্তি নড়ান হস্তিরে চড়ান হস্তির পায়ে বেড়ি
আমি সত্য করিয়া কইলাম কন্যা বিয়া নাহি করিরে।।

Tuesday, November 13, 2012

সিলেটী গান - কালা মিয়া

2 comments
অকারণে তুলসির মূলে জল ঢালিলাম
তার দেখা না পাইলাম, শুধু ভালবাসিলাম।।

আগে যদি জানতাম আমি
প্রেম শিখাইয়া যাইবায় তুমি
আমি না বুঝিয়া নতুন য়ৌবন।।
তারে সপিলাম তার দেখা না পাইলাম...

প্রেম করা নয় প্রাণে মরা
জাতি সাপের লেজে ধরা
আমি না বুঝিয়া লোক সমাজে।।
দোষী হইলাম তার দেখা না পাইলাম..

কালা মিয়া হইল সারা
প্রাণ বন্দের পিরিতের মরা
আমি না জানিয়া বন্ধুর সনে ।।
পিরিত বাড়াইলাম তার দেখা না পাইলাম

Tuesday, September 20, 2011

তিন মহলা বাড়ি

0 comments
আমার মাত্র দুই খান চাকা এক খান গাড়ি ।।
তাহার উপর বানাইছো সাঁই ,
তিন মহলা বাড়ি ,
সে গাড়ি খালে বিলে ডাঙ্গায় চলে ।।
দুপুর বেলা নাইবে জলে ,
... ও সাঁই আমার পরম পুঙ্জি গুরু সাঁই ,
বল বাড়ির বোঝা গাড়ি থাকে কই নামাই ।।
গাড়ি আমার বাড়ির ভারে টলমলায় ,
আমি করে ছাইরে কারে রাখি ,
এখন কী উপায় গো সাঁই এখন কী উপায় ।।
আমার মাত্র দুই খান চাকা এক খান গাড়ি ।।

Monday, September 19, 2011

এসো হে প্রভু নিরঞ্জন

0 comments
এসো হে প্রভু নিরঞ্জন।
এ ভব তরঙ্গ দেখে
আতঙ্কেতে যায় জীবন।।
...
তুমি ভক্তি তুমি মুক্তি
অনাদির আদ্যশক্তি
দাও হে আমার ভক্তির শক্তি
যাতে তৃপ্ত হয় ভবজীবন।।

ধ্যান যোগে তোমায় দেখি
তুমি সখা আমি সখী
মম হৃদয় মন্দিরে থাকি
ঐরূপ দাও গো দরশন।।

ত্রিগুনে সৃজিলে সংসার
লীলা দেখে কয় লালন তার
ছাদরাতুল মন তাহার উপর
নূর তাজেল্লার হয় আসন।।

ছাদরাতুল মন তাহার উপর

নূর তাজেল্লার হয় আসন।।

হাওয়ার উপর চলে গাড়ি

0 comments
হাওয়ার উপর চলে গাড়ি
লাগেনা পেট্রোল ডিজেল
কি চমৎকার গাড়ির মডেল গো
মানুষ একটা দুই চাকার সাইকেল।
দুই চাকায় করেছে খাঁড়া
... যায়গায় যায়গায় স্ক্রুপ মারা
বাহাত্তর হাজার ইস্পাত দিয়া এই সাইকেল গড়া
চিন্তা করে দেখনা একবার দুইশ ছয়টা হয় এক্সেল।
নতুন সাইকেল পুরান হইবে
কলকব্জায় জং যে ধরিবে
বেল বাতির ঐ ঠনঠন আওয়াজ বন্ধ যে হইবে
এক কদম আগে না বারবে হাজার বার মারলেও প্যাডেল।

ডাউনলোড

রুপসাগরে - মন বাউল

0 comments
তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেম আর পেলেম না
দেখেছি রুপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে
সুজনের সঙ্গে হবে দেখাশুনা
... তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হইলোনা।
সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে
মরমে জলছে আগুন আর নিভেনা
আমায় বললে বলুক লোকে মন্দ বিরহে আর প্রাণ বাঁচেনা।
পথিক কয় ভেবো নারে ডুবে যাও রুপসাগরে
বিরলে বসে করো যোগসাধনা
একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিওনা.

দোহারের গানঃ রুপসাগরে,
গায়কঃ মন বাউল

ডাউনলোড

Thursday, September 15, 2011

আসিলে সুসময়, শত্রুও মিত্র হয়

0 comments
আসিলে সুসময়, শত্রুও মিত্র হয়
আনন্দ উদয় হয় শত শত
আসিলে কুসময়, কেহ কাহার নয়
আব্দুল করিম কয় এই পর্যন্ত...!

