Showing posts with label রবীন্দ্রনাথ ঠাকুর. Show all posts
Showing posts with label রবীন্দ্রনাথ ঠাকুর. Show all posts

Tuesday, January 7, 2014

যেতে দাও গেল যারা - রবীন্দ্রনাথ ঠাকুর

0 comments
যেতে দাও যেতে দাও গেল যারা।
তুমি যেয়ো না, তুমি যেয়ো না,
আমার বাদলের গান হয় নি সারা ॥

কুটিরে কুটিরে বন্ধ দ্বার, নিভৃত রজনী অন্ধকার,
বনের অঞ্চল কাঁপে চঞ্চল-- অধীর সমীর তন্দ্রাহারা ॥

দীপ নিবেছে নিবুক নাকো, আঁধারে তব পরশ রাখো।
বাজুক কাঁকন তোমার হাতে আমার গানের তালের সাথে,
যেমন নদীর ছলোছলো জলে ঝরে ঝরোঝরো শ্রাবণধারা ॥


Tuesday, March 12, 2013

অধরা মাধুরী ধরেছি

0 comments
অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে।
     ও যে   সুদূর রাতের পাখি
          গাহে   সুদূর রাতের গান॥
              বিগত বসন্তের অশোকরক্তরাগে ওর   রঙিন পাখা,
                   তারি ঝরা ফুলের গন্ধ ওর   অন্তরে ঢাকা ॥
ওগো বিদেশিনী,
     তুমি ডাকো ওরে নাম ধরে,
              ও যে   তোমারি চেনা।
     তোমারি দেশের আকাশ ও যে জানে,   তোমার রাতের তারা,
              তোমারি বকুলবনের গানে ও দেয় সাড়া--
                   নাচে   তোমারি কঙ্কণেরই তালে॥


রাগ: মিশ্র বেহাগতাল: দাদরারচনাকাল (বঙ্গাব্দ): 1345রচনাকাল (খৃষ্টাব্দ): মার্চ, ১৯৩৯

Sunday, December 23, 2012

বেলা গেল তোমার পথ চেয়ে - রেজওয়ানা চৌধুরী বন্যা

0 comments
বেলা গেল তোমার পথ চেয়ে।
শূন্য ঘাটে একা আমি, পার ক'রে লও খেয়ার নেয়ে ॥
ভেঙে এলেম খেলার বাঁশি, চুকিয়ে এলেম কান্না হাসি,
সন্ধ্যাবায়ে শ্রান্তকায়ে ঘুমে নয়ন আসে ছেয়ে ॥
ও পারেতে ঘরে ঘরে সন্ধ্যাদীপ জ্বলিল রে,
আরতির শঙ্খ বাজে সুদূর মন্দির-'পরে।
এসো এসো শ্রান্তিহরা, এসো শান্তি-সুপ্তি-ভরা,
এসো এসো তুমি এসো, এসো তোমার তরী বেয়ে ॥

দূরে কোথায় দূরে - রবীন্দ্রনাথ ঠাকুর

0 comments
দূরে কোথায় দূরে দূরে
আমার মন বেড়ায় গো ঘুরে ঘুরে।

যে বাঁশিতে বাতাস কাঁদে সেই বাঁশিটির সুরে সুরে ॥

যে বাঁশিতে বাতাস কাঁদে সেই বাঁশিটির সুরে সুরে॥
যে পথ সকল দেশ পারায়ে উদাস হয়ে যায় হারায়ে
সে পথ বেয়ে কাঙাল পরান যেতে চায় কোন্‌ অচিনপুরে ॥

আজি গোধূলিলগনে - রবীন্দ্রনাথ ঠাকুর

0 comments
আজি গোধূলিলগনে এই বাদলগগনে
তার চরণধ্বনি আমি হৃদয়ে গণি--
'সে আসিবে' আমার মন বলে সারাবেলা,
অকারণ পুলকে আঁখি ভাসে জলে॥
অধীর পবনে তার উত্তরীয় দূরের পরশন দিল কি ও
রজনীগন্ধার পরিমলে 'সে আসিবে' আমার মন বলে।
উতলা হয়েছে মালতীর লতা, ফুরালো না তাহার মনের কথা।
বনে বনে আজি একি কানাকানি,
কিসের বারতা ওরা পেয়েছে না জানি,
কাঁপন লাগে দিগঙ্গনার বুকের আঁচলে--
'সে আসিবে' আমার মন বলে॥

