Showing posts with label রাধারমন দত্ত. Show all posts
Showing posts with label রাধারমন দত্ত. Show all posts

Saturday, July 27, 2013

পিরিতি বিষম জ্বালা - রাধারমন দত্ত

0 comments
পিরিতি বিষম জ্বালা, সয় না আমার গায়
কুল নিল গো শ্যামের বাঁশি প্রাণ নিল কালায় |
ঘরে বাইরে থাকে বন্ধু ওই পিরিতের দায়,
কুল নিল গো শ্যামের বাঁশি প্রাণ নিল কালায় |
কালা তো সামান্য নয়,রাধার মন ভুলায়,
কুল নিল গো শ্যামের বাঁশি প্রাণ নিল কালায় |
ভাইবে রাধারমণ বলে শোন গো ললিতায়
কুল নিল গো শ্যামের বাঁশি প্রাণ নিল কালায় |

Wednesday, August 31, 2011

ভ্রমর কইয় গিয়া - রাধারমন

0 comments
ভ্রমর কইয় গিয়া শ্রী কৃষ্ণ বিচ্চেদের অনলে

অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইয় গিয়া ।।



কইয় কইয় কইয় রে ভ্রমর কৃষ্ণরে বুঝাইয়া

মোই রাধা মইরা জাইমু কৃষ্ণ হারা হইয়া রে ।।



আগে যদি জানতাম রে ভ্রমর যাইবা রে ছাড়িয়া

মাথার কেশও দুই ভাগ করি রাখিতাম বান্দিয়া রে ।।



ভাইবে রাধারমন বলে শুন রে কালিয়া

নিবা ছিল মনের আগুন কে দিলা জ্বালাইয়া রে ।।



ভ্রমর কইয় গিয়া শ্রী কৃষ্ণ বিচ্চেদের অনলে

অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইয় গিয়া ।।

Sunday, August 21, 2011

কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া - রাধারমন দত্ত

0 comments
কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া,
অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া গইয়া।
ঘর বাধলাম প্রাণবন্ধের সনে কত কথা ছিল মনে গো,
ভাঙ্গিল আদরের জোড়া কোনজন বাদী হইয়া।
কার ফলন্ত গাছ উখারিলাম কারে পুত্র শোকে গালি দিলাম গো,
...না জানি কোন অভিশাপে এমন গেল হইয়া।
কথা ছিল সঙ্গে নিব সঙ্গে আমায় নাহি নিল গো,
রাধারমন ভবে রইল জিতে মরা হইয়া।