Showing posts with label হুমায়ুন আহমেদ. Show all posts
Showing posts with label হুমায়ুন আহমেদ. Show all posts

Thursday, November 15, 2012

আমার ভাঙা ঘরে ভাঙা চালা - হুমায়ূন আহমেদ

0 comments
আমার ভাঙা ঘরে ভাঙা চালা
ভাঙা বেড়ার ফাঁকে
অবাক জোছনা ঢুইকা পড়ে
হাত বাড়াইয়া ডাকে,
হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না
আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না।
তুমি আমায় ডাকলা নাগো তুমি রইলা দূরে
তোমার হইয়া অবাক জোছনা ডাকলো অচিন সুরে।
হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না
আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না।
ঘর খুলিয়া বাহির হইয়া জোছনা ধরতে যাই
হাত ভর্তি চান্দের আলো ধরতে গেলে নাই।
হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না
আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না।

 

Tuesday, November 13, 2012

আমি না বুঝিয়া কার ঘরে আসিলাম - হুমায়ুন আহমেদ

0 comments
আমি না বুঝিয়া কার ঘরে আসিলাম.......
কারে করলাম আমার নাওয়ের সাথি...........
কে বা রান্ধে,কে বা বাড়ে
কে বা বসে খায়..........
কাহার সঙ্গে শুইয়া থাকলে

কে বা নিদ্রা যায় ??

মনায় রান্ধে, তনায় বাড়ে
আতস বসে খায়......
সাধুর সঙ্গে শুইয়া থাকলে
সুখে নিদ্রায় যায়.........