Showing posts with label অর্নব. Show all posts
Showing posts with label অর্নব. Show all posts

Thursday, April 26, 2012

তুই কি জানিস না - অর্ণব

0 comments

তুই কি জানিসনা তোর জন্য কান্না
ভোরের ঘাসের ঠোটে শিশির হয়ে ছুটে,
জানিস না কি তুই ঠিক যখনই ছুই
তোর চোখের পাতা চুল অমনি ফুটে ফুল ।।
তুই নেই বলে পাতা গুলো সব ফাকা
তুই নেই বলে মন শুধু করে খাখা ।।
তুই নেই বলে একলা শালিক ডাকে
তুই নেই বলে মধু নেই মৌচাকে
তুই নেই তাই মেঘ কাদে হয় জল
তুই আসবি আসবিটা কবে বল?
... তুই কাছে নেই তাই বিছ্ছিরি লাগে রাত বিচ্ছিরি লাগে দিন
বিচ্ছিরি লাগে সাধ, বিচ্ছিরি লাগে দিন ।।
তবু তুই রয়েছিস বলে,তবু তুই রয়েছিস বলে
ঘাসফুলে জল দোলে।।
তবু তুই রয়েছিস তাই তারাদের রোস নাই
তবু তুই রয়েছিস জানি স্বপ্নের হাতছানি ।।
সুরে দূর থেকে ডাকে মেঠো রাস্তার বাকে
তুই রয়েছিস তাই ওদের সাথে যাই…


Tuesday, January 17, 2012

হোক কলোরব - অর্ণব

0 comments
হোক কলোরব,
ফুলগুলো সব,
লাল না হয়ে নীল হলো ক্যান?
অসম্ভবে
কখন কবে
মেঘের সাথে মিল হলো ক্যান?

হোক অযথা
এসব কথা,
তাল না হয়ে তিল হলো ক্যান?
কুয়োর তলে,
ভীষন জলে
খাল না হয়ে ঝিল হলো ক্যান

ধুত্তুরি ছাই,
মাছগুলো তাই
ফুল না হয়ে চিল হলো ক্যান?

হোক কলোরব,
ফুলগুলো সব,
লাল না হয়ে নীল হলো ক্যান?
অসম্ভবে
কখন কবে
মেঘের সাথে মিল হলো ক্যান?"

পৃথিবীটা
ঘুরছে যেটা
গ্রীন না হয়ে গ্রে হলো ক্যান?
ছোট্ট মাথা
ভীষন ব্যাথা
তবুও আজও ছিড়লো না ক্যান?

Friday, December 2, 2011

রোদ বলেছে হবে - অর্নব

0 comments
আগেই তোকে জানিয়ে দিতাম রোদ বলেছে হবে
জেনে নেওয়ার এই বাতাসের জন্ম কোথায় কবে
আগেই তোকে জানিয়ে দিতাম রোদ বলেছে হবে
জেনে নেওয়ার এই বাতাসের জন্ম কোথায় কবে

বৃষ্টি ছিল রোদের ছুটি তাই গিয়েছি ভুলে
রোদ ছাড়া আর সেই বাতাসের আছে কে তিন কুলে
বৃষ্টি ছিল রোদের ছুটি তাই গিয়েছি ভুলে
রোদ ছাড়া আর সেই বাতাসের আছে কে তিন কুলে

থাকেনা বাতাস আটকে চুলে রাতের এই নদীর কূলে
তুই এলে ঠিক আমি না হয় দেবো সে ফুল তুলে

বৃষ্টি ছিল রোদের ছুটি তাই গিয়েছি ভুলে
রোদ ছাড়া আর সেই বাতাসের আছে কে তিন কুলে
বৃষ্টি ছিল রোদের ছুটি তাই গিয়েছি ভুলে
রোদ ছাড়া আর সেই বাতাসের আছে কে তিন কুলে

Friday, December 17, 2010

তোমার জন্য - অর্ণব

0 comments
তোমার জন্য নীলচে তারার একটু খানি আলো
ভোরের রঙ রাতের মিশকালো।
কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি
আবছা নীল তোমার লাগে ভালো

ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে
মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে
এক মুঠো রোদ আকাশ ভরা তারা
ভিজে মাটিতে জলের নকশা করা
মনকে শুধু পাগল করে ফেলে

তোমার জন্য এতোগুলো রাত অধীর জেগে থাকা
তোমায় ঘিরে আমার ভালো লাগা
আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে
ভালবাসার পাখি মেলে মন ভোলানো পাখা।


এ্যালবাম - হোক কলোরব

Saturday, January 2, 2010

ডুব - অর্নব

0 comments
অনেক দূর স্বপ্ন আমার, অনেক দূর আমার চাওয়া
হাতের কাছে তারার মত, আমার করে তোমায় পাওয়া
তোমায় পেলে হয়তো আবার, নতুন গানের সুরটা পাবো
অনেক দূরের আকাশ পথে, তোমায় নিয়ে হারিয়ে যাবো
হারিয়ে যাবার মানেই হল, নিজেকে আবার খুজে পাওয়া
নিজের জন্য গান লিখেছি, নিজের জন্য তোমায় চাওয়া
চাইবে যেদিন আমায় তুমি, বুঝবে সেদিন ভালকরে
হাতের কাছের তারাগুলো, দেখায় কেন এত দূরে
নতুন একটা গান লিখেছি, বুকের মধ্যে পাগ্লা সুরে
রাতের আকাশ তোমার মতই, আমিও যাবো এনেক দূরে

Monday, December 21, 2009

সোনা দিয়া বান্ধায়াছি ঘর – অর্নব

0 comments
সোনা দিয়া বান্ধায়াছি ঘর
ও মন রে ঘুণে করল জর জর
হায় মন রে সোনা দিয়া বান্ধায়াছি ঘর
ও মন রে ঘুণে করল জর জর
আমি কি করে বাস করিব এই ঘরে রে
হায় রে তুই সে আমার মন ।
মন তোরে পারলাম না বুঝাইতে রে
হায় রে তুই সে আমার মন ।


তিন তক্তার এই নৌকা খানি
ও মন রে গাঙে গাঙে চুয়ায় পানি
হায় মন রে তিন তক্তার এই নৌকা খানি
ও মন রে গাঙে গাঙে চুয়ায় পানি
আমি কি করে ছেচিব নৌকার পানি রে
হায় রে তুই সে আমার মন ।
মন তোরে পারলাম না বুঝাইতে রে
হায় রে তুই সে আমার মন ।


আসি রাইতে ভবের মাঝারে
ও মন রে স্বপ্ন দেইখা রইলি ভুলে
হায় মন রে আসি রাইতে ভবের মাঝারে
ও মন রে স্বপ্ন দেইখা রইলি ভুলে
আমার এই স্বপন কি মিথ্যা হইতে পারে রে
ও আমার এই স্বপন কি মিথ্যা হইতে পারে রে
হায় রে তুই সে আমার মন ।


মন তোরে পারলাম না বুঝাইতে রে
হায় রে তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে
হায় রে তুই সে আমার মন।

Tuesday, November 10, 2009

আমার সোনার ময়না পাখি (মনপুরা) - অর্ণব

0 comments
কথা ও সুর: মোহাম্মদ ওসমান খান
কন্ঠ: অর্ণব
--------------------------
আমার সোনার ময়না পাখি
কোন দেশেতে গেলা উইড়া রে
দিয়া মোরে ফাঁকি রে
আমার সোনার ময়না পাখি ।।


সোনা বরণ পাখিরে আমার
কাজল বরণ আঁখি
দিবানিশি মন চায়রে
বাইন্ধা তরে রাখি রে
আমার সোনার ময়না পাখি ।।


দেহ দিছি প্রাণরে দিছি
আর নাই কিছু বাকী
শত ফুলের বাসন দিয়ারে
অঙে দিছি মাখি রে
আমার সোনার ময়না পাখি ।।


যাইবা যদি নিঠুর পাখি
ভাসাইয়া মোর আঁখি
এ জীবন যাবার কালে রে
ও পাখি রে
একবার যেন দেখি রে
আমার সোনার ময়না পাখি ।।