হায় কে দিবে আর সান্ত্বনা - রবীন্দ্র গীতি

0 comments
হায় কে দিবে আর সান্ত্বনা।
সকলে গিয়েছে হে, তুমি যেয়ো না--
চাহো প্রসন্ন নয়নে, প্রভু, দীন অধীন জনে ॥
চারি দিকে চাই, হেরি না কাহারে।
কেন গেলে ফেলে একেলা আঁধারে--
হেরো হে শূন্য ভুবন মম ॥

দূরদেশী সেই রাখাল ছেলে - রবীন্দ্র সঙ্গীত

0 comments
দূরদেশী সেই রাখাল ছেলে
আমার বাটে বটের ছায়ায় সারা বেলা গেল খেলে॥
গাইল কী গান সেই তা জানে, সুর বাজে তার আমার প্রাণে--
বলো দেখি তোমরা কি তার কথার কিছু আভাস পেলে॥
আমি তারে শুধাই যবে 'কী তোমারে দিব আনি'--
সে শুধু কয়, 'আর কিছু নয়, তোমার গলার মালাখানি।'
দিই যদি তো কী দাম দেবে যায় বেলা সেই ভাব্‌না ভেবে--
ফিরে এসে দেখি ধুলায় বাঁশিটি তার গেছে ফেলে॥

ওই মালতীলতা দোলে - রবীন্দ্র সংগীত

0 comments
ওই মালতীলতা দোলে
পিয়ালতরুর কোলে পুব-হাওয়াতে॥
মোর হৃদয়ে লাগে দোলা, ফিরি আপনভোলা--
মোর ভাবনা কোথায় হারা মেঘের মতন যায় চলে॥
জানি নে কোথায় জাগো ওগো বন্ধু পরবাসী--
কোন্‌ নিভৃত বাতায়নে।
সেথা নিশীথের জল-ভরা কণ্ঠে
কোন্‌ বিরহিণীর বাণী তোমারে কী যায় ব'লে॥

ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে - রবীন্দ্র সংগীত

0 comments
ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো।
একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো ॥
দুন্দুভিতে হল রে কার আঘাত শুরু,
বুকের মধ্যে উঠল বেজে গুরুগুরু--
পালায় ছুটে সুপ্তিরাতের স্বপ্নে-দেখা মন্দ ভালো ॥
নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি--
দেখতে তোমায় না যদি পাই নাই-বা দেখি।
ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া,
ভাব্‌নাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া
বজ্রশিখায় এক পলকে মিলিয়ে দিলে সাদা কালো ॥

Saturday, December 15, 2012

ও আমার দেশের মাটি - রবীন্দ্রসঙ্গীত

0 comments
ও আমার দেশের মাটি, তোমার 'পরে ঠেকাই মাথা।
তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা॥

তুমি মিশেছ মোর দেহের সনে,
তুমি মিলেছ মোর প্রাণে মনে,
তোমার ওই শ্যামলবরন কোমল মূর্তি মর্মে গাঁথা॥

ওগো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে।
তোমার 'পরে খেলা আমার দুঃখে সুখে।
তুমি অন্ন মুখে তুলে দিলে,
তুমি শীতল জলে জুড়াইলে,
তুমি যে সকল-সহা সকল-বহা মাতার মাতা॥

ও মা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা--
তবু জানি নে-যে কী বা তোমায় দিয়েছি মা!
আমার জনম গেল বৃথা কাজে,
আমি কাটানু দিন ঘরের মাঝে--
তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা॥

Saturday, December 8, 2012

ওরে চিত্ররেখাডোরে বাঁধিল কে - রবীন্দ্র সংগীত

0 comments
ওরে চিত্ররেখাডোরে বাঁধিল কে-- বহু- পূর্বস্মৃতিসম হেরি ওকে।
কার তুলিকা নিল মন্ত্রে জিনি এই মঞ্জুল রূপের নির্ঝরিণী-- স্থির নির্ঝরিণী।
যেন ফাল্গুন-উপবনে শুক্লরাতে দোলপূর্ণিমাতে
এল ছন্দমুরতি কার নব-অশোকে॥
নৃত্যকলা যেন চিত্রে-লিখা
কোন্‌ স্বর্গের মোহিনী-মরীচিকা।
শরৎ-নীলাম্বরে তড়িৎলতা কোথা হারাইল চঞ্চলতা।
হে স্তব্ধবাণী, কারে দিবে আনি নন্দনমন্দারমাল্যখানি-- বরমাল্যখানি
প্রিয়- বন্দনাগান-জাগানো রাতে
শুভ দর্শন দিবে তুমি কাহার চোখে?।

