Showing posts with label হায়দার হুসেইন. Show all posts
Showing posts with label হায়দার হুসেইন. Show all posts

Wednesday, April 4, 2012

তিরিশ বছর - হাইদার হোসেন

0 comments
কি দেখার কথা কি দেখছি? কি শোনার কথা কি শুনছি?
কি ভাবার কথা কি ভাবছি? কি বলার কথা কি বলছি?
তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি।।
স্বাধীনতা কি বৈশাখী মেলা, পান্তা ইলিশ খাওয়া?
স্বাধীনতা কি বটমূলে বসে বৈশাখী গান গাওয়া?
স্বাধীনতা কি বুদ্ধিজীবির বক্তৃতা সেমিনার?
স্বাধীনতা কি শহীদ বেড়িতে পুষ্পের সমাহার?
স্বাধীনতা কি গল্প নাটক উপন্যাস আর কবিতা?
স্বাধীনতা কি আজ বন্দী আনুষ্ঠানিকতা?
স্বাধীনতা কি ঢাকা শহরের আকাশচুম্বী বাড়ি?
স্বাধীনতা কি ফুটপাতে শোয়া গৃহহীন নর-নারী?
স্বাধীনতা কি হোটেলে হোটেলে গ্র্যান্ড ফ্যাশন শো?
স্বাধীনতা কি দুখিনী নারীর জড়-জীর্ণ বস্ত্র?
স্বাধীনতা কি গজিয়ে ওঠা অভিজাত পান্থশালা?
স্বাধীনতা কি অন্যের খোঁজে কিশোরী প্রমোদবালা?
স্বাধীনতা কি নিরীহ লোকের অকারণে প্রাণদন্ড?
স্বাধীনতা কি পানির ট্যাঙ্কে গলিত লাশের গন্ধ?
স্বাধীনতা কি হরতাল ডেকে জীবন করা স্তব্ধ?
স্বাধীনতা কি ক্ষমতা হরণে চলে বন্দুক যুদ্ধ?
স্বাধীনতা কি সন্ত্রাসী হাতে মারণাস্ত্রের গর্জন?
স্বাধীনতা কি অর্থের লোভে বিবেক বিসর্জন?
আজ নেই বর্গী, নেই ইংরেজ, নেই পাকিস্তানী হানাদার,
আজো তবু কেন আমার মনে শূণ্যতা আর হাহাকার?
আজো তবু কি লাখো শহীদের রক্ত যাবে বৃথা?
আজো তবু কি ভুলতে বসেছি স্বাধীনতার ইতিকথা?

বলো রে হায় হায় - হায়দার হুসেন

0 comments
কেউবা বলে সোনার বাংলা,
কেউ স্বনির্ভর বাংলাদেশ;
কেউবা গড়ে নতুন বাংলা,
গড়াগড়ির নেইকো শেষ।
কেউবা দেয় ভোটের অধিকার,
কেউবা খাওয়ায় ডাল-ভাত;
সবাই আবার একসুরে কয়-
স্বৈরাচারী নিপাত যাক।
যখন গদি নিয়া কাড়াকাড়ি
কে বা তাকায় আমার বাড়ি গো,
আমি আমার বেচলাম নীতি
দুই মুঠ ভাতের আশায়
বলো রে হায় হায়, হায় হায় হায়।।
গোপন কথা কইলে
লজ্জায় মাথা কাটা যায়।
বাহিরে মন সিরাজদ্দৌলা,
মীর মদন আর মোহন লাল
অন্তরেতে বাস করে
মীর জাফর, বল্লভ রায়।।
ইস্কুলেতে গিয়া মোরা
জ্ঞানোন্নেশে কলম ধরি,
দেশ ও দশের করব সেবা
এই মর্মে শপথ করি।
দেশের মাটি সবচেয়ে খাঁটি,
তার সদা রাখব মান
হয় যদি বা দিতে হয়
ক্ষুদিরামের মতো প্রাণ।
কিন্তু মোদের ডাইকা নিয়া,
লক্ষ টাকার লোভ দেখাইয়া,
অস্ত্র হাতে তুইলা দিলো,
গদি সুরক্ষায়।।
নেতা বলো, নেত্রী বলো,
সবার মুখে একই ধ্বনি,
ক্ষমতায় গেলে তারা,
দেশ বানাইব সোনার খনি।
কিন্তু যখন পায় ক্ষমতা,
ভুলে যায় সব অতীত কথা,
ব্যক্তিগত রেষারেষীর
শোধ নিবার চায়।
এই সুযোগে মন্ত্রী-আমলা,
আখের ও গুছায়।
উন্নয়ন যে বন্দী রইল
ফাইলের ও পাতায়।।
পরের কথা বলব কি আর
নিজের দিকে চাইয়া দেখি
স্বাধীনতা পাইয়া
নিজের কি হাল করেছি।
বাঙালী না বাংলাদেশী,
এ যে নিয়ে রেষারেষী;
আসলে তো কাজে-কর্মে
হয়ে গেছি হাফ-বিদেশী।
ইংল্যান্ড আর অ্যামেরিকা,
আমার মাথায় স্বপ্ন গাঁথা গো।
আমারে যে পাইয়া বইছে
বিদেশী নেশায়।।
বঙ্গ দেশের রঙ্গ লইয়া
রচিল হায় কত গান;
সেই গানের মর্ম কথায়
জুড়ায় আমার মন ও প্রাণ।
এমন দেশটি কোথাও খুঁজে
পাবে নাকো তুমি।
সকল দেশের রাণী সে যে
আমার জন্মভূমি।
সেই রাণীর ঘরে জন্ম নিয়া,
কপালে রাজ তিলক দিয়া,
এমনতর বাটপারী কি
আমার শোভা পায়।।

