Showing posts with label আব্দুল জব্বার. Show all posts
Showing posts with label আব্দুল জব্বার. Show all posts

Friday, December 2, 2011

তুমি কি দেখেছ - আবদুল জব্বার

0 comments
তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়
বুকের দহনে করুণ রোদনে তীলে তীলে তার ক্ষয়
তীলে তীলে তার ক্ষয়।।
আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝড়ে যায়
শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায়
আকাশে বাতাসে নিষ্ফল আশা হাহাকার হয়ে রয়।।
প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা বয়ে
জীবন খাতার অনেক খবর রয়ে যায় অগোচরে
কেউ তো জানেনা প্রাণের আকুতি বারে বারে কেন যায়
স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়
ধরনীর বুকে পাশাপাশি তবু কেউ বুঝি কারো নয়।।

ছবি:এতটুকু আশা।
শিল্পী: আব্দুল জব্বার।
গীতিকার: ড. মোহাম্মদ মনিরুজ্জামান।
সুরকার: সত্য সাহা

Friday, April 9, 2010

একবুক জ্বালা নিয়ে বন্ধু তুমি - আবদুল জব্বার

0 comments
একবুক জ্বালা নিয়ে বন্ধু তুমি
কেন একা বয়ে বেড়াও
আমায় যদি তুমি বন্ধু মান,
কিছু জ্বালা আমায় দাও... (২)


ছিলাম কোথায় আমি
বলো তুমি কোথায় ছিলে? (২)
এক পলকের দেখায়
দূর থেকে কাছে এলে....


মনের টানে যদি আপন হলে
মন কেন লুকোতে চাও?
আমায় যদি তুমি বন্ধু মান
কিছু জ্বালা আমায় দাও।


একবুক জ্বালা নিয়ে বন্ধু তুমি
কেন একা বয়ে বেড়াও


কথা দিলাম বন্ধু
সাথী হয়ে রইব পাশে
তোমার তরে যদি
মরতে হয় মরব হেসে।


বন্ধুর বাধনে আজ তুমি
আমায় বেধে নাও
আমায় যদি তুমি বন্ধু মান,
কিছু জ্বালা আমায় দাও... (২)


একবুক জ্বালা নিয়ে বন্ধু তুমি
কেন একা বয়ে বেড়াও...
ডাউনলোড লিঙ্ক

Saturday, November 14, 2009

পিচ ঢালা এই পথটারে ভালোবেসেছি - আব্দুল জব্বার

0 comments
পিচ ঢালা এই পথটারে ভালোবেসেছি
তার সাথে এই মনটারে বেঁধে নিয়েছি
রঙ ভরা এই শহরে যতই দেখেছি
গোলক ধাঁধার চক্করে ততই পড়েছি।।
সারি সারি জনতার এই যে ভীড়ে
কেউ তো কারো পানে দেখো চায় না ফিরে
তাইতো আমি ভাই এই ভাবটাকে চালাই
এপার ওপার করে শুধু পালিয়ে বেড়াই।
দিন যায় রাত যায় এমনি করে
অলিগলি পথ-ঘাট ঘুরে ঘুরে।।
ছোট ছোট মানুষের অন্ন কেড়ে
বড় বড় বাড়িগুলো উঠছে বেড়ে
তবুই যেথা যাই আরে নাই যে কোনো ঠাঁই
বেঁচে থাকার তরে শুধু নগদ কিছু চাই।
দিন যায় রাত যায় এমনি করে
অলিগলি পথ-ঘাট ঘুরে ঘুরে।।

Download

ছবি:পিচঢালা পথ।
শিল্পী: আব্দুল জব্বার।
গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার।
সুর: রবীন ঘোষ।