Showing posts with label জেমস. Show all posts
Showing posts with label জেমস. Show all posts

Tuesday, September 24, 2013

লিখতে পারিনা কোন গান - জেমস

0 comments
লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া
ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া।
কিযে যন্ত্রনা এই পথচলা (২)
বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জাননা।
লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া
ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া।
কিযে যন্ত্রনা এই পথচলা
বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জাননা।

হারানো দিনগুলিতে ছিলে তুমি জড়িয়ে
এই মনের সীমান্তে ছিল সুখ ছড়িয়ে
হারানো দিনগুলিতে ছিলে তুমি জড়িয়ে
এই মনের সীমান্তে ছিল সুখ ছড়িয়ে
কিযে যন্ত্রনা এই পথচলা
বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জাননা।
লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া
ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া।

আকাশে চাঁদ ছিল একা
পাহাড়ি ঝর্ণা ঝরা
তাদের মনেতে ব্যথা ছিল কিনা বুঝিনি
আকাশে চাঁদ ছিল একা
পাহাড়ি ঝর্ণা ঝরা
তাদের মনেতে ব্যথা ছিল কিনা বুঝিনি
সে ব্যথা বোঝার আগে
হারিয়ে তোমাকে
তোমাকে হারিয়ে বেদনা ঝরেছে হৃদয়ে
কিযে বেদনা তুমি বোঝনা
তোমাকে ভুলে থাকা কোনদিন বুঝি হল না।
লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া
ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া।
কিযে যন্ত্রনা এই পথচলা (২)
বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জাননা।

লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া
ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া।

———————————————
শিরোনামঃ লিখতে পারিনা কোন গান
কন্ঠঃ জেমস
কথাঃ গোলাম মোরশেদ
সুরঃ লাকী আখন্দ
সঙ্গীতায়োজনঃ লাকী আখন্দ
অ্যালবামঃ বিতৃষ্ণা জীবনে আমার

