Showing posts with label মহীনের ঘোড়াগুলি. Show all posts
Showing posts with label মহীনের ঘোড়াগুলি. Show all posts

Wednesday, February 8, 2012

মনে আর নাইরে - মহীনের ঘোড়াগুলি

0 comments
মনে আর নাইরে
মনে নাই নাই আর
নাইয়া যাই নাওরে
ভাটিয়ালি গাইয়া
মনে আর নাইরে
মনে নাই নাই আর
নাইয়া যাই নাওরে
ভাটিয়ালি গাইয়া

বাইতাম যৌবন লইয়ারে
গাইতাম চড়ে বইয়া
ভাইসা আইতো কত সুর
সুখ দুখ লইয়া
মনে আর নাইরে
মনে নাই নাই আর
নাইয়া যাই নাওরে
ভাটিয়ালি গাইয়া

কাইটা গেল বহুক্ষণ
বাহুবল লইয়া
দাড় আর মানে না রে
পুরান হাতে সইয়া
মনে আর নাইরে
মনে নাই নাই আর
নাইয়া যাই নাওরে
ভাটিয়ালি গাইয়া

মনে আর নাইরে
মনে নাই নাই আর
নাইয়া যাই নাওরে
ভাটিয়ালি গাইয়া

হেইয়া হেইয়া হেইয়া
(মনে নাই নাই রে)
হেইয়া হেইয়া হেইয়া
(মনে নাই নাই রে)

বাঙ্গালী করেছে ভগবান রে - মহীনের ঘোড়াগুলি

0 comments
ও মন রেএএএ
ও মন রেএএএ
ও মন ও মন ও মন রে
বাঙ্গালী করেছে ভগবান রে
বাঙ্গালী করেছে ভগবান রে
বাঙ্গালী করেছে ভগবান রে
বাঙ্গালী করেছে ভগবান রে

আমি যদি জার্মান হতাম
বোতল বোতল বিয়ার খেতাম
আমি যদি জার্মান হতাম
বোতল বোতল বিয়ার খেতাম
আবার কনসার্টে পিয়ানো শুনতাম
দেখতিস আমার মান রে
বাঙ্গালী করেছে ভগবান রে
বাঙ্গালী করেছে ভগবান রে
বাঙ্গালী করেছে ভগবান রে

আমি যদি ফ্রেঞ্চ হতাম
চিলজুটিয়া ওয়াইন খেতাম
আমি যদি ফ্রেঞ্চ হতাম
চিলজুটিয়া ওয়াইন খেতাম
গায়ে পারফিউম মেখে করতাম
সংস্কৃতির ভান রে
বাঙ্গালী করেছে ভগবান রে
বাঙ্গালী করেছে ভগবান রে
বাঙ্গালী করেছে ভগবান রে

ও মন রে
ও মন রে
ও মন ও মন ও মন রে

আমি যদি ইটালিয়ান হতাম
পিৎজা কাপুচ্চিনো খেতাম
আমি যদি ইটালিয়ান হতাম
পিৎজা কাপুচ্চিনো খেতাম
ভূমধ্য সাগরে আবার
করতাম আমি স্নান রে
বাঙ্গালী করেছে ভগবান রে
বাঙ্গালী করেছে ভগবান রে
বাঙ্গালী করেছে ভগবান রে

আমি যদি ব্রিটিশ হতাম
কাউন্টি লিগে ক্রিকেট খেলতাম
আমি যদি ব্রিটিশ হতাম
কাউন্টি লিগে ক্রিকেট খেলতাম
আবার রাণী থেকে নাইটহুড পেতাম
করতাম হুইস্কি পান রে
বাঙ্গালী করেছে ভগবান রে
বাঙ্গালী করেছে ভগবান রে
বাঙ্গালী করেছে ভগবান রে

আমি যদি স্প্যানিশ হতাম
ফ্লামেংকো গিটার বাজাইতাম
আমি যদি স্প্যানিশ হতাম
ফ্লামেংকো গিটার বাজাইতাম
বুল ফাইটিং করতাম দেখতি
মাতাজোরের জান রে
বাঙ্গালী করেছে ভগবান রে
বাঙ্গালী করেছে ভগবান রে
বাঙ্গালী করেছে ভগবান রে

