Showing posts with label কাজী নজরুল ইসলাম. Show all posts
Showing posts with label কাজী নজরুল ইসলাম. Show all posts

Tuesday, January 14, 2014

ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ - নজরুল গীতি

0 comments
ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়।
আয় রে সাগর আকাশ বাতাস দেখ্‌বি যদি আয়।।
ধূলির ধরা বেহেশ্‌তে আজ, জয় করিল দিলরে লাজ।
আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়।।
দেখ্‌ আমিনা মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে।
কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়।।
আজকে যত পাপী ও তাপী, সব গুনাহের পেল মাফী।
দুনিয়া হতে বে-ইনসাফী জুলুম নিল বিদায়।।
নিখিল দরুদ পড়ে লয়ে নাম, সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম।
জীন পরী ফেরেশ্‌তা সালাম জানায় নবীর পায়।।

Tuesday, December 4, 2012

কাজী নজরুল ইসলাম - কাজী নজরুল ইসলাম

0 comments
তুমি বেশ বদলে গেছ
পুরোনো সৈকতে আর পানসি ভিরাও না।।

জানিনা কোন সাগরের ঝিনুক দেখে
একটি বারও পলক ফেরাও না
পুরোনো সৈকতে আর পানসি ভিরাও না।।

বিকেলের আলো যেমন সোনা নিয়ে
প্রণয়ের রং ঝরিয়ে সন্ধ্যা নামে,
তেমনি চাওয়ার ছিল তোমার কাছে
সাগর তলে তেমন কোনো পান্না হিরাও না।।

Sunday, October 21, 2012

পরদেশী মেঘ যাও রে ফিরে - কাজী নজরুল ইসলাম

0 comments
পরদেশী মেঘ যাও রে ফিরে
বলিও আমার পরদেশী রে
সে দেশে যবে বাদল ঝরে
কাঁদে নাকি প্রাণ একেলা ঘরে,
বিরহ-ব্যথা নাহি কি সেথা
বাজে না বাঁশী নদীরতীরে
বাদল-রাতে ডাকিলে “পিয়া পিয়া পাপিয়া”
বেদনায় ভরে ওঠে নাকি রে কাহারো হিয়া
ফোটে যবে ফুল, ওঠে যবে চাঁদ,
জাগে না সেথা কি প্রাণে কোন সাধ,
দেয় না কেহ গুরু গঞ্জনা
সে দেশে বুঝি কুলবতী রে

Sunday, June 10, 2012

আপন-পিয়াসী --- কাজী নজরুল ইসলাম

0 comments
আমার আপনার চেয়ে আপন যে জন
খুঁজি তারে আমি আপনার,
আমি শুনি যেন তার চরণের ধ্বনি
আমারি তিয়াসী বাসনায়।।


আমারই মনের তৃষিত আকাশে
কাঁদে সে চাতক আকুল পিয়াসে,
কভু সে চকোর সুধা-চোর আসে
... নিশীথে স্বপনে জোছনায়।।


আমার মনের পিয়াল তমালে হেরি তারে স্নেহ-মেঘ-শ্যাম,
অশনি-আলোকে হেরি তারে থির-বিজুলি-উজল অভিরাম।।
আমারই রচিত কাননে বসিয়া
পরানু পিয়ারে মালিকা রচিয়া,
সে মালা সহসা দেখিনু জাগিয়া,
আপনারি গলে দোলে হায়।।

Saturday, November 6, 2010

তুমি বেশ বদলে গেছ - নজরুল সংগীত

0 comments
তুমি বেশ বদলে গেছ
পুরোনো সৈকতে আর পানসি ভিরাও না।।

জানিনা কোন সাগরের ঝিনুক দেখে
একটি বারও পলক ফেরাও না
পুরোনো সৈকতে আর পানসি ভিরাও না।।


বিকেলের আলো যেমন সোনা নিয়ে
প্রণয়ের রং ঝরিয়ে সন্ধ্যা নামে,
তেমনি চাওয়ার ছিল তোমার কাছে
সাগর তলে তেমন কোনো পান্না হিরাও না।।

Monday, September 13, 2010

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

1 comments
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে , শোন আসমানী তাক্বিদ।
তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ
দে যাকাত , মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী
সেই গরীব ইয়াতীম মিসকিনে দে যা কিছু মুফিদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।
ঢাল হৃদয়ের তশতরীতে শিরনি তৌহিদের,
তোর দাওয়াত কবুল করবেন হজরত হয় মনে উম্মীদ।।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।

Monday, May 17, 2010

ভুলি কেমনে আজো যে মনে বেদনা - নজরুল সঙ্গীত

0 comments
"ভুলি কেমনে আজো যে মনে বেদনা সনে রহিল আকা।
আজো সজনী দিন রজনী সে বিনে গনি তেমনি ফাঁকা।।


