লাল মাটির সরানে
মন আমার রইল পড়ে জাম বনে আর
নদীর পাশে নীল আকাশে
সেখানে ধুলোয় মাখা রইল পড়ে তোর চিঠি
বীরভূমের বিটি লো
বলনা কি সাধ মিটিলো
বীরভূমের বিটি লো
বলনা কি সাধ মিটিলো
না পেলি আমাকে আর তোকেও আমি পেলামনা
ঝড়ে আম কুড়োয় এখনো কোন দস্যি ছেলে
ঝড়ে আম কুড়োয় এখনো কোন দস্যি ছেলে
আমার আর রাখাল সাজা হলোনা
লাল মাটির সরানে
লাল মাটির সরানে
পায়ে পায়ে ফেলে এসেছিরে আমি পথের ধুলো
ফিরে যেতে চাই বারেবার ডাকছে আমার ইচ্ছেগুলো
লাল মাটির সরানে
পায়ে পায়ে ফেলে এসেছিরে আমি পথের ধুলো
ফিরে যেতে চাই বারেবার ডাকছে আমার ইচ্ছেগুলো
গেঁয়ো নদী ডাকছে আমার বুকের ভেতর কান্না পাথর
গেঁয়ো নদী ডাকছে
গেঁয়ো নদী ডাকছে আমার বুকের ভেতর কান্না পাথর
আমার আর রাখাল সাজা হলোনা
লাল মাটির সরানে
জামবনে দোলনাখানা ঝুলছে ফাকা
কষা জাম, বেগুনী জিভ, নুনের মোড়ক
জামবনে দোলনাখানা ঝুলছে ফাকা
কষা জাম, বেগুনী জিভ, নুনের মোড়ক
কিশোরীর গেঁয়ো দু'চোখ হিংসে মাখা
তার সাথে খেলতে হবে খেলনা বাড়ি
আম-আটির ভেঁপু বাজায় এখনো কোন দস্যি ছেলে
আম-আটির ভেঁপু
আম-আটির ভেঁপু বাজায় এখনো কোন দস্যি ছেলে
গোধুলীর গন্ধে আমায় ডাকিসনে লো
আমার আর রাখাল সাজা হবেনা
লাল মাটির সরানে।
গানটি শুনতে চাইলে এখানে খোঁচা মেরে ডাউনলোড করে নিন।
Showing posts with label শিলাজিত. Show all posts
Showing posts with label শিলাজিত. Show all posts
Thursday, August 2, 2012
Subscribe to:
Posts (Atom)