আমি যদি আমেরিকান হতাম
দাদাগিরি খুব ফলাতাম
আমি যদি আমেরিকান হতাম
দাদাগিরি খুব ফলাতাম
আবার সাংকশন এর ভান দেখিয়ে
মলে দিতাম কান রে
বাঙ্গালী করেছে ভগবান রে
বাঙ্গালী করেছে ভগবান রে
বাঙ্গালী করেছে ভগবান রে

বঙ্গ দেশে জন্ম হল
বাঙ্গালী হয়ে থাকতে হল
বঙ্গ দেশে জন্ম হল
বাঙ্গালী হয়ে থাকতে হল
পেটে ভীষণ ক্ষিধা তবু
মুখে বাউল গান রে
বাঙ্গালী করেছে ভগবান রে
বাঙ্গালী করেছে ভগবান রে
বাঙ্গালী করেছে ভগবান রে

পৃথিবীটা নাকি ছোট হতে হতে - মহীনের ঘোড়াগুলি

0 comments
পৃথিবীটা নাকি ছোট হতে হতে
স্যাটেলাইট আর কেবলের হাতে
ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি
আ হা হা হা আ… হা আ হা হা হা আ হা হা

ঘরে বসে সারা দুনিয়ার সাথে
যোগাযোগ আজ হাতের মুঠোতে
ঘুঁচে গেছে দেশ কাল সীমানার গণ্ডি
আ হা আ হা হা হা আ… হা আ হা হা হা আ হা হা

ভেবে দেখেছ কি
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারও দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে

ভেবে দেখেছ কি
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারও দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে

সারি সারি মুখ আসে আর যায়
নেশাতুর চোখ টিভি পর্দায়
পোকামাকড়ের আগুনের সাথে সন্ধি
আ হা হা হা আ… হা আ হা হা হা

পাশাপাশি বসে একসাথে দেখা
একসাথে নয় আসলে যে একা
তোমার আমার ভাড়াটের নয়া ফন্দি
আ হা হা হা আ… হা আ হা হা হা

স্বপ্ন বেচার চোরা কারবার
জায়গা তো নেই তোমার আমার
চোখ ধাঁধানোর এই খেলা শুধু বন্দি
আ হা হা হা আ… হা আ হা হা হা

তার চেয়ে এসো খোলা জানালায়
পথ ভুল করে ভুল রাস্তায়
হয়ত পেলেও পেতে পারি আরো সঙ্গী
আ হা হা হা আ… হা আ হা হা হা

আমি গাই ঘরে ফেরার গান - মহীনের ঘোড়াগুলি

1 comments
আমি গাই
ঘরে ফেরার গান
উতলা কেন এ প্রাণ
শুধু যে ডাকে
ফিরে আমাকে
বিদেশ বিভূইয়ে পড়ে আছি
তবু ছাড়েনা কেন ছাড়েনা পিছুটান

আমি তাই
এখনো ক্লান্তিহীন
চলেছি রাত্রি দিন
শুনি চমকে যাই থমকে
কোথা হতে যেন ভেসে আসে
শুধু চেনা মুখ
চেনা মন মাঝে অমলীন

ফিরব বললে ফেরা যায় নাকি
পেরিয়েছ দেশ কাল জানো নাকি এসময়
এখনো সামনে পথ হাঁটা বাকি
চাইলেও দিতে পারবেনা ফাঁকি নিশ্চয়

ফিরব বললে ফেরা যায় নাকি
পেরিয়েছ দেশ কাল জানো নাকি এসময়
এখনো সামনে পথ হাঁটা বাকি
চাইলেও দিতে পারবেনা ফাঁকি নিশ্চয়

আমি চাই
ফিরে যেতে সেই গাঁয়
বাঁধানো বটের ছায়
সেই নদীটি হাওয়া ঝিরঝির
মনের গভীরে পরে থাকা যত
স্মৃতি বিস্মৃতি কখনো কি ভোলা যায়

আমি প্রায়
এখনো খুঁজি সে দেশ
জানি নেই অবশেষ
মারিচীকা হায়
স্বপ্ন দেখায়
শৈশবে আর ফেরা যাবে নাকি
নেই পথ নেই হারিয়ে গেছে সে দেশ