... থাক যদি সুখে, ভুলে যাও সামকে
কেন গো রাই হইয়াছ পাগলের মতো...
রাই তোমারে আর বুঝাবো কতো?
রাই তোমারে আর বুঝাবো কতো?

বহু দিনের পিরিত গো বন্ধু

0 comments
বহু দিনের পিরিত গো বন্ধু
একই দিনে ভেঙো না

মাতা মইলো, পিতা রে মইলো
গুণের ভাই ছাড়িয়া রে গেল, সঙ্গে নিল না
... আমি কী দোষ দিব পরের পুতের গো
আপন কর্ম ভালো না
বহুদিনের পিড়িত গো বন্ধু ...

Wednesday, August 31, 2011

সুন্দর এই পৃথিবী ছেড়ে - বিজয় নারায়ণ আচার্য

0 comments
এই পৃথিবী যেমনি আছে তেমনি ঠিক রবে

সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে

সেই নগত তলব তাগিত পত্র নেমে আসবে যবে

সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে ।।



মহা ঘুমে আমার যখন বুজিবে দুই চোখ

পাড়া-পড়শি প্রতিবেশী পাবে কিছু শোক

শেষে আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে ।।



হোক না কেন যত বড় রাজা-জমিদার

পাকা-বাড়ি ঝুঁড়ি-গাড়ি ঘড়ি-ট্রেনজিষ্টার

তখন থাকবেনা আর কোন অধিকার বিষয়-অবয় ভবে ।।



চন্দ্র-সূর্য গ্রহ-তারা আকাশ-বাতাস জল

যেমন আছে তেমনি সবি রইবে অবিকল

মাত্র আমি আর রইব না কেবল জনপূর্ণ ভবে ।।



শব্দ-স্পর্শ রূপ-রস গন্ধ বন্ধ হলে যেন

এই পৃথিবীর অস্তিত্ববোধ রইবেনা আর হেন

পাগল বিজয় বলে সেই দিন যেন এসে পরবে কবে ।।

পায় ধরে কই গুরু ভজ - মনমোহন দত্ত

0 comments
তুমি সোজা রাস্তায় চলরে মন

ভবের বোঝা লয়ে মাথে

যেওনা মন কু-পথে

পায় ধরে কই গুরু ভজ

যেওনা মন কু-পথে ।।



কু-পথে বাড়ায়ে পাও

দুখ পেওনা মাথা খাও

আনন্দে হরি গুণ গাও

কেউ যাবেনা কারো সাথে ।।



আসবে শমন বাঁধবেরে মন

শুনবেনা কারো বিনয় বারণ

হুশে থাক কয় মনমোহন

ধরে চরণ জোর হাতে ।।

রজনী হইসনা অবসান - সাধক চান মিয়া

0 comments
রজনী হইসনা অবসান ---

আজ নিশিতে আসতে পারে বন্ধু কালা চান ।।



কত নিশি পুহাইল মনের আশা মনে রইল

কেন বন্ধু আসিল না জুড়ায় না পরান

আজ নিশিতে আসতে পারে বন্ধু কালা চান ।।



বাসর সাঁজাই আশার আসে আসবে বন্ধু নিশির শেষে

দারুণ পীড়িতের বিষে ধরিল উজান

আজ নিশিতে আসতে পারে বন্ধু কালা চান ।।



মেঘে ঢাকা আঁধার রাতে কেমনে থাকি একা ঘরে

সাধক চান মিয়া কয় কানতে কানতে হইলাম ...