Wednesday, June 26, 2013

প্যারিসের চিঠি - জেমস

0 comments
প্রিয় আকাশি,
গতকাল ঠিক দুপুরে তোমার চিঠি পেয়েছি,
খামের ওপর নাম-ঠিকানা পড়েই চিনতে পেরেছি
তোমার হাতের লেখা
ঠিকানা পেলে কীভাবে, লেখনি
কত দিন পর ঢাকার চিঠি, তাও তোমার লেখা
ভাবতে পারো আমার অবস্থা!
গতকাল প্যারিসে ঝরেছিল এ বছরের রেকর্ডভাঙা তুষারপাত
তামাক ফুরিয়ে গেছে আনতে পারিনি, এই প্রথম আমি
অনেকটা সময় নিয়ে ভুলেছিলাম তামাকের গন্ধ ।
তোমার চিঠিতে পরিবর্তন আর
বদলে যাওয়ার সংবাদ
তুমি কষ্ট পেয়ে লিখেছ, রাত্রির ঢাকা এখন
নিয়নের স্নিগ্ধতা ছেড়ে নিয়েছে
উৎকট সোডিয়ামের সজ্জা,
আমাদের প্রিয় রমনা রেস্তোরাঁ এখন
কালের সাক্ষী,
মিষ্টি কয়েন বক্সের জায়গা দখল করে নিয়েছে
ডিজিটাল কার্ডফোন
শীতের বইমেলা পরিণত হয়েছে
মিনাবাজারে,
টিএসসির চত্বর যেন উত্তপ্ত বৈরুত ।
বদলে যাওয়ার কষ্টের অপর নাম স্মৃতি
এখন তাই নিয়ে বুঝি মেতে আছ
এই পরবাসে আমার চোখের সামনেও বদলে যেতে দেখলাম
কত সুদৃঢ় ইতিহাস
বালির বাঁধের মতো ভেসে গেল পূর্ব ইউরোপ
নদীর পাড় ভাঙার মতো ভেঙে গেল বার্লিন প্রাচীর
ইংলিশ চ্যানেলের তল দিয়ে হুইসেল বাজিয়ে চলছে ট্রেন;
ইউরোপের মানচিত্র এখন রুটি হয়ে গেছে,
ক্ষিদে পেলেই ছিঁড়ে ছিঁড়ে খাও, স্বাধীনতা মানেই যেন উদরপূর্তি
তুমি লিখেছ, ‘তোমাকে ভুলে গেছি কি না’
প্রিয় আকাশি, আমি জেনে গেছি, পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ ভুলে থাকা;
স্মৃতি থেকে পালিয়ে বাঁচার জন্য এই সুদীর্ঘ প্রবাসের
অর্ধেকটা কাটিয়েছি বোহেমিয়ানদের মতো ঘুরে ঘুরে
মাদ্রিদ থেকে হামবুর্গ, নিউক্যাসল নেপলি থেকে প্রাগ
বুখারেস্ট মেসিডোনিয়া, নর্থ সি থেকে মেডিটেরিয়ান
কিংবা ব্ল্যাক সি।
তবু বাঁচতে পারিনি স্মৃতি থেকে ।
ফ্রাংকফুর্টের বইমেলায়
নতুন বইয়ের গন্ধে মনে পড়েছে তোমাকে
ফোরেন্সে মিকেলাঞ্জেলোর ‘ডেভিড’,
রোমে ‘পিয়েতা’ আর সিস্টাইন চ্যাপেলের
‘লাস্ট জাজমেন্টের’ মতো
মহান সৃষ্টির সামনে দাঁড়িয়ে
প্রথমেই মনে পড়েছে তোমাকে।
সিসিলির কার্নিভেলে, এথেন্সের কফিশপের জমজমাট
কবিতাপাঠের আসরে মনে পড়েছে তোমাকে;
পালারমোর সৈকতে কিম্বা ভিয়েনার তারাজ্বলা রাত্রির
আকাশের দিকে তাকিয়ে মনে পড়েছে
তোমার প্রিয় কবির কবিতা
Under the wide and starry sky
Dig my grave and let me lie
Glad did I live and gladly die
And I laid me down with a will.
স্ইুজারল্যান্ডের লেকের স্বচ্ছ জলে নিজের ছায়ার পাশে
যাকে খুঁজেছি, সে তুমি
ভার্টিক্যানের প্রার্থনা সভা শেষে এক গ্রিক তরুণীকে
বাংলায় কী বলেছিলাম, জানো?
বলেছিলাম, ‘তুমি আমার আকাশি হবে?’
ভুলতে পারিনি তোমাকে, শত চেষ্টা করেও পারিনি
আর কেউ না জানুক অসংখ্য জিপসি রাত জানে
সেই না ভুলতে পারার ইতিহাস।
তুমি জানতে চেয়েছ প্যারিসের কথা
সত্যি বলতে কি,
প্যারিস খুলে দিয়েছে আমার আত্মার চোখ
সংগীত আর শিল্পের অভিন্ন সুর আমি শুধু
প্যারিসেই শুনেছি।
কনসার্টে যতবার মোৎসার্ট কিম্বা বিটোভেন শুনেছি
ততবারই কেন যেন চিরদুখী পাগল
ভিনসেন্ট ভ্যান্গগের কথা মনে পড়েছে।
সমস্ত প্যারিসের রাস্তায় গ্যালারিতে ফেস্টিভেলে খুঁজে ফিরেছি ভিনসেন্টের কষ্ট।
তোমার প্রিয় গায়ক জিম মরিসনের শেষ দিনগুলো
কেটেছে এই প্যারিসে। প্যারিসেই জিমের কবর।
অগণিত শিল্পীর কষ্ট থেকে প্যারিস পেয়েছে সৌন্দর্য;
কষ্টই প্যারিসের ঐশ্বর্য।
আমাদের সুবর্ণ সময়ের স্বপ্নের প্যারিসে আজ
নিজেকে ভীষণ একা মনে হয়
এলোমেলো পড়ে আছি শিল্প-সাহিত্যের এই জাগযজ্ঞে
তীব্র শীতের জন্য শ্বাসকষ্ট ভোগায় মাঝে মাঝে
এই তো সেদিন আবারও বদলালাম চশমার কাচ
প্রতিনিয়ত হেরে যাচ্ছি সময়ের কাছে;
তুমি মনে রেখো, পরিবর্তনের দমকা হাওয়ায়
আমি বদলাইনি এতটুকু।
বাইজেনটাইন সম্রাজ্ঞীর মতো তোমাকে ঘিরে থাক
পৃথিবীর সমস্ত সুখ
তুমি অনিন্দ সুন্দরী হয়ে ওঠো
তোমার সৃষ্টিতে
তুমি ভালো থেকো।

