Showing posts with label শাহনাজ রহমতউল্লাহ. Show all posts
Showing posts with label শাহনাজ রহমতউল্লাহ. Show all posts

Tuesday, March 26, 2013

প্রথম বাংলাদেশ - শাহনাজ রহমতউল্লাহ

0 comments
প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ
জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ।
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ।।

আমার আঙ্গিনায় ছড়ানো বিছানো
সোনা সোনা ধূলিকণা।
মাটির মমতায় ঘাস ফসলে
সবুজের আল্পনা।
আমার তাতেই হয়েছে
স্বপ্নের বীজ বোনা।।

অরুপ জোছনায় সাজানো রাঙ্গানো
ঝিলিমিলি চাঁদ দোলে।
নিবিড় বনছায় পিউ পাপিয়া
হৃদয়ের দ্বার খোলে।
আমার তাতেই রেখেছি
শান্তির দীপ জ্বেলে।।

গীতিকারঃ মনিরুজ্জামান মনির

সুরকারঃ আলাউদ্দিন আলী

Friday, January 29, 2010

একতারা তুই দেশের কথা - শাহনাজ রহমতউল্লাহ

0 comments
সুরকারঃ আনোয়ার পারভেজ
একতারা তুই দেশের কথা
বলরে এবার বল ।।
আমাকে তুই বাউল করে
সঙ্গে নিয়ে চল।
জীবন মরন মাঝে
তোর সুর যেন বাজে ।।


একটি গানই আমি শুধু
গেয়ে যেতে চাই।
বাংলা আমার আমি যে তার
আর তো চাওয়া নাই রে
আর তো চাওয়া নাই।
প্রানের প্রিয় তুমি
মোর সাধের জন্মভূমি।


একটি কথায় শুধু আমি
বলে যেতে চাই।
বাংলা আমার সুখে দুঃখে
হয় যেনগো ঠাই রে
হয় যেনগো ঠাই।
তোমায় বরন করে
যেন যেতে পারি মরে।
Get this widget |Track details |eSnips Social DNA

এক নদী রক্ত পেরিয়ে - শাহনাজ রহমতউল্লাহ

0 comments
কথা ও সুরঃ খান আতাউর রহমান
এক নদী রক্ত পেরিয়ে
বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা
তোমাদের এই ঋণ কোন দিন শোধ হবে না।
না না না শোধ হবে না।
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সাত কোটি মানুষের
জীবনের সন্ধান আনলে যারা
সে দানের মহিমা কোন দিন ম্লান হবে না
না না না ম্লান হবে না।।


হয়ত বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না
বড় বড় লোকেদের ভীড়ে
জ্ঞানী আর গুনীদের আসরে
তোমাদের কথা কেউ কবে না।
তবু হে বিজয়ী বীর মুক্তিসেনা
তোমাদের এই ঋণ কোন দিন শোধ হবে না।
না না না শোধ হবে না।।


থাক ওরা পড়ে থাক ইতিহাস নিয়ে
জীবনের দীনতা হীনতা নিয়ে।


তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভীড়ে
মাঠে মাঠে কিষাণের মুখে
ঘরে ঘরে কিষাণী বুকে
স্মৃতি বেদনার আঁখি নীড়ে।
তবু হে বিজয়ী বীর মুক্তিসেনা
তোমাদের এই ঋণ কোন দিন শোধ হবে না।।
Get this widget |Track details |eSnips Social DNA

Tuesday, January 26, 2010

আমার দেশের মাটির গন্ধে - শাহনাজ রহমতউল্লাহ

0 comments
সুরকারঃ আব্দুল আহাদ
গীতিকারঃ ড. মনিরুজ্জামান

আমারও দেশের মাটির গন্ধে
ভরে আছে সারা মন।
শ্যামল কোমল হরষ ছাড়া যে
নেই কিছু প্রয়োজন।


প্রানে প্রানে যেন তাই
তারই সুর শুধু পাই
দিগন্ত জুড়ে সোনা রঙ ছবি
এঁকে যাই সারাক্ষন।


বাতাস আমার সবুজ স্বপ্নে দুলছে
কন্ঠে কন্ঠে তারই ধ্বনি শুধু তুলছে।


গানে গানে আজই তাই
সেই কথা বলে যাই।
নতুন আশার এনেছে জীবনে
সূর্যেরই এ লগন।

Get this widget
|
Track details
|
eSnips Social DNA

Saturday, December 12, 2009

যে ছিল দৃষ্টির সীমানায় - শাহনাজ রহমতুল্লাহ

1 comments
কথা মনিরুজ্জামান মনির 
সুর  আলাউদ্দিন আলী
যে ছিল দৃষ্টির সীমানায়
যে ছিল হৃদয়ের আঙ্গিনায়
সে হারালো কোথায় কোন দূর অজানায়
সেই চেনামুখ কতদিন দেখিনি
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি।।


যতটুকু ভুল হয়েছিল, তার বেশি ভুল বুঝেছিল
কি যে চায় সে বলেনি আমায়।।


যতখানি সুখ দিয়েছিল, তার বেশি ব্যাথা দিয়ে গেল
স্মৃতি তার আমাকে কাঁদায়।।
http://www.cadetcollegeblog.com/wp-content/uploads/2009/07/je-chilo-dristir-simanay.mp3