Showing posts with label হৃদয় খান. Show all posts
Showing posts with label হৃদয় খান. Show all posts

Friday, January 29, 2010

তুমি মানুষ নাকি পরী - হৃদয় খান

0 comments
তুমি মানুষ নাকি পরী,
নাকি স্বর্গে ফোটা কলি? ২


তোমায় নিয়ে এখন আমি,
ভেবে না পাই কি করি? ২


তুমি মানুষ নাকি পরী,
নাকি স্বর্গে ফোটা কলি?


আমি আর আমাতে নেই,
তোমায় দেখার পরে,
হারিয়েছি সবই আমার,
তোমায় দেখার পরে। ২


এক পলকে তুমি আমার মন করেছো চুরি,
তুমি মানুষ নাকি পরী,
নাকি স্বর্গে ফোটা কলি?


মায়া ভরা মুখটি তোমার
কি যে জাদু জানে,
সব ভুলিয়ে সে যে আমায়
শুধুই কাছে টানে। ২


তোমার মুখে চেয়ে চেয়ে
যেনো আমি মরি,


তুমি মানুষ নাকি পরী,
নাকি স্বর্গে ফোটা কলি? ২

Thursday, November 19, 2009

বলনা তুই বলনা - হৃদয় খান

0 comments
মন তোরে বলি যত,
তুই চলেছিস তোরিই মত,
সাধ্য কি আমার ছুটি তোর পিছনে।
মন বলি তুই ফিরে যা,
মন ছাড়া কি যায়রে বাচাঁ,
তুই ছাড়া কে আর আছে এই জীবনে।
কি কারন অকারন-
এত করিস জ্বালাতন,
ভাল লাগে না এ দোটানা-
ও চাতন সারাক্ষন।
বলনা তুই বলনা কেন এ ছলনা,
ও মন তুই বলনা ভালবাসি বলনা-
বলনা তুই বলনা ভুলে গিয়ে ছলনা,
একবার শুধু বলনা ভালবাসি বলনা।।


এই কথা সেই কথা কত কথা যে বলিস-
শুধু বলিস না মন কি কয়,
ভালবাসা প্রেম-পিরিতি কত কিছু বুঝিস-
শুধু বুঝিস না মন কি চায়।।


অন্তরটা দিলাম খুলে দেখিস নাতো ফিরে-
তোর মন বুঝাবি সন্ধ্যায়,
হৃদয়টাও রেখেছি জমা তাইতো আসি ফিরে-
আর কিছুই দেবার তো নাই।।

ডাউনলোড করুন

ছুঁয়ে দাও আমায় - হৃদয় খান

0 comments
গান-ছুঁয়ে দাও আমায়
গায়ক-হৃদয় খান
আলব্যাম-বলনা তুই বলনা

দৃষ্টির সীমানায়
মনের জানালায়
স্বপ্নের আঙ্গিনায়
কেবলই তুমি হায়।।


ছুঁয়ে দাও আমায়
ভালোবাসায়
হারিয়ে যাবো চলো
দূর অজানায়।।


ঝিকিমিকি তারা জ্বলা
রাতরির ইশারায়
তোমার দু'চোখে
স্বপ্ন একে দেই


চাঁদ ঝরা জ্যোস্নারা
কানে কানে বলে যায়
কোথাও তোমার
তুলনা যে নেই


রং ধনুর সাত রঙ্গা
কল্পনারি ছোঁয়ায়
তোমায় তোমাকেই
ফিরে ফিরে চায়


ভাবনারা দিশেহারা
আনমনা দূর আশায়
তোমায় যদি
কখনো হারায়


দৃষ্টির সীমানায়
মনের জানালায়
স্বপ্নের আঙ্গিনায়
কেবলই তুমি হায়


ছুঁয়ে দাও আমায়
ভালোবাসায়
হারিয়ে যাবো চলো
দূর অজানায়।।