Showing posts with label বারী সিদ্দীকি. Show all posts
Showing posts with label বারী সিদ্দীকি. Show all posts

Tuesday, April 13, 2010

আমি একটা জিন্দা লাশ - বারী সিদ্দীকি

0 comments
আমি একটা জিন্দা লাশ
কাটিস নারে জংলার বাঁশ
আমার লাইগা সাড়ে তিন হাত কবর খুঁড়িস না
আমি পিরিতের অনলে পোড়া মরার পরে আমায় পুড়িস না


প্রেমে পোড়া যায় না চেনা দেইখা শুধু মুখ
চেনা যায় যার জীবনে নাই একটু খানি সুখ
হায়রে একটু খানি সুখ
আমি যদি যাইগো মরে
আমার লাশটা বুকে ধরে
আমার লাইগা বন্ধু তোরা কান্না জুড়িস না
আমি পিরিতের অনলে পোড়া মরার পরে আমায় পুড়িস না


বুকের ভিতর মারলো অন্তর সর্বহারা শোক
আমার মত কষ্ট যেন পায় না কোন লোক
হায়রে পায় না কোন লোক
মনেরে বুঝাইলাম কত
হইল না যে মনের মত
মিছে আশায় তারি পিছে মন আর ঘুরিস না
আমি পিরিতের অনলে পোড়া মরার পরে আমায় পুড়িস না


আমি একটা জিন্দা লাশ
কাটিস নারে জংলার বাশ
আমার লাইগা সাড়ে তিন হাত কবর খুড়িস না
আমি পিরিতের অনলে পোড়া মরার পরে আমায় পুড়িস না
ডাউনলোড লিন্ক

Thursday, November 19, 2009

আমার মন্দ স্বভাব জেনেও তুমি - বারী সিদ্দীকি

0 comments
আমার মন্দ স্বভাব জেনেও তুমি
কেনো চাইলে আমারে।
এত ভালো হয় কি মানুষ,
নিজের ক্ষতি করে।


আমি তো ভুলে থাকি আমারও রঙ্গে।
তবু তুমি কেনো থাকো,
এই মানুষের সঙ্গে।
অনাদরে থেকেও তুমি
রাখো আমায় যতন করে।
এত ভালো হয় কি মানুষ,
নিজের ক্ষতি করে।


আমি তো পারি শুধু যন্ত্রণা দিতে,
তবু তুমি আশা করো ভালো কিছু পেতে,
অবহেলা পেয়েও তুমি,
কেনো চাও যে আপন করে।
এত ভালো হয় কি মানুষ,
নিজের ক্ষতি করে।


আমার মন্দ স্বভাব জেনেও তুমি
কেনো চাইলে আমারে।
এত ভালো হয় কি মানুষ,
নিজের ক্ষতি করে।

Monday, November 16, 2009

তোমার মনে যাহা লয়...বারী সিদ্দীকি

0 comments
আমার গায়ে যত দুঃখ সয়
বন্ধুয়ারে করো তোমার মনে যাহা লয়।


নিঠুর বন্ধুরে বলেছিলে আমার হবে
মন দিয়াছি এই ভেবে
সাক্ষী কেউ ছিলনা সেইসময়, ও বন্ধুরে
সাক্ষী শুধু চর্ন্দ্র তারা
একদিন তুমি পড়বে ধরা
ত্রিভুবনের বিচার যে দিন হয়।


নিঠুর বন্ধুরে দুঃখ দিয়া হিয়ার ভিতর
একদিনও না লইলে খবর
এইকি তোমার প্রেমের পরিচয়, ও বন্ধুরে
মিছামিছি আশা দিয়া
কেনইবা প্রেম শিখাইলা
দূরে থাকা উচিত কি আর হয়।


নিঠুর বন্ধুরে বিচ্ছেদের বাজারে গিয়া
তোমার প্রেম বিক্রি দিয়া
করবোনা প্রেম আর যদি কেউ কয়, ও বন্ধুরে
উকিলের হয়েছে জানা
কেবলই চোরের কারখানা রে বন্ধু
চোরে চোরে বেয়াইওলা হয়।
বন্ধুয়ারে কর তোমার মনে যাহা লয়।

শুয়াচান পাখি - বারী সিদ্দীকি

0 comments
শুয়াচান পাখি আমার শূয়াচান পাখি
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি।


তুমি আমি জনম ভরা
ছিলাম মাখামাখি
আজ কেন হইলে নীরব
মেলো দুটি আঁখি।


বুলবুলি আর তোতা ময়না
কত নামে ডাকি,
তোরে কত নামে ডাকি
শিকল ভেঙ্গে চলে গেলে কারে লইয়া থাকি।


তোমার আমার এই পিরিতি
চর্ন্দ্র সূর্য্য সাক্ষী
হঠাত করে চলে গেলে
বুঝলাম না চালাকিরে পাখি
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি।

রজনী হইসনা অবসান - বারী সিদ্দিকী

0 comments
রজনী হইসনা অবসান
আজ নিশিতে আসতে পারে
বন্ধু কালাচাঁন।
কত নিশি পোহাইলো
মনের আশা মনে রইলোরে
কেন বন্ধু আসিলোনা জুড়ায়না পরান।
আজ নিশিতে আসতে পারে বন্ধু কালাচাঁন।
বাসর সাজাই আসার আশে
আসবে বন্ধু নিশি শেষে
দারূন পিরিতের বিষে ধরিল উজান।
আজ নিশিতে আসতে পারে বন্ধু কালাচাঁন।
মেঘে ঢাকা আঁধার রাতে
কেমনে থাকি একা ঘরে
সাধক চাঁনমিয়া কয় কানতে কানতে হইলাম পেরেশান
আজ নিশিতে আসতে বন্দু কালাচঁন।