আগে মন করলে চুরি, মর্মে শেষে হানলে ছুরি,
এত শঠতা এত যে ব্যাথা তবু যেন তা মধুতে মাখা।।


চকোরী দেখলে চাদে দূর হতে সই আজো কাদে,
আজো বাদলে ঝুলন ঝোলে তেমনি জলে চলে বলাকা।।


বকুলের তলায় দোদুল কাজলা মেয়ে কুড়োয় লো ফুল,
চলে নাগরী কাখে গাগরী চরন ভারী কোমর বাকা।।


তরুরা রিক্ত-পাতা, আসলো লো তাই ফুল বারতা,
ফুলেরা গলে ঝরেছে বলে ভরেছে ফলে বিটপী- শাখা।।


ডালে তোর হানলে আঘাত দিস্ রে কবি ফুল-সওগাত,
ব্যথা-মুকুলে অলি না ছুঁলে বনে কি দুলে ফুল-পতাকা।।"

নমঃ নমঃ - নজরুল সংগীত

0 comments
মোর ঘুম ঘোরে এলে মনোহর নমঃ নমঃ নমঃ নমঃ নমঃ নমঃ-
শ্রাবন মেঘে নাচে নটবর-
রমঝম রমঝম রমঝম-
শিয়রে বসি চুপি চুপি চুমিলে নয়ন-
মোর বিকশিল আবেশে তনু-
নিমুসম নিরুপম মনোরম-
মোর ফুল বনে ছিল যত ফুল-
ধরি ডালি দিনু ঠালি-
দেবতা মোর, দেবতা মোর, দেবতা মোর-
হায় নিলে না সে ফুল-
চিঠিবে ভূল নিলে তুলি-
খোপা খুলি কুসুম ডোল-
স্বপনে কি যে কইছি তাই গিয়াছ চলি-
জাগিয়া কেদে ডাকি দেবতায়-
প্রিয়তম, প্রিয়তম, প্রিয়তম-
মোর ঘুম ঘোরে এলে মনোহর নমঃ নমঃ নমঃ নমঃ নমঃ নমঃ-

Friday, January 29, 2010

চল চল চল - কাজী নজরুল ইসলাম

0 comments
চল চল চল
ঊর্দ্ধ গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণী তল
অরুণ প্রাতের তরুণ দল
চল রে চল রে চল
চল চল চল।।
ঊষার দুয়ারে হানি' আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা টুটাব তিমির রাত
বাঁধার বিন্ধ্যাচল।।
নব নবীনের গাহিয়া গান
সজীব করিব মহাশশ্মান
আমরা দানিব নূতন প্রাণ
বাহুতে নবীন বল।
চলরে নওজোয়ান, শোনরে পাতিয়া কান
মৃত্যু তোরণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান
ভাঙ্গরে ভাঙ্গ আগল
চল রে চল রে চল
চল চল চল।।
গৌরি কেদার ভট্টাচার্য্যের কন্ঠে গাওয়া চল চল চল গানটি
আসিফের কন্ঠে ↓
Get this widget |Track details |eSnips Social DNA

ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি - ফিরোজা বেগম

0 comments
ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি
আমার দেশের মাটি
এই দেশেরই মাটি জলে
এই দেশেরই ফুলে-ফলে
তৃষ্ণা মিটাই মিটাই ক্ষুধা
পিয়ে এরই দুধের বাটি


এই মাটি এই কাদা মেখে,
এই দেশেরই আচার দেখে
সভ্য হলো নিখিল ভুবন
দিব্য পরিপাটি


এই দেশেরই ধুলায় পড়ি
মানিক যায় রে গড়াগড়ি
বিশ্বে সবার ঘুম ভাঙালো
এই দেশেরই জীয়ন কাঠি
Get this widget |Track details |eSnips Social DNA

Tuesday, January 26, 2010

এ কি অপরুপ রুপে মা তোমায় - কাজী নজরুল ইসলাম

0 comments
এ কি অপরুপ রুপে মা তোমায় হেরিনু পল্লী-জননী।
ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবনি।।
রৌদ্রতপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে চাহ জল,
আম কাঁঠালের মধুর গন্ধে জ্যৈষ্ঠে মাতাও তরুতল।
ঝঞ্ঝার সাথে প্রান্তরে মাঠে কভু খেল ল'য়ে অশনি।।


কেতকি-কদম-যূথিকা কুসুমে বর্ষায় গাঁথ মালিকা,
পথে অবিরল ছিটাইয়া জল খেল চঞ্চলা বালিকা।
তড়াগে পুকুরে থই থই করে শ্যামল শোভার নবনী।।
শাপলা শালুক সাজাইয়া সাজি শরতে শিশির নাহিয়া,
শিউলি-ছোপানো শাড়ি পরে ফের আগামনী-গীত গাহিয়া।
অঘ্রাণে মা গো আমন ধানের সুঘ্রাণে ভরে অবনী।।


শীতের শূণ্য মাঠে তুমি ফের উদাসী বাউল সাথে মা,
ভাটিয়ালী গাও মাঝিদের সাথে গো, কীর্তন শোনো রাতে মা।
ফাল্গুনে রাঙ্গা ফুলের আবীরে রাঙ্গাও নিখিল ধরণী।।

Eki oporup rupe ma...