পীড়িতি সকলেই বুঝেনা - উকিল মুন্সি

0 comments
আত্ম সুখে সুখী যারা

প্রেম রতন কি চিনেনা

পীড়িতি সকলেই বুঝেনা ।।



যে মইজাছে রূপের সনে

কালির লেখা তার কি মানে মনে

ও সে ভয় করেনা ঝড়-তুফানে

পার হয়ে যায় যমুনা ।।



পীড়িতি বিষম খেলা

চণ্ডীদাস যে রূপে ভুলা গো

তেমনি লাইলির প্রেমে মজনু ভুলা

লাইলার নাম আর ছাড়েনা ।।



উকিলে গায় মনরে কানা

প্রেমের ঢেউ কি তোর লাগেনা

ও সে এই জন্মের পীড়িতের খেলা

ভাঙলে খেলা থাকেনা ।।

বন্ধুর প্রেমের একি যন্ত্রণা - ইসরাইল শাহ্‌

0 comments
জানতাম যদি আগে আমি

তার প্রেমেতে হাত দিতাম না

বন্ধুর প্রেমের একি যন্ত্রণা ।।



আপন সাধে প্রেম করিলাম

অমৃত জেনে গরল খাইলাম

কুলের মাথায় কালি দিলাম

কলঙ্ক নাম ঘোষণা ।।



যে যন্ত্রণা আমার বুকে

বুঝবে কি জগতের লোকে

জ্বলে আগুন থেকে থেকে

জল দিলে বারণ হয়না ।।



পড়িয়া পীড়িতের ফান্দে

ইসরাইল বসিয়া কান্দে

যত দুঃখ দিল বন্ধে

বলতে মুখে পারিনা ।।

Sunday, August 21, 2011

যত দোষী তোমারও লাগিয়া - এ করিম

1 comments
তোমার কি মায়া লাগেনা আমার দুঃখ দেখিয়া?
প্রাণ বন্ধুয়া, যত দোষী তোমারও লাগিয়া

তুমি কি জান রে বন্ধু, কী সুখে যায় দিন?
দিনে দিনে সোনার অঙ্গ হইতেছে মলিন
...তুমি যদি বাঁশো রে বীণ, প্রাণ জুড়াইতাম কি দিয়া?
প্রাণ বন্ধুয়া, যত দোষী তোমারও লাগিয়া

ইউসুফের লাগিয়া দেখ বিবি জুলেখায়
সোনার অঙ্গ ছাই করিলা ইউসুফের আশায়
হঠাত একদিন পাইয়া রাস্তায় দিলা যৌবন বিলাইয়া
প্রাণ বন্ধুয়া, যত দোষী তোমারও লাগিয়া

বলে বলুক লোকে মন্দ, তাতে ক্ষতি নাই
এ করিম কয় তোমার কাছে মায়া যদি পাই
তুমি যদি দাও না রে ঠাই, কী করতাম আর বাঁচিয়া?
প্রাণ বন্ধুয়া, যত দোষী তোমারও লাগিয়া

নদী ভরা ঢেউ, বুঝো না তো কেউ - লোকগীতি

0 comments
নদী ভরা ঢেউ, বুঝো না তো কেউ
কেন নিজে তরী বাও, বাও রে
বাইতেছিলো তরী পাগলা ভবা
ভাঙ্গা তরীটা জলে ডুবা ডুবা
চুবানো খেয়ে ধরেছে পায়ে
...ওহে কান্ডারী আমায় বাঁচাও বাঁচাও রে

নদী ভরা ঢেউ, বুঝো না তো কেউ
কেন নিজে তরী বাও, বাও রে

Monday, August 8, 2011

হরি দিন তো গেলো - কাঙাল হরিনাথ

1 comments
হরি দিন তো গেলো সন্ধ্যা হলো পার করো আমারে
তুমি পারের কর্তা শুনে বার্তা ডাকি হে তোমারে
আমি আগে এসে ঘাটে রইলাম বসে
যারা পরে এলো আগে গেলো আমি রইলাম পড়ে
...হরি দিন তো গেলো সন্ধ্যা হলো পার করো আমারে
শুনি, কড়ি নাই যার তুমি তারে ও করো পার
আমি দীন ভিখারি নাইকো কড়ি দেখো ঝোলা ঝেড়ে
হরি দিন তো গেলো সন্ধ্যা হলো পার করো আমারে
আমার পারের সম্বল দয়াল নামটি কেবল
দয়া করো মোরে।

দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচাসোনা

0 comments
দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচাসোনা
তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেম আর পেলেম না

বহুদিন ভাব-তরঙ্গে, ভেসেছি কতই রঙ্গে
সুজনের সঙ্গে হবে দেখাশুনা
...তারে আমার আমার মনে করি, আমার হয়ে আর হইলো না
দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচাসোনা

যে মানুষ চেয়ে-চেয়ে/ খুঁজিতেছি পাগল হয়ে
মরমে জ্বলছে আগুন আর নেভেনা
এবার বলে বলুক লোকে মন্দ বিরহে প্রাণ আর বাঁচেনা
দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচাসোনা
...
পথিক কয় ভেব না রে/ ডুবে যাও রূপ সাগরে
বিরলে বসে করো রূপ-সাধনা
একবার ধরতে পারলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না
দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচাসোনা