Showing posts with label হাবিব ওয়াহিদ. Show all posts
Showing posts with label হাবিব ওয়াহিদ. Show all posts

Saturday, April 14, 2012

একটু দাঁড়াবে কী - হাবিব

0 comments
একটু দাঁড়াবে কী?
এখুনি নামবে বৃষ্টি
মেঘে আকাশ থমথম
নীড়ে ফিরে যাচ্ছে পাখি।
খেয়ালী আকাশের বুকে
ফুটে থাকা তারার মেলা।
ঢেকে দিয়ে যাচ্ছে যেন
কালো কালো মেঘের ভেলা
এখুনি যেওনা তুমি
ভালবাসা অনেক বাকি।
চারদিকে নামছে আঁধার
থাক না আরো কিছুক্ষন
ভালবেসে যাব দু’জনে
ঝড়ে যাবে ব্যথার শ্রাবণ।
এখুনি যেওনা তুমি
ভালবাসা অনেক বাকি।।

Friday, December 2, 2011

হৃদয়ে আমার বাংলাদেশ - হাবিব, আরফিন রুমি ও প্রদীপ কুমার

0 comments
হৃদয়ে আমার বাংলাদেশ
স্বপ্ন আমার বাংলাদেশ
... শান্তি আমার বাংলাদেশ
ও মা তুই......
আমার বাংলাদেশ !!!

স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
তোর মুখে হাসি ফোটাবো
জাগো বাঙ্গালি জাগো

মা তোর খোকন
যেন ভয় না পায়
মরণের আগে এ
স্বাধীন করবো এ দেশ
বুকের যত রক্ত লাগে...

স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
তোর জন্য শহীদ হবো
জাগো বাঙ্গালি জাগো......

মা তোর খোকন
যদি বাড়ি না ফেরে
স্বাধীনতার পরে

সবুজ লালের পতাকা
রাখিস বড় যত্ন করে

স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
মায়ের দেশ মাকে দেব
জাগো বাঙ্গালি জাগো !!!!

Download From: Mirror #1, Mirror #2, Mirror #3, Mirror #4 or Mirror #5.

Saturday, February 5, 2011

এতদিন কোথায় ছিলে

0 comments
এতদিন কোথায় ছিলে ?
আজ সুখের বৃষ্টি ধারা, বিন্দু বিন্দুতে
এই মনে ছড়িয়ে দিলে...
এতদিন কোথায় ছিলে ?

জানিনা , কোথায় ছিলাম
ঐ ঝর্ণাকে প্রশ্ন কর, ঐ নদীটাকে প্রশ্ন কর,
এতদিন কোথায় ছিলাম...

একটু ছোয়া লেগে হয়ে গেল ভীরু ভালবাসা
অনেক না বলা কথা পেয়ে গেল আজ তাই ভাষা
বুকের শুন্যতাকে তুমি আজ পূর্ণ করে দিলে
এতদিন কোথায় ছিলে?

ঐ আকাশকে প্রশ্ন কর, ঐ বৃষ্টিকে প্রশ্ন কর
এতদিন কোথায় ছিলাম...

সারাটি জীবন ধরে তোমার যে পথ চেয়ে আছি
কাছে না পেয়ে ভেবে ভেবে চেনা হয়ে এলে কাছাকাছি
আধার রাতের শেষে আলোকিত ভোর এনে দিলে...
এতদিন কোথায় ছিলে?

জানিনা কোথায় ছিলাম
মন হারালো সৃতির পাতায়
এতদিন জড়িয়ে ছিলাম...


সিনেমা - 'খোঁজ - The Search'
সুর - হাবিব ওয়াহিদ


কন্ঠ শিল্পী - ন্যান্সি ও হাবিব

Friday, March 5, 2010

মনের ভেতর - হাবিব ও ন্যান্সি

0 comments
আমি তোমার মনের ভেতর
একবার ঘুরে আসতে চাই
আমায় কতটা ভালবাস
সে কথাটা জানতে চাই
ভালবাসার যতকথা হৃদয় দিয়েও শুনতে চাই
তুমি শুধু আমার হবে পৃথিবীকে বলতে চাই


এ হৃদয়ে জ্বলেছে এক যাদুর মোমবাতি
তুমি আগুন হয়ে পুড়ছ আমার,সারা দিবারাতি॥
এ হৃদয়ে ফুটছে ফুল প্রেমের বারমাস
তুমি ফাগুন হয়ে রং ছুয়ালে মনেরও নীলাকাশ


এ প্রণয়ে অন্ধ হলাম প্রাণের আলো তুমি
দুঃখ এল ভুলে যেওনাবাচঁবো না তো আমি
এ প্রণয়ে কথা দিলাম র্সূয চন্দ্র তারা
স্বাক্ষী থেকে মরণ যেন হয় হয়না তোমায় ছাড়া


আমি তোমার মনের ভেতর
একবার ঘুরে আসতে চাই
আমায় কতটা ভালবাস
সে কথাটা জানতে চাই
ভালবাসার যতকথা হৃদয় দিয়েও শুনতে চাই
তুমি শুধু আমার হবে পৃথিবীকে বলতে চাই

দ্বিধা - হাবিব ও ন্যান্সি

0 comments
বাহির বলে দূরে থাকুক,
ভিতর বলে আসুক না;
ভিতর বলে দূরে থাকুক,
বাহির বলে আসুক না. . .


ঢেউ জানা এক নদীর কাছে,
গভীর কিছু শেখার আছে;
সেই নদীতে নৌকা ভাসাই-
ভাসাই পরে ভাসাই না;
না ডুবায়, না ভাসায়,
না ভাসায়, না ডুবায়. . .


জল ডাকে, আগুনও টানে,
আমি পড়ি মধ্যখানে;
দুই দিকে দুই খন্ড হয়ে -
যাই আবার যাই না...
না নিভাই, না জ্বালাই,
না জ্বালাই না নিভাই. . .


বাহির বলে দূরে থাকুক,
ভিতর বলে আসুক না;
ভিতর বলে দূরে থাকুক,
বাহির বলে আসুক না. . .

দিন গেলো - হাবিব ওয়াহিদ

0 comments
দিন গেলো তোমার পথ চাহিয়া
মন পোড়ে সখি গো কার লাগিয়া
সহে না যাতনা তোমার আশায় বসিয়া
মানে না কিছুতে মন আমার যায় কাঁদিয়া
পুড়ি আমি আগুনে।
যার লাগি তরী বেয়ে যাই
জীবন গতির সেই জনা কি রেখেছে খবর
কার তরে গান গেয়ে যাই
অচেনা সুরে বুঝিনা কেবা আপন কেবা পর
যার কথা মন ভেবে যায়
যার ছবি মন এঁকে যায়
ও যারে এই মন চায়
জীবনে পাবো কি তার দেখা
সহে না যাতনা তোমার আশায় বসিয়া
মানে না কিছুতে মন আমার যায় কাঁদিয়া
পুড়ি আমি আগুনে।
যারে ভাবি প্রতি রাতে
তার ইশারাতে তোমারে খুঁজে যাই স্বপনে
আশার পথ চেয়ে রই
প্রতিটি প্রহর কখনো বা শ্রাবণ আনমনে
যার কথা মন ভেবে যায়
যার ছবি মন এঁকে যায়
ও যারে এই মন চায়
জীবনে পাবো কি তার দেখা
সহে না যাতনা তোমার আশায় বসিয়া
মানে না কিছুতে মন আমার যায় কাঁদিয়া
পুড়ি আমি আগুনে।

Monday, December 21, 2009

গোধূলী লগন – হাবিব

0 comments
একসাথে দুজনে বৃষ্টিতে ভিজে একাকার
ভালবাসা নয়নে আজ তোমার আমার
এখন গোধূলী সময়, মন যেন কিছু চায়
চলোনা পাখি হয়ে, উড়াল দিই অজানায়
আসে যদি কাল বৈশাখী ঝড়,
বল তো কি হবে তারপর
মনে দুজনারই প্রেমের লহর
আসে এখন যদি কোন ঝড়


ঝড় আসবে আসুক
তাকিয়ে থাকতে চাই ঐ দু’নয়নে
ভয় করি না কোন
ঝড় জানেনা ভালবাসার মানে
আজ এই গোধূলি লগন, পাশাপাশি বসে দুজন
পাছে কিছু চায় মন
এই ভয়ে আছি এখন


আসে যদি কাল বৈশাখী ঝড়
যা হবার হোক না তারপর
মনে দুজনারই প্রেমের লহর
আসে এখন যদি কোন ঝড়


তোমাতে প্রেম সব
চাঁদ হয়ে আছ মন আকাশে
রংগীন আমার বাস্তব
আজ তোমার পাশে বসে
প্রেম করব কি অর্পণ
চলছে মাস শ্রাবণ
দেখেছি ভরে দু নয়ন
জানিনা কি হয় কখন