Wednesday, December 16, 2009

খোদার প্রেমের শরাব পিয়ে বেহুঁশ হয়ে রই পড়ে - নজরুল গীতি

0 comments
খোদার প্রেমের শরাব পিয়ে বেহুঁশ হয়ে রই পড়ে
ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এল যে এই পথ ধরে।।
দুনিয়াদারীর শেষে আমার নামাজ বদলাতে
চাই না বেহেশত খোদার কাছে নিত্য মোনাজার ক’রে।।
কায়েস যেমন লায়লী লাগি’ লভিল মজনু খেতাব,
যেমন ফরহাদ শিরীর প্রেমে হ’ল দিওয়ানা বেতাব,
বে-খুদীতে মশগুল আমি তেম্‌ খোদার তরে।।
পুড়ে মরার ভয় না রাখে, পতঙ্গ আগুনে ধায়,
সিন্ধুতে মেটে না তৃষ্ণা চাতক বারি বিন্দু চায়,
চকোর চাহে চাঁদের সুধা, চাঁদ সে আসমানে কোথায়
সুরুয থাকে কোন্‌ সুদূরে সূর্যমুখী তারেই চায়,
তেমনি আমি চাহি খোদায়, চাহিনা হিসাব ক’রে।।

Thursday, December 3, 2009

আমি চিরতরে দূরে চলে যাব - কাজী নজরুল ইসলাম

0 comments
আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেবনা ভুলিতে
আমি বাতাস হইয়া জড়াইব কেশ, বেনী যাবে যবে খুলিতে।
তবু আমারে দেবনা ভুলিতে ....

তোমার সুরের নেশায় যখন, ঝিমাবে আকাশ কাঁদিবে পবন
রোদন হইয়া আসিব তখন তোমার বক্ষে দুলিতে ।
তবু আমারে দেবনা ভুলিতে ....

আসিবে তোমার পরমোৎসবে, কত প্রিয়জন কে জানে
মনে পড়ে যাবে কোন সে ভিখারী পায়নি ভিক্ষা এখানে

তোমার কুন্জ পথে যেতে হায়, চমকি থামিয়া যাবে বেদনায়
দেখিবে কে যেন মরে মিশে আছে, তোমার পথের ধুলিতে।
তবু আমারে দেবনা ভুলিতে .... ।।

ডাউনলোড করুন: http://bd009.webng.com/Amare%20Debona%20Vulite.mp3

Wednesday, November 25, 2009

দূর দ্বীপবাসীনি - কাজী নজরুল ইসলাম

0 comments
দূর দ্বীপবাসীনি, চিনি তোমারে চিনি
দারুচিনিরো দেশে, তুমি বিদেশীনিগো
সুমন্দভাসীনি ।।




প্রশান্ত সাগরে তুফানেও ঝড়ে
শুনেছি তোমারি অশান্ত রাগীনি ।।

বাজাও কি বুণো সুর পাহাড়ী বা‍শীতে
বনান্ত ছেয়ে যায় বাসন্তী হাসিতে ।।
তব কবরী মূলে, নব এলাচীরো ফুল
দুলে কুসুম বিলাসিনী ।।

Thursday, November 19, 2009

আমারে দেবনা ভুলিতে - কাজী নজরুল ইসলাম

0 comments
আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেবনা ভুলিতে
আমি বাতাস হইয়া জড়াইব কেশ, বেনী যাবে যবে খুলিতে।
তবু আমারে দেবনা ভুলিতে ....


তোমার সুরের নেশায় যখন, ঝিমাবে আকাশ কাঁদিবে পবন
রোদন হইয়া আসিব তখন তোমার বক্ষে দুলিতে ।
তবু আমারে দেবনা ভুলিতে ....