ফিরে ফিরে ডাক্‌ দেখি রে - রবীন্দ্র সংগীত

0 comments
ফিরে ফিরে ডাক্‌ দেখি রে পরান খুলে, ডাক্‌ ডাক্‌ ডাক্‌ ফিরে ফিরে ।
দেখব কেমন রয় সে ভুলে ।।
সে ডাক বেড়াক বনে বনে, সে ডাক শুধাক জনে জনে,
সে ডাক বুকে দুঃখে সুখে ফিরুক দুলে ।।
সাঁঝ-সকালে রাত্রিবেলায় ক্ষণে ক্ষণে
একলা ব'সে ডাক্‌ দেখি তায় মনে মনে ।
নয়ন তোরই ডাকুক তারে, শ্রবণ রহুক পথের ধারে,
থাক্‌-না সে ডাক গলায় গাঁথা মালার ফুলে ।।

Friday, November 16, 2012

অনেক কথা বলেছিলেম কবে - রবীন্দ্রনাথ ঠাকুর

0 comments
অনেক কথা বলেছিলেম কবে তোমার কানে কানে
কত নিশীথ-অন্ধকারে, কত গোপন গানে গানে॥


সে কি তোমার মনে আছে তাই শুধাতে এলেম কাছে–
রাতের বুকের মাঝে তারা মিলিয়ে আছে সকল খানে॥


ঘুম ভেঙে তাই শুনি যবে দীপ-নেভা মোর বাতায়নে

স্বপ্নে পাওয়া বাদল-হাওয়া ছুটে আসে ক্ষণে ক্ষণে–
বৃষ্টিধারার ঝরোঝরে ঝাউবাগানের মরোমরে
ভিজে মাটির গন্ধে হঠাৎ সেই কথা সব মনে আনে॥

Tuesday, May 8, 2012

মেঘ বলেছে যাব যাব - কবিগুরু

0 comments
মেঘ বলেছে যাব যাব,
রাত বলেছে যাই ।
সাগর বলে, কুল মিলেছে,
আমি তো আর নাই ।


দুঃখ বলে, রইনু চুপে
তাঁহার পায়ের চিহ্নরূপে ।
আমি বলে, মিলাই আমি,
আর কিছু না চাই।


ভুবন বলে, তোমার তরে
আছে বরণমালা।
গগন বলে, তোমার তরে
লক্ষ প্রদীপ জ্বালা।


প্রেম বলে যে, যুগে যুগে
তোমার লাগি আছি জেগে।
মরণ বলে, আমি তোমার
জীবন-তরী বাই।

Thursday, April 26, 2012

কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে - রবীন্দ্র সংগীত

0 comments

কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে--
নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে॥
তোমার অভিসারে যাব অগম-পারে
চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে॥
পরানে বাজে বাঁশি, নয়নে বহে ধারা--
... দুখের মাধুরীতে করিল দিশাহারা
সকলই নিবে-কেড়ে, দিবে না তবু ছেড়ে--
মন সরে না যেতে, ফেলিলে একি দায়ে॥

Thursday, April 19, 2012

যখন এসেছিলে অন্ধকারে - রবীন্দ্র সঙ্গীত

0 comments
যখন এসেছিলে অন্ধকারে
চাঁদ ওঠে নি সিন্ধুপারে॥

হে অজানা, তোমায় তবে জেনেছিলেম অনুভবে--
... গানে তোমার পরশখানি বেজেছিল প্রাণের তারে॥

তুমি গেলে যখন একলা চলে
চাঁদ উঠেছে রাতের কোলে।
তখন দেখি, পথের কাছে মালা তোমার পড়ে আছে--
বুঝেছিলেম অনুমানে এ কণ্ঠহার দিলে কারে॥