ফিরব বললে ফেরা যায় নাকি
পেরিয়েছ দেশ কাল জানো নাকি এসময়
এখনো সামনে পথ হাঁটা বাকি
চাইলেও দিতে পারবেনা ফাঁকি নিশ্চয়

আমি চাই
ফিরে যেতে সেই গাঁয়
বাঁধানো বটের ছায়
সেই নদীটি হাওয়া ঝিরঝির
মনের গভীরে পরে থাকা যত
স্মৃতি বিস্মৃতি কখনো কি ভোলা যায়

আমি প্রায়
এখনো খুঁজি সে দেশ
জানি নেই অবশেষ
মারিচীকা হায়
স্বপ্ন দেখায়
শৈশবে আর ফেরা যাবে নাকি
নেই পথ নেই হারিয়ে গেছে সে দেশ

কণ্ঠশিল্পী - পরমা বন্দ্যোপাধ্যায়

Monday, August 22, 2011

ধাঁধার থেকেও জটিল তুমি - মহিনের ঘোড়াগুলি

0 comments
ধাঁধার থেকেও জটিল তুমি, ক্ষিদের থেকেও স্পষ্ট
কাজের মধ্যে অকাজ খালি, মনের মধ্যে কষ্ট
স্বপ্ন হয়েই যখন-তখন, আঁকড়ে আমায় ধরো
তাইতো বলি আমায় বরং, ঘেন্না করো, ঘেন্না করো

...গুণগাণের হাজার বুলি, শুধুই সময় নষ্ট
আঁকছ ছবি সমস্ত দিন, রঙ সবই অস্পষ্ট
সুখের থেকে হাজার গুণে, দুঃখ আমার ভালো
তাইতো বলি আমায় বরং, ঘেন্না করো, ঘেন্না করো

আজ চালাক আমি কাল বোকা
মহৎ প্রেমিক ন্যাকা ন্যাকা
আমার আসল চেহারা কি চিনতে তুমি পারো?
চিনতে যদি পেরেই থাকো, ঘেন্না করো ঘেন্না করো

Friday, December 17, 2010

যাও ছেড়ে চলে - মহীনের ঘোড়াগুলি

0 comments
যাও ছেড়ে চলে
ভাবনা আমার
চাই না কাছে পেতে
তোমাকে আর
কেন আসো ফিরে
বারে বারে রাত গভীরে
না পারি যেতে
স্বপ্নে ভেসে চলে দুরে
হলো যে রাত অনেক
কেন আছি তবু জেগে
কাটে কত রাত এভাবে
না যে পারি সামলাতে
নির্ঘুম রাতকে
যায় দিন রাত্রি
হয়ে যায় যে কত কি তা জানি না
নেই সময় তোমার
নেই সময় আমার এত ভাবনা
যাব যে কোন পথে
কে আজ আমায় বলে দেবে

যাও ছেড়ে চলে
ভাবনা আমার
চাই না কাছে পেতে
তোমাকে আর
কেন আসো ফিরে
বারে বারে রাত গভীরে
না পারি যেতে
স্বপ্নে ভেসে চলে দুরে
হলো যে রাত অনেক
কেন আছি তবু জেগে

ড্উনলোড

Saturday, July 31, 2010

বাড়লে বয়স সবাই মানুষ হয় কি - মহীনের ঘোড়াগুলি

2 comments
বাড়লে বয়স সবাই মানুষ হয় কি? 
শুনলে কথা মানুষ চেনা যায় কি?
চেনা সহজ নয়, চিনতে লাগে ভয়! 
বলি তায় মানুষ চেনা দায়! 
হায়রে বলি তায় মানুষ চেনা দায়। 

হাত বাড়লেই বন্ধু পাওয়া যায় না ! 
বাড়ালেই হাত বন্ধু সবাই হয় না! 
বেড়িয়ে অনেক পথ নিলাম এই শপথ! 
আমি না শত্রু  হব তার! 

হাসলে পরে রসিক সবাই হয় কি? 
কান্না এলেই কান্তে পারা যায় কি? 
হাসির নিচে কান্না, অনেক হল আর না! 
মন খুলে হেসে যাবই তাই! 
হাইরে মন খুলে হেসে যাব তাই !