Showing posts with label কবির সুমন. Show all posts
Showing posts with label কবির সুমন. Show all posts

Monday, September 24, 2012

মৃত্যু এসে ডাকলো যখন - সুমন কবির

0 comments

মৃত্যু এসে ডাকলো যখন,
আমি তখন অনেক দূরে তোমার থেকে..
মরবো তোমায় জড়িয়ে রেখে!..

মৃত্যু এসে ডাকলো যখন,
আমি তখন বাঁচতে চাইছি তৃষ্ঞা নিয়ে..
তোমার জ্বীভে জ্বীভ জড়িয়ে!.. :'|

মৃত্যু এসে ডাকলো যখন,
আমি তোমায় চাইছি তখন আজঁলা পেতে! :'|
আদর খেতে! আদর খেতে! :'|

মৃত্যু শেষে মুখ ফেরালো,
আমি তখন ভাবছি সবই গল্প-গাছা,
একলা থাকা, এইতো বাঁচা!.

Friday, December 2, 2011

ও গানওয়ালা আরেকটা গান গাও - কবির সুমন

0 comments
ও গানওয়ালা আরেকটা গান গাও
আমার আর কোথাও যাবার নেই
... কিচ্ছু করার নেই।

ছেলেবেলার সেই বেহালা বাজানো লোকটা
চলে গেছে বেহালা নিয়ে
চলে গেছে গান শুনিয়ে।

এই পালটানো সময়
সে ফিরবে কি ফিরবে না জানা নেই
ও গানওয়ালা আরেকটা গান গাও
আমার আর কোথাও যাবার নেই
কিচ্ছু করার নেই।

কৈশরে শেষ হওয়া
রঙচঙে স্বপ্নের দিন
চলে গেছে রঙ হারিয়ে
চলে গেছে মুখ ফিরিয়ে।

এই ফাটকাবাজির দেশে
স্বপ্নের পাখিগুলো বেঁচে নেই
ও গানওয়ালা আরেকটা গান গাও
আমার আর কোথাও যাবার নেই
কিচ্ছু করার নেই।