Saturday, April 14, 2012

প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে

0 comments
প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে
মোরে আরো আরো আরো দাও প্রাণ।
তব ভুবনে তব ভবনে
মোরে আরো আরো আরো দাও স্থান ॥
আরো আলো আরো আলো
এই নয়নে, প্রভু, ঢালো।
সুরে সুরে বাঁশি পুরে
তুমি আরো আরো আরো দাও তান ॥
আরো বেদনা আরো বেদনা,
প্রভু, দাও মোরে আরো চেতনা।
দ্বার ছুটায়ে বাধা টুটায়ে
মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ।
আরো প্রেমে আরো প্রেমে
মোর আমি ডুবে যাক নেমে।
সুধাধারে আপনারে
তুমি আরো আরো আরো করো দান ॥


পুজা পর্যায়ের গান ! রবীন্দ্রনাথ ঠাকুর !!

এসো হে বৈশাখ এসো এসো – রবীন্দ্র সংগীত

0 comments
এসো, এসো, এসো হে বৈশাখ
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক
যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি,
অশ্রুবাষ্প সুদূরে মিলাক।
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা
রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি,
আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ
মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক।

Saturday, March 24, 2012

দিনের শেষে ঘুমের দেশে - রবীন্দ্রসঙ্গীত

0 comments
দিনের শেষে ঘুমের দেশে ঘোমটা-পরা ওই ছায়া
ভুলালো রে ভুলালো মোর প্রাণ।
ও পারেতে সোনার কূলে আঁধারমূলে কোন্ মায়া
... গেয়ে গেল কাজ-ভাঙানো গান।
নামিয়ে মুখ চুকিয়ে সুখ যাবার মুখে যায় যারা
ফেরার পথে ফিরেও নাহি চায়,
তাদের পানে ভাঁটার টানে যাব রে আজ ঘরছাড়া---
সন্ধ্যা আসে দিন যে চলে যায়।
ওরে আয়
আমায় নিয়ে যাবি কে রে
দিনশেষের শেষ খেয়ায়।

ঘরেই যারা যাবার তারা কখন গেছে ঘরপানে,
পারে যারা যাবার গেছে পারে;
ঘরেও নহে, পারেও নহে, যে জন আছে মাঝখানে
সন্ধ্যাবেলা কে ডেকে নেয় তারে।
ফুলের বার নাইকো আর,
ফসল যাহার ফলল না---
অশ্রু যাহার ফেলতে হাসি পায়---
দিনের আলো যার ফুরালো, সাঁজের আলো জ্বলল না,
সেই বসেছে ঘাটের কিনারায়।
ওরে আয়
আমায় নিয়ে যাবি কে রে
বেলাশেষের শেষ খেয়ায়।

সাঁজের বেলা ভাঁটার স্রোতে ও পার হতে একটানা
একটি-দুটি যায় যে তরী ভেসে।
কেমন করে চিনব ওরে ওদের মাঝে কোন্‌খানা
আমার ঘাটে ছিল আমার দেশে।
অস্তাচলে তীরের তলে ঘন গাছের কোল ঘেঁষে
ছায়ায় যেন ছায়ার মতো যায়,
ডাকলে আমি ক্ষণেক থামি হেথায় পাড়ি ধরবে সে
এমন নেয়ে আছে রে কোন্ নায়।
ওরে আয়
আমায় নিয়ে যাবি কে রে
দিনশেষের শেষ খেয়ায়।

Friday, March 16, 2012

বসন্ত প্রভাতে এক মালতীর ফুল - রবীন্দ্রনাথ ঠাকুর

0 comments
বসন্ত প্রভাতে এক মালতীর ফুল
প্রথম মেলিল আঁখি তার, চাহিয়া দেখিল চারি ধার ।।
উষারানী দাঁড়াইয়া শিয়রে তাহার
দেখিছে ফুলের ঘুম-ভাঙা । হরষে কপোল তার রাঙা ।।
মধুকর গান গেয়ে বলে, ‘মধু কই । মধু দাও দাও ।’
... হরষে হৃদয় ফেটে গিয়ে ফুল বলে, ‘এই লও লও ।’
বায়ু আসি কহে কানে কানে, ‘ফুলবালা, পরিমল দাও ।’
আনন্দে কাঁদিয়া কহে ফুল, ‘যাহা আছে সব লয়ে যাও ।’
হরষ ধরে না তার চিতে, আপনারে চাহে বিলাইতে,
বালিকা আনন্দে কুটি-কুটি পাতায় পাতায় পড়ে লুটি ।।