বি.দ্রঃ কবিতার অংশ বিশেষ গান হয়েছে।
আবৃত্তিঃ সাত্বিক ফারুক
কাব্যগ্রন্থঃ তুমি আমার কষ্টগুলো সবুজ করে দাও না – লতিফুল ইসলাম শিবলী
গানের শিরোনামঃ প্রিয় আকাশি
গানের শিল্পীঃ জেমস
অ্যালবামঃ পালাবে কোথায় (জেমস-এর সলো অ্যালবাম)
লেভেলঃ সাউন্ডটেক

Sunday, December 16, 2012

আমার সোনার বাংলা - জেমস

0 comments
তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়
আছো সরোয়ার্দী,শেরেবাংলা, ভাসানীর শেষ ইচ্ছায়
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন,
তুমি ছেলে হারা মা জাহানারা ঈমামের একাত্তরের দিনগুলি
তুমি জসীম উদ্দিনের নকশী কাথার মাঠ, মুঠো মুঠো সোনার ধুলি,
তুমি তিরিশ কিংবা তার অধিক লাখো শহীদের প্রান
তুমি শহীদ মিনারে প্রভাত ফেরীর, ভাই হারা একুশের গান।

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।

তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মম্ শীর
তুমি রক্তের কালিতে লেখা নাম, সাত শ্রেষ্ট বীর
তুমি সুরের পাখি আব্বাসের, দরদ ভরা সেই গান
তুমি আব্দুল আলীমের সর্বনাশা পদ্মা নদীর টান।
তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার
তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের, শাণীত ছুরির ধার
তুমি জয়নুল আবেদীন, এস এম সুলতানের রঙ তুলীর আঁচড়
শহীদুল্লাহ কায়সার, মুনীর চৌধুরীর নতুন দেখা সেই ভোর।

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়
তুমি বাঙ্গালীর গর্ব, বাঙ্গালীর প্রেম প্রথম ও শেষ ছোঁয়ায়,
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন
তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে উঠ সুমধুর,
তুমি রাগে অনুরাগে মুক্তি সংগ্রামের সোনা ঝরা সেই রোদ্দুর
তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার অভিমানের সংসার
তুমি ক্রন্দন, তুমি হাসি, তুমি জাগ্রত শহীদ মিনার।

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।

Thursday, April 26, 2012

ভালোবেসে চলে যেওনা - জেমস

0 comments
ভালোবেসে চলে যেওনা, ভালোবেসে চলে যেতে নেই
পথ ছেড়ে যেতে পারো দূরে
অভিমানে দেবে পাড়ি পুরোটা সাগর
ঢেউয়ে ঢেউয়ে গোধূলিতে সেও ফিরে ফিরে
জোছনার দীপালিতে ব্যাথাগুলো-
জোছনার দীপালিতে ব্যাথাগুলো
মুছে গেছে আর যেন নেই নেই
মুছে গেছে আর যেন ব্যাথা নেই
ভালোবেসে চলে যেওনা, ভালোবেসে চলে যেতে নেই.

সূর্যের কাছে সমঝতা ছিঁড়ে-এসেছিল ঝড়
শাখা প্রশাখার সাথে ঝরে গেছে অবুঝ পাতাআআ
তবু শেকড়ের মায়া জালে-রয়ে গেছে সে, রয়ে গেছে সে
সূর্যের আদরে-ব্যাথাগুলো, সূর্যের আদরে-ব্যাথাগুলো
মুছে গেছে আর যেন নেই নেই
মুছে গেছে আর যেন ব্যাথা নেই
ভালোবেসে চলে যেওনা, ভালোবেসে চলে যেতে নেই.

সেই বয়ে যাওয়া সাগরের,
ঝরে যাওয়া সবুজের প্রেম ছুয়ে
পাখিদের ডানায় ভেসে ফিরে আসো, ফিরে আসো
যেখানে তোমার আমি সেই
ভালোবেসে চলে যেওনা, ভালোবেসে চলে যেতে নেই
পথ ছেড়ে যেতে পারো দূরে
অভিমানে দেবে পাড়ি পুরোটা সাগর
ঢেউয়ে ঢেউয়ে গোধূলিতে সেও ফিরে ফিরে
জোছনার দীপালিতে ব্যাথাগুলো-
জোছনার দীপালিতে ব্যাথাগুলো
মুছে গেছে আর যেন নেই নেই
মুছে গেছে আর যেন ব্যাথা নেই
ভালোবেসে চলে যেওনা, ভালোবেসে চলে যেতে নেই.

