Showing posts with label শচীন দেব বর্মন. Show all posts
Showing posts with label শচীন দেব বর্মন. Show all posts

Monday, August 8, 2011

তুমি আর নেই সে তুমি - এস ডি বর্মন

0 comments
তুমি আর তুমি আর
তুমি আর নেই সে তুমি
জানি না জানি না কেন এমন হয়
তুমি আর নেই সে তুমি
তোমার চোখেরও পাতা নাচে না
...নাচে না আমার পথ চেয়ে
তোমার পায়ে পায়ে মল বাজে না
বাজে না আমার সাড়া পেয়ে
হাসো না হাসো না সে হাসি মধুময়
তুমি আর নেই সে তুমি
তোমার সাপেরও বেণী দোলেনা
দোলে না হাওয়ার বাঁশী শুনে
তোমার চোখে বিজলী খেলে না
খেলে না মেঘেরো গর্জনে
গুনগুন গুনগুন করোনা অসময়
তুমি আর নেই সে তুমি
জানি না জানি না কেন এমন হয়
তুমি আর নেই সে তুমি

Tuesday, January 26, 2010

আমি টাকডুম টাকডুম বাজাই - শচীন দেব বর্মন

0 comments
গীতিকারঃ মীরা দেব বর্মন
টাকডুম টাকডুম বাজাই
আমি টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল।।
সব ভুলে যাই, সব ভুলে যাই
তাও ভুলি না বাংলা মায়ের কোল।


বাংলা জনম দিলা আমারে।।
তোমার পরান আমার পরান
এক নাড়ীতে বাঁধারে।
বাংলা জনম দিলা আমারে।
মা-পুতের এই বাঁধন ছেঁড়ার সাধ্য কারো নাই
সব ভুলে যাই, তাও ভুলি না
বাংলা মায়ের কোল।


মা তোমার মাটির সুরে সুরেতে।।
আমার জীবন জুড়াইলা, মাগো আমার জীবন জুড়াইলা
বাউল ভাটিয়ালীতে,
মা তোমার মাটির সুরে সুরেতে।
পরান থুইয়া মেঘনা তিতাস পদ্মারই গান গাই
সব ভুলে যাই, তাও ভুলি না
বাংলা মায়ের কোল।


বাজে ঢোল নরম-গরম তালেতে।।
বিসর্জনের ব্যথা ভুলায় আগমনীর খুশিতে,
বাজে ঢোল নরম-গরম তালেতে।
বাংলাদেশের ঢোলের বোলে ছন্দপতন নাই
সব ভুলে যাই, তাও ভুলি না
বাংলা মায়ের কোল।

Friday, December 11, 2009

নিটোল পায়ে রিনিক ঝিনিক – শচীন দেব বর্মন

0 comments
নিটোল পায়ে রিনিক ঝিনিক
পায়েলখানি বাজে
মাদল বাজে সেই সংকেতে
শ্যামা মেয়ে নাচে
পাগলপারা চাঁদের আলো
নাচের তালে মেশে
নিটোল পায়ে রিনিক ঝিনিক

চাঁদের আলোয় কালো কাকা
নাচের তালে দোলেরে আহা মরি
ঢলে ঢলে দোলে
যেন সাদা মেঘের কোলে
কালো তড়িৎ খেলেরে খেলে ঐ
কি কৌতুকে খেলে
ঝলক ভরা দামিন সে যে
ঝিলিক মারে হেসে


কালো মেয়ের চপল বুকে
সভ্রম নিঃশ্বাস নাচেরে তারই তালে
বুকের মালা নাচে
থরে থরে ঝুমকা জবা
কবরীতে রাজে রে রাজে ঐ
রঙে রঙে রাজে
শ্যামল বনভূমি শিহরে ঐ
শ্যামারো পরশে


মদির ভরা দুই নয়নে
নাচের তুফান জাগেরে বুঝি তাই
প্রেমের সারা জাগে
হঠাৎ ফেরি আঘাত হেনে
কালো নয়ন ডাকেরে মোরে ঐ
ইশারাতে ডাকে
ঘায়েল হয়ে ফিরি আমি ঐ
নয়নের তিয়াসে


নিটোল পায়ে রিনিক ঝিনিক
পায়েলখানি বাজে
মাদল বাজে সেই সংকেতে
শ্যামা মেয়ে নাচে
পাগলপারা চাঁদের আলো
নাচের তালে মেশে
নিটোল পায়ে রিনিক ঝিনিক

Sunday, November 8, 2009

বাঁশি শুনে আর কাজ নাই - শচীন দেব বর্মন

0 comments
গীতিকারঃ গৌরীপ্রসন্ন মজুমদার

বাঁশি শুনে আর কাজ নাই
সে যে ডাকাতিয়া বাঁশি
সে যে দিন-দুপুরে চুরি করে
রাত্রিরেতে কথা নাই।।

শ্রবণে বিষ ঢালে শুধু বাঁশি
পোড়ায় প্রাণ গড়লে
ঘুচাব তার নষ্টামি আজ আমি
সপিব তাই অনলে।।

ও…বাঁশেতে ঘুণ ধরে যদি কেন
বাঁশিতে ঘুণ ধরে না
কতজনায় মরে শুধু পোড়া
বাঁশি কেন মরে না।।

পার্থ বড়ুয়ার কন্ঠের ডাউনলোড লিং