Showing posts with label হেমন্ত মুখোপাধ্যায়. Show all posts
Showing posts with label হেমন্ত মুখোপাধ্যায়. Show all posts

Friday, December 28, 2012

আমিও পথের মত হারিয়ে যাব - হেমন্ত মুখোপাধ্যায়

0 comments
আমিও পথের মত হারিয়ে যাব
আমিও নদীর মত আসবোনা ফিরে আর
আসবোনা ফিরে কোনদিন
আমিও দিনের মত ফুরিয়ে যাব
আসবোনা ফিরে আর আসবোনা ফিরে কোনদিন
মন আমার বাঁধলো বাসা ব্যাথার আকাশে
পাতা ঝড়া দিনের মাঝে মেঘলা বাতাসে।
আমিও ছায়ার মত মিলিয়ে যাব
আসবোনা ফিরে আর আসবোনা ফিরে কোনদিন
যাবার পথে পথিক যখন পিছন ফিরে চায়
ফেলে আসা দিনকে দেখে মন যে ভেঙ্গে যায়।
চোখের আলো নিভলো যখন মনের আলো জ্বেলে
একলা এসেছি আমি একলা যাব চলে।
আমিও সুখের মত ফুরিয়ে যাব
আসবোনা ফিরে আর আসবোনা ফিরে কোনদিন।

Saturday, April 14, 2012

মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে - হেমন্ত মুখোপাধ্যায়

0 comments
মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে
স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার
রঙ্গে রঙ্গে ছবি আঁকে।।

মনে পড়ে যায়, মনে পড়ে যায়,
মনে পড়ে যায় সেই প্রথম দেখা রো স্মৃতি।
মনে পড়ে যায় সেই হৃদয় দেওয়ার তিথী।
দুজনার দুটি পথ মিশে গেলো,
এক হয়ে নতুন পথের বাঁকে

মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে
স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার
রঙ্গে রঙ্গে ছবি আঁকে।

সে এক নতুন দেশে দিনগুলি ছিল যেমুখর কত গানে,
সেই সুর কাঁদে আজি আমার প্রাণে।
ভেঙ্গে গেছে হায়, ভেঙ্গে গেছে হায়
ভেঙ্গে গেছে আজ সেই মধুর মিলন মেলা।
ভেঙ্গে গেছে আজ সেই হাসি আর রঙ্গেরো খেলা।
কোথায় কখন কবে কোন তারা ঝরে গেলো,

আকাশ কি মনে রাখে।
মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে
স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার
রঙ্গে রঙ্গে ছবি আঁকে।।

Friday, December 2, 2011

শুধু তোমার বাণী - হেমন্ত মুখোপাধ্যায়

0 comments
শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়,
মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিয়ো॥

সারা পথের ক্লান্তি আমার সারা দিনের তৃষা
কেমন করে মেটাব যে খুঁজে না পাই দিশা—
এ আঁধার যে পূর্ণ তোমায় সেই কথা বলিয়ো
মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিয়ো॥

হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়,
বয়ে বয়ে বেড়ায় সে তার যা-কিছু সঞ্চয়।
হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে—
ধরব তারে, ভরব তারে, রাখব তারে সাথে,
একলা পথের চলা আমার করব রমণীয়

Monday, February 8, 2010

একটি সে নাম আমি লিখেছিনু - হেমন্ত মুখোপাধ্যায়

2 comments
এই বালুকাবেলায় আমি লিখেছিনু
একটি সে নাম আমি লিখেছিনু
আজ সাগরের ঢেউ দিয়ে
তারে যেন মুছিয়া দিলাম


কেন তবু বারে বার ভুলে যাই
আজ মোর কিছু নাই
ভুলের বালুচরে যে বাসর বাঁধা হল
জানি তার নেই কোনো দাম
আজ সাগরের ঢেউ দিয়ে
সবকিছু মুছিয়া দিলাম


এই সাগরের কতো রূপ দেখেছি
কখনো শান্ত রূপে
কখনো অশান্ত সে
আমি শুধু চেয়ে চেয়ে থেকেছি


মনে হয় এ তো নয় বালুচর
আশা তাই বাঁধি …?…
দাঁড়ায়ে একলা শুধু
ঢেউ আর ঢেউ গুনি
এ গোনার নেই যে বিরাম
আজ সবকিছু দিয়ে আমি
জানিনা তো কি যে নিলাম


এই বালুকাবেলায় আমি লিখেছিনু
একটি সে নাম আমি লিখেছিনু
আজ সাগরের ঢেউ দিয়ে
তারে যেন মুছিয়া দিলাম

Saturday, November 14, 2009

ও নদীরে - হেমন্ত মুখোপাধ্যায়

0 comments
ছায়াছবিঃ নীল আকাশের নিচে
ও নদীরে, একটি কথা শুধাই শুধু তোমারে |
বলো কোথায় তোমার দেশ
তোমার নেই কি চলার শেষ! ও নদীরে…
তোমার কোনো বাঁধন নাই তুমি ঘর ছাড়া কি তাই,
এই আছো ভাটায় আবার এই তো দেখি জোয়ারে ||
এ কূল ভেঙে ও কূল তুমি গড়ো
যার একূল ওকূল দুকূল গেল তার লাগি কি করো?
আমায় ভাবছো মিছেই পর, তোমার নেই কি অবসর,
সুখ দুঃখের কথা কিছু কইলে না হয় আমারে ||

এই পথ যদি না শেষ হয় - হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়

0 comments
ছায়াছবিঃ সপ্তপদী

এ পথ যদি না শেষ হয়
তবে কেমন হোতো তুমি বলোতো
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়
তবে কেমন হোতো তুমি বলোতো ||


কোন রাখালের এই ঘর ছাড়া বাঁশীতে,
সবুজের ওই দোল দোল হাসিতে
মন আমার মিশে গেলে বেশ হয়
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় ||


নীল আকাশের ওই দূর সীমা ছাড়িয়ে,
এই গান যেন যায় হারিয়ে
প্রাণে যদি এ গানের রেশ হয়,
পৃথিবীটা যদি এ স্বপ্নের দেশ হয়

এই রাত তোমার আমার - হেমন্ত মুখোপাধ্যায়

0 comments
ছায়াছবিঃ দীপ জ্বেলে যাই,
সুর ও শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায়

এই রাত তোমার আমার
ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনের |

এই রাত শুধু যে গানের
এই ক্ষণও এ দুটি প্রাণের কুহু কুজনের |
এই রাত তোমার আমার।।
তুমি আছো আমি আছি তাই,

অনুভবে তোমারে যে পাই, শুধু দুজনের |
এই রাত তোমার আমার ||