Showing posts with label টি.ডব্লিউ সৈনিক. Show all posts
Showing posts with label টি.ডব্লিউ সৈনিক. Show all posts

Tuesday, November 10, 2009

তুমি আমার ঘুম - টি.ডব্লিউ সৈনিক

0 comments
তুমি আমার ঘুম.. তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না
তুমি আমার সুখ.. তবু তোমায় নিয়ে ঘর বাঁধি না
তুমি আমার খোলা আকাশ.. কখনো সূর্য দেখি না
তুমি আমার দিন থেকে রাত..
আমি যে সময় জানি না....... ।।

আমি বৃষ্টি চাই.. অবিরত মেঘ
তবুও সমুদ্র ছোঁব না
মরুর আকাশে মেঘ হবো শুধু.. ছায়া হবো না
তুমি আমার খোলা আকাশ.. কখনো সূর্য দেখি না
তুমি আমার দিন থেকে রাত..
আমি যে সময় জানি না....... ।।

ভালোবাসা জলের মতন.. দু' হাত যেন ভরে না
প্রিয় মুখ তারার মতন..
দু' চোখে গোনা যায় না

ডাউনলোড