Friday, December 2, 2011

আমি তারায় তারায় রটিয়ে দেবো - জেমস

0 comments
সুন্দরীতমা আমার
তুমি নিলীমার দিকে তাকিয়ে বলতে পারো
... এই আকাশ আমার।
নীলাকাশ রবে নিরুত্তর
মানুষ আমি চেয়ে দেখো
নীলাকাশ রবে নিরুত্তর
যদি তুমি বলো আমি একান্ত তোমার,
আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেবো আমি তোমার।

ক্যামেলিয়া হাতে এই সন্ধ্যায়
ভালবেসে যতো খুশি বলতে পারো এই ফুল আমার।
ফুল শুধু ছড়াবে সৌরভ লজ্জায় বলবে না কিছু
ফুল শুধু ছড়াবে সৌরভ লজ্জায় বলবে না কিছুই
ফুল থাকবে নিরব।
আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেবো আমি তোমার।

জোছনা লুটালে তুমি অধিকার নিয়ে বলতে পারো
এই জোছনা আমার।
এই চাঁদ খুঁজবে না উত্তর একবার যদি বলো
এই চাঁদ খুঁজবে না উত্তর একবার যদি বলো আমাকে
আমি থাকবো না নির্বাক,
আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেবো আমি তোমার।

আমি তারায় তারায় রটিয়ে দেবো
আমি তোমার তুমি আমার।

প্রথম স্পর্শ - জেমস

0 comments
প্রথম স্পর্শ, প্রথম অনুভূতি
প্রথম প্রেম, প্রথম আকুতি
প্রথম কামনা, প্রথম বাসনা
... প্রথম মিলনে, চরম যাতনা।

প্রথম চাওয়া, প্রথম বিরহ
প্রথম পাওয়া, প্রথম কলহ
প্রথম রাত্রি, প্রথম দিন
প্রথম ভালবাসা, তুলনাহীনা।

প্রথম কবিতা, প্রথম ছন্দ
প্রথম আবেগ, প্রথম দন্ধ
প্রথম কবিতা, প্রথম ছন্দ
প্রথম যৌবন, প্রথম নষ্ট
তুলনাহীনা।

Friday, December 17, 2010

ঐ দুর পাহাড়ে লোকালয় ছেড়ে দুরে - জেমস

0 comments
ঐ দুর পাহাড়ে লোকালয় ছেড়ে দুরে
মন কেড়েছিলো এক দুরন্ত মেয়ে সেই কবে
হিমছড়ির বাঁকে
ও দুষ্টু মেয়ে দেখেছিলাম তোমাকে ।।

মেঠোপথে ধুলোমাখা গায়ে
পায়ে পায়ে বুনো ছায়া
কাঁপন জাগায়
ফুলে ফুলে দোলা জাগে
সুখেতে
থেকে থেকে ওঠে
গেয়ে গেয়ে পাখিরা

দীঘির বুকে রোদ মাখা জলে
ধীরে ধীরে কেটে সাঁতার
চলে যাই ওপার
নেচে নেচে ওঠে যেন
স্রোতেরা
মাঝে মাঝে দুরে
যেন বাজে বাঁশিটা

Monday, October 11, 2010

এই শহরের কত শত অট্টালিকার ফা‍কে - জেম্‌স

1 comments
এই শহরের কত শত অট্টালিকার ফা‍কে,
আমার জানালা ভরে ছবি হয়ে দুলছে আকাশ,
আমি আর এক ফালি নিশ্পাপ চাদ
সারারাত কথাবলে হয়েছি উদাস
হয়েছি উদাস….।।

এখনও রাত জেগে জানালায় মাথা রেখে
তুমিও কি দেখছ আকাশ আমারি মত
আমি আর এক ফালি নিশ্পাপ চাদ
সারারাত কথাবলে হয়েছি উদাস
হয়েছি উদাস….।।

নিশ্চুপ এই রাতে ও চ‍াদ প্রিয় চাদ
কিছু ঘুম দাওনা আনে আমার দু:চোখে…
আমি আর এক ফালি নিশ্পাপ চাদ
সারারাত কথাবলে হয়েছি উদাস
হয়েছি উদাস….।।