প্রচারণা - হায়দার হুসাইন

0 comments
এতে নেই কোনো বিস্ময়,
যার যত বেশী প্রচারণা,
তারই এখন জয়।
সততা, নিষ্টা, কিসের দেশপ্রীতি,
তিলকে যদি তাল না দেখাই,
চলে না রাজনীতি।
একবার এসো গো সখা,
মনের দুয়ার খুলি।
রাজনীতির এই কলা-কৌশল
কেমন করে মুখে বলি।
ব্যানারে, ব্যানারে, ফেস্টুনে
আকাশ গেছে টুটি।
চাটুকার আর সুবিধাবাদীর
বেড়ে গেছে ছোটাছুটি।
মিনিটে মিনিটে চোখ ধাঁধা লাগে
ফ্ল্যাশের ঝলকানি।
শ্লোগানে শ্লোগানে মুখরিত
ধ্বনি-প্রতিধ্বনি।
খিচুরী আর শুকনো রুটি
চলছে বিতরণ।
টিভি ক্যামেরায় বন্দী হলো
সকল আয়োজন।
এ কোনো উৎসবও নয়,
পার্টিও নয়, নয় কোনো সম্ভাষণ,
এ যে দুর্গতদের পাশে মোরা আছি
তারই করুণ নিদর্শন (হ্যাঁ, হ্যাঁ)।।
ছোটখাট কোনো ছুঁত পেলে তুলি
প্রতিবাদের ঝড়,
সব আক্রোশ যেন সেই
জনতার উপর।
বিনে কারণে রাস্তার ধারে
ভাঙছি দোকান-গাড়ি,
রোড ডিভাইডারের রড তুলে নিয়ে
দেখাচ্ছি বাহাদুরি।
কাটা রাইফেল, ককটেলের
চলছে প্রদর্শন।
দিশাহারা হয়ে ছোটাছুটি করে
নিরীহ জনগণ।
এ কোনো যুদ্ধও নয়,
সন্ত্রাসও নয়, নয় কোনো আন্দোলন।
এ যে কার কত ক্ষমতা আছে
তারই করুণ নিদর্শন।।

আমি ফাইসা গেছি - হায়দার হোসেন

0 comments
আমি ফাইসা গেছি,
আমি ফাইসা গেছি,
আমি ফাইসা গেছি
মাইনকার চিপায়।
আমারও দিলের চোট
বোঝে না কোনো হালায়।।
কোন্‌ পাগলে পাইছিল
করছে শখের শাদী।
ক্ষমতার ঝিম-তিম,
ভাবে শাহজাদী।
সকাল-বিকাল, রাইত-দুপুর
বউয়ে দেয় ঠেলা।
কয় ‘বউ পুষার মুরাদ নয়
তয় বিয়া করছস কেলা।’
আমি এধার কামাল ওধার করি
সারাদিন ফেচকি মারি।
দিনের বেলায় আরতদারী
রাইতে চোরাকারবারি।
দিন-দুনিয়া সবই গেল
জীবন ভেস্তে যায়।।
মাইয়া আমার চিজ একখান
যেমুন ফিল্মের নায়িকা,
মাধুরী, ঐশ্বরিয়া, কাজলরে
কয় অফ যা।
পোলায় আমার শিক্ষিত
পড়ে দশ কেলাসের উপরে।
হাত খরচা না দিলে
ইংলিশে গাইল পাড়ে।
মনে মনে কই আমি
গাইলের আর হুনছস কি
আমগ গাইল হুনলে পড়ে
খাড়াইব মুরগাদি।
আমি হালায় কুলুর বলদ
ফাইটা জীবন যায়।।
Views