Showing posts with label সিঁথি সাহা. Show all posts
Showing posts with label সিঁথি সাহা. Show all posts

Tuesday, March 1, 2011

মনমাঝি নাইয়া - নূরী পাগলা

0 comments
ভবনদীর কূল পাইলাম না সাধের তরী বাইয়া
বৈঠা নে তোর মনমাঝি নাইয়া

তরী বাইলাম প্রেমের হাটে
পার করিলাম ঘাটে ঘাটে
বেঁচাকিনি উঠলো লাটে
কামিনীর কূল পাইয়া
বৈঠা নে তোর মনমাঝি নাইয়া

বাইতে বাইতে উজান পানি
ভেঙ্গে গেলো তরীখানি
ছিঁড়া বাদাম হাওয়ায় টানি
চলে নাও উজাইয়া
বৈঠা নে তোর মনমাঝি নাইয়া

ভবনদীর কূল পাইলাম না সাধের তরী বাইয়া
বৈঠা নে তোর মনমাঝি নাইয়া

Remix

Original