নিশি কাব্য – হাবিব

0 comments
নিশি গভীর হয়
চোখের পাতা এক হয় না….হয় না,
তুমি কাছে নেই বলে…
দু’চোখ নিদ্রা যায় না…
নিশি কাব্যে তোমার আগমন
দ্যেতনায় তবু এই তনু মন
কাছে এস,করব বরণ
বিনিদ্র রই তোমার কারণ
এই নিশি তুমি বিনা
পূর্ণতা পায় না, পায় না
তুমি কাছে নেই বলে দু’চোখ নিদ্রা যায় না


তুমি এলে এই নিশি আলোয় যাবে ভরে
নিশি থেকে উষা হবে মনের অগোচরে
তুমি এলেই তবে হবো নিদ্রা মগ্ন
হাহাকারে ভরা আজ এই নিশি লগ্ন


তোমার মুখটি করি স্মরণ
মনে আধাঁর স্মৃতি আবরণ
শূন্যতা, শূন্যতা আর হয় না সহন
নিশিজুড়ে আমার জাগরণ…
হাত বাড়িয়ে তোমায়
ছোঁয়া যায় না…যায় না,
তুমি কাছে নেই বলে
দু’চোখ নিদ্রা যায় না

শুভ্রচাঁদ – হাবিব

0 comments
যেন হাসলেই এই হৃদয়ের পূর্নিমা হয়
যে শূভ্র চাঁদ হয়ে সব করে স্বপ্নময়
সেকি আমার নয়, সে যদি আমার নয় হয় তবে
চারিদিকে কেন মাতে কলরবে তারই সাহারায়
সে তো আমারই আর কারও নয়


পুর্নিমাতে তার ছবি আঁকি হৃদয়ের দেয়ালে
রাত দিন সে বসত করে আমার খেয়ালে
আপন করে রাখি তাকে হৃদয়ের ঘরে
বারবার দেখতে ইচ্ছে হয় দু চোখ ভরে
শূভ্র সে চাঁদ ……
শূভ্র সে চাঁদ আলোকিত করে হৃদয়
সে কি আমার নয়


যাকে তোমার হৃদয় এত ভাবে, তাকে কখনো কাছে পাবে
ভালবাসারই গান শুনে, বল সে কি সাড়া দেবে


আমার গান অবিরত, তার কথা বলে
মাঝে মাঝে তাকে খুঁজে দু’চোখ ভরে জলে
আমি ফাগুন দিনে অপেক্ষায় আছি বসে
শূভ্র সে চাঁদ সুমুখে সব বলছি ভালবেসে
তার এক ঝলক, তার এক ঝলক দুনিয়া ভুলিয়ে দেয়
সে কি আমার নয়

আকাঙ্খা – হাবিব

0 comments
দিন যায়…
আমার প্রেম যায় বেড়ে…


কতদিন হল দেখি না তারে
কেমনে থাকে সে মনের ঘরে
মিটবে না সাধ এক নজর দেখলে
দেখতে চাই তারে শত জনম ফেলে
দিন যায়, আমার প্রেম যায় বেড়ে…
যা, খুঁজে নিয়ে আয় তারে।


ভুলে যাব তারে ভেবেছি বহুবার
এত ভালবেসে শক্তি নেই ভুলবার।
সে যেন প্রেমের আলো
আমার আঁধার মনের ঘরে।
দিন যায়, আমার প্রেম যায় বেড়ে…


বল রে সখা, কোথায় পাবো খঁজে,
তার চেয়ে বরং তুই থাকনা চোখ বুজে,
চোখের দুনিয়ায় পেয়ে যাবি দেখা তার,
যে ছিল তোর প্রেম কবেকার…


যেদিন দেখব তারে ছুঁয়ে দেব মন
এ মন তার মনেই করব সমর্পণ
তোরা কি বলতে পারিস
কবে আমি দেখব তারে?
দিন যায়, আমার প্রেম যায় বেড়ে…

সূর্যমুখী প্রেম – হাবিব

0 comments
একটু কাছে এসে
সূর্যমুখি হাসি হেসে
স্বপ্নীল পরিবেশে
বিকেল বেলার শেষে
বলেছিলে ভালবাসি…একদিন
তারই পর থেকে
ভালবেসে তোমাকে
দিন কে বলি রাত
রাত কে বলি দিন
এভাবেই আমি আজ
তোমাতে বিলীন…


