Showing posts with label ফজলুর রহমান বাবু. Show all posts
Showing posts with label ফজলুর রহমান বাবু. Show all posts

Tuesday, November 17, 2009

সখিনা - ফজলুর রহমান বাবু

0 comments


আটটার সময় আমরা টিকেট কাটি,
নয়টার সময় ধরি ভাওয়ালের গাড়ী;
দশটার সময় বাড়ী পৌঁছাই গো...
সেই জেলায় বাড়ী।


অল্প না বয়সের সখিনা ছেড়ি,
আমার মনটা ক্যান করলি চুরি?
সত্যি কইরা বল না ছেড়ি গো;
কোন জেলায় বাড়ী??


গানের লিংক

Monday, November 16, 2009

মা জননী - ফজলুর রহমান বাবু

0 comments
মায়ের ব্যাথা যে বুঝেনা
দুঃখী হওয়া তার সাজেনা
তোমার আমার সবার দুঃখে
দুঃখী হয় একজনি
সেতো আমার মা জননী।


পৃথিবীতে আলো দেখলাম যাহারি কারণ
সে মায়ের এ আঘাত দিলাম কারণ অকারণ
তবু আমায় বুকের খাঁচায় আগলে রাখেন তিনি
সেতো আমার মা জননী।


সেইতো বড় হতভাগা কষ্ট দেয় যে মাকে
কষ্ট দিয়ে তার কাছ থেকে দূরে দূরে থাকে
তবু তাকে আদর দিয়ে কাছে ডাকেন তিনি
সেতো আমার মা জননী

Tuesday, November 10, 2009

নিথুয়া পাথারে (মনপুরা) - ফজলুর রহমান বাবু

0 comments
নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে
ধর বন্ধু আমার কেহ নাই
তোল বন্ধু আমার কেহ নাই ।।


চিকন ধুতিখানি পড়িতে না জানি
না জানি বান্ধিতে কেশ ।
অল্প বয়সে পীরিতি করিয়া
হয়ে গেল জীবনেরও শেষ ।
প্রেমেরও মুরলি বাজাতে নাহি জানি
না পারি বান্ধিতে সুর ।।


নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে
ধর বন্ধু আমার কেহ নাই
তোল বন্ধু আমার কেহ নাই ।।

সোনাই হায় হায়রে (মনপুরা) - ফজলুর রহমান বাবু

0 comments
কথা: গিয়াস উদ্দিন সেলিম
সুর : সংগ্রহ
কণ্ঠ : ফজলুর রহমান বাবু

কেহ লইলো আতর লোবান
কেহ লইলো জল
কেহ লইলো বরই পাতা
কেহ লইলো পরীরে
সোনাই হায় হায়রে
সোনাই হায় হায়রে ।।


ফুল কান্দে পাখি কান্দে
কান্দে গাঙের পাড়
কান্দিয়া কান্দিয়া সোনাই
হইলো জারে জার ।।


বাবায় দিলো কন্যারে কাঁধ
শ্বশুর দিলো মাটি
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
মাটি ছুঁয়ে খাঁটি
সোনাই হায় হায়রে
সোনাই হায় হায়রে ।।