Showing posts with label লতা মঙ্গেশকর. Show all posts
Showing posts with label লতা মঙ্গেশকর. Show all posts

Friday, January 15, 2010

আকাশপ্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে - সতীনাথ মুখোপাধ্যায়

0 comments
আকাশপ্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে,
আমার নয়নদুটি শুধুই তোমারে চাহে
ব্যাথার বাদলে যায় ছেয়ে।
বয়ে চলে আঁধি আর রাত্রি
আমি যেন দিশাহীন যাত্রী
দূর অজানার পারে
আকুল আশার খেয়া বেয়ে
আমার নয়দুটি শুধুই তোমারে চাহে
ব্যাথার বাদলে যায় ছেয়ে।
কতোকাল আর কতো কাল
এই পথ চলা ওগো চলবে
কতো রাত এই হিয়া
আকাশপ্রদীপ হয়ে জ্বলবে
কোনো রাতে মনে কি গো পড়বে
ব্যাথা হয়ে আঁখিজল ঝরবে
বাতাস আকুল হবে
তোমার নিশ্বাসটুকু পেয়ে
আমার নয়দুটি শুধুই তোমারে চাহে
ব্যাথার বাদলে যায় ছেয়ে।
ডাউনলোড লিঙ্ক

Sunday, November 15, 2009

আকাশ প্রদীপ জ্বলে - লতা মঙ্গেশকর

0 comments
আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে,
আমার নয়ন দু’টি শুধুই তোমারে চাহে
ব্যথার বাদলে যায় ছেয়ে।।
বয়ে চলে আঁধি আর রাত্রি
আমি যেন দিশাহীন যাত্রী
দূর অজানার পারে
আকুল আশার খেয়া বেয়ে।।
কত কাল আর কত কাল
এই পথচলা ওগো চলবে
কত রাত এই হিয়া
আকাশ প্রদীপ হয়ে জ্বলবে
কোনো রাতে মনে কি গো পড়বে
ব্যথা হয়ে আঁখি জল ঝরবে
বাতাস আকুল হবে
তোমার নিঃশ্বাসটুকু পেয়ে।।

Saturday, November 14, 2009

আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব - লতা মঙ্গেশকর

0 comments
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব
হারিয়ে যাব আমি তোমার সাথে
সেই অঙ্গীকারের রাখী পরিয়ে দিতে
কিছু সময় রেখো তোমার হাতে।।
কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা
ছিলো কল্পনা জাল এই প্রাণে বোনা
তার অনুরাগের রাঙা তুলির ছোঁয়া
নাও বুলিয়ে নয়ন পাতে।।
তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে
চির সাথী হয়ে রইব পথে।
তাই যা দেখি আজ সবই ভালো লাগে
এই নতুন গানের সুরে ছন্দ রাগে
কেন দিনের আলোর মতো সহজ হয়ে
এলে আমার গহন রাতে।।