সেদিনের সেই বিকেল বেলায়
রৌদ্রছায়ার দারুন খেলায়
ভালবাসার রঙিন ভেলায়
ভেসেছিলাম দু’জনায়।
তারই পর থেকে…


সূর্যমুখীর মত সে হাসি
বেজেছিল প্রাণের বাঁশি
ভালবাসা রাশি রাশি
ছিল…আমরা প্রেম বিলাসী।
তারই পর থেকে…

একজনে – হাবিব

0 comments
একজনে আছে এই দুনিয়ায়
যাকে নিয়ে স্বপ্ন সাজাই,
রেখেছি তাকে মনের আঙিনায়
তাকে নিয়ে ছন্দ গোছাই।
সে আছে তবু অনেক দূরে তবু
অনেক কাছে বলে মনে হয়
তার মনের প্রেম নিয়ে গল্প লিখি
পায় রূপকথার পরিচয়।
তার মত শোভন এই দুনিয়ায়
কেউ নেই আর,
গোপনে প্রেম দিয়ে চলে যায় আড়ালে
সে প্রেমের কারিগর…


মনের বাগানে শত শত ফুল
তাকে দেব বলে ভাবি,
একজোড়া কপোতকে ডেকে বলি,
“তোরা কি ফুল দিতে যাবি?”
সে গোপনে ভালবেসে যায়
আড়ালে নিজেকে রাখতে চায়,
তার প্রেমকে রেখে দিই
প্রিয় গানের সুরের বাজনায়।
আমিও আড়ালে থাকি
এ মনের আবেগ সহচর।


তিনটি গোলাপ লাল হলুদ সাদা
এনে তাকে দিতে চাই,
একবার আসুক সে সামনে আমার
প্রাণ ভরে দেখতে চাই।
তার জন্যেই তো সব রাখা
সে কথা জানে আমার বিধাতা,
ফুল, পাখিকে তার গল্প বলি
সে আমার অবিনাশী কবিতা।
মনে পড়লেই তাকে
ওঠে আবেগী ঝড়, নিরন্তর।

একমুঠো ভালবাসা – হাবিব

0 comments
আমি জোছনার আলোয়
তোমার ভালবাসা খুঁজে পাই,
আমি শিশির মাখা ভোরে
তোমার স্বপ্ন ছুঁয়ে যাই।
আমার আবেগ ডোরে
তোমায় বেঁধে রাখতে চাই,
আমি যে তোমায় একমুঠো
ভালবাসা দিতে চাই।


তাকিয়ে দেখ চারপাশে
আমার স্বপ্ন আছে তোমায় ঘিরে,
মায়াবী রাতের কারুকাজে
মায়াবী প্রেমের অশ্রু ঝরে।
আমি গোলাপের বাগানে
তোমার মুখটি দেখতে পাই,
রাতের স্বপ্নে তোমায়
একমুঠো ভালবাসা দিতে চাই।


হৃদয় পারাবারে খুশির ঢেউ
তুমিই তো আনো,
তোমার স্বপ্নে আছি আমি
তুমি ভাল করেই জানো।
আমি শুন্যতার হাহাকারে
তোমায় অনুভব করে যাই,
তোমার স্বপ্নকে আমার চোখেই
আগলে রাখতে চাই।

কৌতুহল – হাবিব

0 comments
বসে আছো সামনে দেখছি তোমায়,
অপলকে চেয়ে আছি নেই অন্তরায়।
বলো না কে তুমি
এসেছ কোথা থেকে
এই যে তুমি শুনছ নাকি
বলছি তোমাকে।


এতক্ষণে আমার দিকে দেখলে চেয়ে,
কত প্রশ্ন জমা তোমাকে নিয়ে।
ও সুনয়না, শুধু এটুকু বলো না
কে তুমি এসেছ কোথা থেকে
ভাল কি লাগল তোমার
আমাকে দেখে।


চলছে গাড়িটা বেশ জোরে জোরে
মাঝে মাঝে বলছ কথা আস্তে করে।
এত কথা বলতে পারো
নামটাও বলে ফেলো
বলতে যদি না-ও চাও দাওনা লিখে,
কৌতুহল নিয়ে চেয়ে আছি তোমার দিকে


এতক্ষণ একসাথে আমরা দু’জন
বুঝি নি দিন থেকে রাত হল কখন।
দাও না বলে পরিচয়, না জনলেই নয়
এখনই যে যেতে হবে আমাকে,
কি হল হাসছ কেন
আমাকে দেখে?