আসিবে তোমার পরমোৎসবে, কত প্রিয়জন কে জানে
মনে পড়ে যাবে কোন সে ভিখারী পায়নি ভিক্ষা এখানে
তোমার কুন্জ পথে যেতে হায়, চমকি থামিয়া যাবে বেদনায়
দেখিবে কে যেন মরে মিশে আছে, তোমার পথের ধুলিতে।
তবু আমারে দেবনা ভুলিতে .... ।।

Sunday, November 15, 2009

খেলিছে জলদেবী সুনীল সাগর জলে - নজরুল গীতি

0 comments
খেলিছে জলদেবী সুনীল সাগর জলে
তরঙ্গ লহর তোলে লীলায়িত কুন্তলে।।
জল ছল ঊর্মী নূপুর শ্রোতনীরে বাজে সুমধুর
জল চঞ্চল ছল কাঁকন কেউর
ঝিনুকের মেখলা কটিতে দোলে।।
আনমনে খেলে চলে বালিকা
খুলে পড়ে মুকুতা মালিকা
হরষিত পারাবারে ঊর্মী জাগে
লাজে চাঁদ লুকালো গগন তলে।।

কারার ঐ লৌহকপাট - নজরুল গীতি

0 comments
কারার ঐ লৌহকপাট,
ভেঙ্গে ফেল কর রে লোপাট,
রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী।
ওরে ও তরুণ ঈশান,
বাজা তোর প্রলয় বিষাণ
ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি।


গাজনের বাজনা বাজা,
কে মালিক, কে সে রাজা,
কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে?
হা হা হা পায় যে হাসি, ভগবান পরবে ফাঁসি,
সর্বনাশী শিখায় এ হীন তথ্য কে রে!


ওরে ও পাগলা ভোলা,
দে রে দে প্রলয় দোলা,
গারদগুলা জোরসে ধরে হেচ্‌কা টানে
মার হাঁক হায়দারী হাঁক, কাধে নে দুন্দুভি ঢাক
ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে।


নাচে ওই কালবোশাখী,
কাটাবী কাল বসে কি
দেরে দেখি ভীম কারার ঐ ভিত্তি নাড়ি
লাথি মার ভাঙ্গরে তালা,
যত সব বন্দী শালায়-আগুন-জ্বালা, আগুন-জ্বালা,
ফেল উপাড়ি।।

শুক্‌নো পাতার নুপুর পায়ে - নজরুল গীতি

0 comments
শুক্‌নো পাতার নুপুর পায়ে
নাচিছে ঘূর্ণী বায়।
জল-তরঙ্গে ঝিল্‌মিল্‌ ঝিল্‌মিল্‌
ঢেউ তুলে সে যায়।।


দীঘির বুকে শতদল দলি’,
ঝরায়ে বকুল চাঁপার কলি,
চঞ্চল ঝর্‌ণার জল ছলছলি,
মাঠের পথে সে ধায়।।


বনফুল-আভরণ খুলিয়া ফেলিয়া,
আলুথালু এলোকেশ গগনে মেলিয়া
পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া
ধূলি-ধূসর কায়।।


ইরানী বালিকা যেন মরু-চারিণী
পল্লীর প্রান্তর-বন মনোহারিণী
ছুটে আসে সহসা গৈরিক-বরণী
বালুকার উড়নী গায়।।

—————–



আরবী সুর–কাহার্‌বা

মোরা ঝঞ্ঝার মত উদ্দ্যম - নজরুল গীতি

0 comments
মোরা ঝঞ্ঝার মত উদ্দ্যম
মোরা ঝর্ণার মত চঞ্চল,
মোরা বিধাতার মত নির্ভয়
মোরা প্রকৃতির মত স্বচ্ছল।।
মোরা আকাশের মত বাঁধাহীন
মোরা মরু সঞ্চার বেদুঈন,
বন্ধনহীন জন্ম স্বাধীন
চিত্তমুক্ত শতদল।।
মোরা সিন্ধু জোঁয়ার কলকল
মোরা পাগলা জোঁয়ার ঝরঝর।
কল-কল-কল, ছল-ছল-ছল
মোরা দিল খোলা খোলা প্রান্তর,
মোরা শক্তি অটল মহীধর।
হাসি গান শ্যাম উচ্ছল
বৃষ্টির জল বনফল খাই-
শয্যা শ্যামল বনতল।।

প্রজাপতি প্রজাপতি - কাজী নজরুল ইসলাম

0 comments
প্রজাপতি প্রজাপতি
কোথায় পেলে ভাই এমন রঙ্গীন পাখা
টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকাবাঁকা।।
তুমি টুলটুলে বন-ফুলে মধু খাও
মোর বন্ধু হয়ে সেই মধু দাও,
ওই পাখা দাও সোনালী-রূপালী পরাগ মাখা।।
মোর মন যেতে চায় না পাঠশালাতে
প্রজাপতি, তুমি নিয়ে যাও সাথী করে তোমার সাথে।
তুমি হাইয়ায় নেচে নেচে যাও
আর তোমার মত মোরে আনন্দ দাও,
এই জামা ভাল লাগে না দাও জামা ছবি-আঁকা।।