Saturday, July 31, 2010

তবে বন্ধু নৌকা ভেড়াও - জেমস্ ও ফিলিংস্

1 comments
তোমাদের মাঝে কি কেউ আছে বন্ধু আমার?
তোমাদের মাঝে কি কেউ আছে পথ ভোলা?
তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার।
তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ জ্বালা।


ওরে কে আছে মুক্ত জীবন নিয়ে ছন্নছাড়া-
আপনাকে ভালোবেসে আপনদেশে ঠিকানাহারা?
তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার।
তবে বন্ধু নৌকা ভেড়াও শুনাবো গান আজ সারারাত।


যদি বুঝতে না চাও এই বুকের ভেতর কতো যন্ত্রণা
যদি দেখতে না চাও এই ছলনার ভীড়ে হারানো প্রেম
তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার।
তবে বন্ধু নৌকা ভেড়াও শুনাবো গান আজ সারারাত।


প্রিয়তমা হারা কেউ কি আছো?
মা-হারা বাবা-হারা সন্তান-হারা কেউ কি আছো?
তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার।
তবে বন্ধু নৌকা ভেড়াও শুনাবো গান আজ সারারাত।


ঠিকানাবিহীন ঠিকানার খুঁজে-
যদি পেতে চাও ভালোবাসা এসো আমার কাছে
তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার।
তবে বন্ধু নৌকা ভেড়াও শুনাবো গান আজ সারারাত।


তোমাদের মাঝে কি কেউ আছে বন্ধু আমার?
তোমাদের মাঝে কি কেউ আছে পথ ভোলা?
তবে বন্ধু নৌকা ভেড়াও মুছিয়ে দেবো দুঃখ সবার।
তবে বন্ধু নৌকা ভেড়াও শুনাবো গান আজ সারারাত।
Download

Thursday, April 29, 2010

স্টেশান রোড - জেমস

0 comments
স্টেশন রোডে
জীবন ধারা
ফুটপাথের ঐ নগর নটিরা
ভাতের আশায় দিচ্ছে শরীর
যেন ত্রিমাত্রিক জীবন্ত ছবি
স্টেডিয়ামের জরিনা বিবি
ভিষন জ্বরে ঘুম আসেনা
ভাতের আশায় দিচ্ছে শরীর
যেন ত্রিমাত্রিক জীবন্ত ছবি


লোভী দৃষ্টি এখানে সেখানে
ছড়িয়ে আছে কিছু মাংসপিন্ড
অসহায় মানুষের আর্তনাদে
মেঘনা যমুনার পাড় ভাঙে


কত সুন্দর সব স্বপ্নকলি
অসময়ে হায় হয়রে পতন
অনিন্দ কোলাহল থমকে যায়
বেড়েই চলে শুধু মৃত আশা
এসো সবাই মিলে গড়ে তুলি
আনকোড়া এক নতুন সমাজ
ধর্মের ব্যারিকেড ভেঙে ফেলো
স্বাধীনভাবে কিছু ভাবতে শেখো


লোভী দৃষ্টি এখানে সেখানে
ছড়িয়ে আছে কিছু মাংসপিন্ড
অসহায় মানুষের আর্তনাদে
মেঘনা যমুনার পাড় ভাঙে

Get this widget |Track details |eSnips Social DNA

Wednesday, January 20, 2010

ভেঙে ফেল বাকিংহাম - লতিফুল ইসলাম শিবলী

0 comments
গীতিকবিঃ লতিফুল ইসলাম শিবলী

ভেঙে ফেল ওই বাকিংহাম প্রাসাদ
মহাশোষকের রাজপ্রাসাদ
লন্ডনের অট্টালিকা রাস্তাঘাটের
ইটপাথর সব আমাদের
সব আমাদের
সব আমাদের কেড়ে নেয়া
রাজার জামার সোনার বোতাম আমাদের
রানির মাথার মুকুটের মণি আমাদের
ফলভারে নত আমাদের বৃক্ষের কাঠে গড়া রাজসিংহাসন
আমাদের কেড়ে নেয়া অলঙ্কারে সেজেছে
তন্বী রমণী লন্ডন
আমাদের নীলচাষিদের কষ্টে ফলানো নীলে
লন্ডনের আকাশ হয়েছে নীল
আমাদের নীলে টেমসের জল নীল
আমার দাদির নাকের নোলক
হাতের বালা মাথার সিঁদুর
বিপ্লবীদের বুকের রক্ত মুখের গান
আমাদের মসলিন
আজও শোভা পায় লুটেরার জাদুঘরে
ভেঙে ফেল ওই মহাশোষকের রঙমহল
বাকিংহাম প্রাসাদ
আজ সময় এসেছে বেনিয়ার জাত
হিসেবের খাতা খোলো
যা কিছু পাই দাও ফিরিয়ে
হয়ে যাক লেনদেন।