প্রাণ বন্ধুয়া – হাবিব

0 comments
প্রাণ বন্ধুয়া…
আজও তোমার আশায় থাকি
পথ চাহিয়া…
সুখের তরে ছেড়েছো ঘর,
আমি কি তবে হলাম পর,
দূরদেশে থেকে দেখো নি তো
এই মনের দুনিয়া!
প্রাণ বন্ধুয়া…


আজও বসন্তে কোকিল ডাকে
আমি ডাকি তোমায়,
জানি না জানি না
কি যাদু করেছো আমায়।
আমি যা ভুলি নি তোমায়
প্রাণ বন্ধুয়া…


আছো তুমি অনেক দূর
কষ্ট লাগে ভেবে,
বলেছিলে এবার এসে
আমার সাথে নেবে।
তাই আমার জন্যে ফেরো ঘর
পার করে দরিয়া…

হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে – হাবিব/ন্যান্সি

0 comments
হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে
সুরের ডানা মেলে
তোমার মনের উঠান,লেপে দেব
সাজিয়ে দেব ফুলে,তুমি এস,
তবু এস,ভালবেসে ।।


খেয়ালি শিশির লুটাবে তাই
আঁচল টেনেছে মেঘে
তোমারই জন্যে শুধু তোমার জন্যে


গোধূলি আকাশ লাজুক লাজুক
সন্ধ্যা এখনও জেগে
তোমার জন্যে শুধু তোমার জন্যে


আমি সেই সুখে আজ
ফেলেছি নোঙর আবেগ জড়ানো কূলে
তুমি এস,তবু এস ভালবেসে।


রাত নিঝুম জোনাক নাচে
চন্দন টিপ মেখে
তোমার জন্য শুধু তোমার জন্য


পদ্ম রাঙা ঝিলের ডালায়
চাঁদ যে কাব্য লেখে
তোমার জন্য শুধু তোমার জন্য


আমি সেই সুখে আজ, স্বপ্নলোকের,
দুয়ার দিয়েছি খুলে,তুমি এস
তবু এস ভালবেসে।

Saturday, November 14, 2009

ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে - হাবিব ওয়াহিদ

0 comments
ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে
আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পড়ে
পুষে রাখবো রাখবো রে বন্ধু তোমায় যতনে


দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঁঞ্চা সোনা
আচল দিয়া ঢাইকা রাইখো চোখ যেন পড়ে না
আমি প্রথম দেখে পাগল হইলাম
মন যে আর মানে না
কাছে আইসো বন্ধু প্রেমের কারণে
ভালোবাইসো রে বন্ধু আমায় যতনে


নিশি ভোরে জোনাক নাচে মনের গহীন বনে
স্বপ্ন দেখ বন্ধু তুমি নিগুঢ় আলিঙ্গনে
তোমায় মায়া দিলাম সোহাগ দিলাম
নিলাম আপন করে
পাশে থাকব রে বন্ধু তোমার কারণে
ভালোবাসবো রে বন্ধু তোমায় যতনে

Sunday, November 8, 2009

চলো ভিজি আজ বৃষ্টিতে (আমার আছে জল) - হাবিব

0 comments
বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান
বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান


যদি ডেকে বলি, এসো হাত ধরো.. চলো ভিজি আজ বৃষ্টিতে
এসো গান করি মেঘো মল্লারে.. করুনাধারা দৃষ্টিতে
আসবে না তুমি... জানি আমি জানি ।।


অকারনে তবু কেন কাছে ডাকি.. কেন মরে যাই তৃষ্না তে
এইই এসো.. চলো জলে ভিজি শ্রাবণ রাতের বৃষ্টিতে ।।


কত না প্রণয়.. ভালোবাসা বাসি
অশ্রু সজল কত হাসাহাসি


চোখে চোখ রাখা জলছবি আঁকা
বকুল কোন ধাগাতে
কাছে থেকেও তুমি কত দূরে
আমি মরে যাই তৃষ্নাতে
চলো ভিজি আজ বৃষ্টিতে ।।


যদি ডেকে বলি, এসো হাত ধরো.. চলো ভিজি আজ বৃষ্টিতে
এসো গান করি মেঘো মল্লারে.. করুনাধারা দৃষ্টিতে
আসবে না তুমি... জানি আমি জানি ।।
অকারনে তবু কেন কাছে ডাকি.. কেন মরে যাই তৃষ্না তে
এইই এসো.. চলো জলে ভিজি শ্রাবণ রাতের বৃষ্টিতে ।।


বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান
বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান ।।

Download