Saturday, January 9, 2010

দুখিনি দুঃখ কোরো না - নগর বাউল

0 comments
চেয়ে দেখ উঠেছে নতুন সু্য্র
পথে পথে রাজপথে ছেয়ে দেখ রঙের খেলা
ঘরে বসে থেকে লাভ কি বল?
এসো চুল খুলে পথে নামি, এস উল্লাস করি...
দুখিনি দুঃখ কর না,
দুখিনি -দুখিনি।
আধারের সিধ কেটে আলোতে এস,
চোখের বোরখা নামিয়ে চেয়ে দেখ জোস্নার গালিচা
ঘর ছেরে তুমি শহরে এসো,
চেয়ে দেখ রংধনূ, চেয়ে দেখো সাত রঙ।

মিছিলের ভির ঠেলে সামনে এসো, 
দুখের প্রিশ্তহা উল্তে দেখ শপ্নের বাগিচা
ঘরে বসে থেকে লাভ কি বল?
এস হাতে হাত ধরি, এস গান করি।

Friday, December 11, 2009

জিকির - জেমস

0 comments
প্রলয়ের শিঙ্গায় ফুক দিয়ে ইঠে ইস্রাফিলে
চারিদিকে কলবে কলবে রোল পড়ে যায়
তলে তলে তল্লাটে তল্লাটে জিকির উঠে (২) ।।


হায় হায় করে উঠে তামাম জাহান
নূরের ঝিলিক দেখে/
কবর ছেড়ে উঠে দাড়িয়ে সকল ইনসান ।।


সারি সারি নত মাথা রোজ হাশরে
হাত তুলে প্রান খুলে,
ইয়া রব ইয়া রব বলে, ইয়া রব ইয়া রব
তলে তলে তল্লাটে তল্লাটে জিকির উঠে (২) ।।


কাতারে কাতার বান্দা হাজার
হেটে যায় পুল সেরাতের ঐ পরে
ইয়া রব ইয়া রব বলে, ইয়া রব ইয়া রব (২)
তলে তলে তল্লাটে তল্লাটে জিকির উঠে (২) ।।

Saturday, November 14, 2009

সমাধী - জেম্‌স

0 comments
ঐ ওপারের ডাক, এসে গেছে
শেষ খেঁয়া বুঝি হবে পাঁড়ি দিতে,
তুমি আসনি অভিমানী, এই মনে
অভিমান ভেঙ্গে কোন খোঁজ নিতে,
তুমি এসোনা ফুল দিতে, আমার সমাধীতে
সেই সৌরভ মাটি পাবে সব
কিছু পারবোনা আমি নিতে।
অস্তাচলে সূর্য ডুবে গেলে
ফিরিয়ে, তাকে কি আনা যায়,
ব্যাথার দীর্নতা তোমায় ভাবাবে
বুঝবে একজন ছিল ভালোবাসত তোমায়।
তুমি এসোনা ফুল দিতে, আমার সমাধীতে
সেই সৌরভ মাটি পাবে সব
কিছু পারবোনা আমি নিতে।
লোনাজ্বলে প্রাণহীন অপ্সরী
হয়তো দুচোখ তোমার ভিজে উঠবে
তখন আমি অনেক অনেক দূরে
পৃথিবী তোমার অসহনীয় মনে হবে।
তুমি এসোনা ফুল দিতে, আমার সমাধীতে
সেই সৌরভ মাটি পাবে সব
কিছু পারবোনা আমি নিতে।

পদ্ম পাতার জল - জেম্‌স

2 comments
কবিতা, তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না
কবিতা, এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।
দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল।
বেদনা সিক্ত অশান্ত এই মন
খুঁজে ফেরে মেটায় প্রয়োজন
যতদূর জানে ব্যাকুল হৃদয়
নীল বিষের পেয়ালা মনের বাঁধন।
নয়ন গভীরে আঙিনায়
নিবিড়তার ছোঁয়ায় হৃদয় প্রতিমা
কোথায় হারালে বল পাবো তোমায়
বসন্তে মাতাল আমি এক অপূর্ণতায় ।