Showing posts with label আর্টসেল. Show all posts
Showing posts with label আর্টসেল. Show all posts

Thursday, March 29, 2012

অবশ অনুভুতির দেয়াল - আর্টসেল

0 comments
তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায়,
তবুও তোমার টুকরো ছায়ায় ডুবে আছে কত মিথ্যে আগুন,
অন্ধকারময় কত স্মৃতি কত সময়।


তোমার জন্য পৃথিবীতে আজকে ছুটির রোদ,
নিজের মাঝে তোমায় খোঁজা,
আকাশ নীলে তাকিয়ে থাকা।


তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায়
মেঘাচ্ছন্ন ব্যাস্ত ঢাকায়,
মানুষগুলো শূন্য চোখে দুঃখ দ্বিধায়
আকাশ পানে তাকায়।


তোমার জন্য পৃথিবীতে থেমে যায় সময়,
আমার দেহে রাত্রি নামায় মিথ্যে আগুন অন্ধকারময়,
ভিড়ের মাঝে আবার ভীড়ে
আমার শরীর মেশে কোলাহলে
দুঃখ ভুলে মিশে যাই মুখোশ স্রোতে।


অনেক দূরের একলা পথে ক্লান্ত আমি ফিরি তোমার কাছে,
মুখোশ খুলে বসে রই জানলা ধরে,
আমার গানের শব্দ সুরের অন্তরালে তোমায় আঁকি কান্না চেপে
মহাকালের ক্লান্ত পথে।


তোমার জন্য বৃষ্টি ঝরে আমার লেখায়
আলোর মত মিথ্যে ছায়ায়,
পাথর হয়ে ঘুরে মরে আমার হৃদয়
কত স্মৃতি, কত মিথ্যে ভয়।


তোমার জন্য গলার ভেতর আতকে থাকে ক্রোধ
আমার চোখে স্মৃতির ঘোলা জল,
নির্জনতায় তোমার কোলাহল।


তোমার না থাকা অস্তিত্ব রয়ে গেছে আমার নিঃশ্বাসে,
ফেলে আসা এই পথে দুজনেই একসাথে,
আমার অবশ অনুভুতির দেয়াল জুড়ে কত সময়
হেঁটে এসে আমরা দু’জন
হারিয়েছে পথ কোথায় কখন।


আমার দেহে খুঁজে ফিরি তোমার অনুভূতি
তোমার চোখের দূরের আকাশ মিশে থাকে রূপক হয়ে,
তোমার জন্য বিষণ্ণ এক নিথর হৃদয়
আমার ভেতর দাঁড়ায় সরব একা।


তোমার পৃথিবী স্বর্গের মত চির অদেখা,
তোমার জন্য পথ হারিয়ে অজানায়,
তবুও তোমার লেখায় কথায়,
ফেরে ক্লান্ত আমার অলস সময়,
কত স্মৃতি কত অন্ধকার ভয়।

অলস সময়ের পাড়ে - আর্টসেল

0 comments
অলস সময়ের পাড় ধরে হাঁটছি,
ঢেউ এসে পড়ে পৃথিবীর শব্দ ও নীরবতায়,
ভাঙে অন্ধকার আলো ছায়ায় মাখামাখি পৃথিবী।


স্বপ্নের পাড়ে একা একা হাঁটছি…


আলোর কার্নিশে জমে দিন,
রাতের নিশাচর নিঃশ্বাসে মেশে মদ,
আজও মাতাল আমি পথভ্রষ্ট কবি।


পৃথিবীর কোলাহলে একা একা হাঁটছি…


অসাড় কথার শেষে আরও কথা থাকে শব্দহীন অনুচ্চারে,
ঝড়ের হাওয়ায় ভেঙে যায় অন্তমিল,
দু’জনার মিথ্যে আবেগে পড়ে থাকে মৃত নদী।


জীবনের পাড় ধরে আজও একা হাঁটছি…


অলস সময়ের সৈকতে ঢেউ এসে পড়ে স্বপ্ন জুড়ে,
ভেঙে দেয় ছায়ার মত তুমি,
রোদের আকাশে ভেঙে যায় মেঘের স্বপ্নপুরী।


পৃথিবীর কোলাহলে তুমি আমি হাঁটছি…


স্বপ্নের পাড়ে একা একা হাঁটছি।
পৃথিবীর কোলাহলে একা একা হাঁটছি।
জীবনের পাড় ধরে আজও একা হাঁটছি।
পৃথিবীর কোলাহলে তুমি আমি হাঁটছি।

হুঙ্কারের অপেক্ষায় - আর্টসেল

0 comments
চেয়ে আছে পৃথিবী
জেগে আছে কোটি চোখ
থমকে আছে চারপাশ
করতালির অপেক্ষায় (২)


এই সময় সেই সময়
চেতনার এই ক্ষণে
আকাশ বাতাস জেনে গেছে
হুঙ্কারের অপেক্ষায়!


আমার শিরায় জ্বলে আগুন
রুদ্ধশ্বাসে পুড়তে চাই
আমার চোখে ঝড়ো মিছিল
স্লোগানে বদ্ধ উপমায়।


দীর্ঘ যুগের জমানো সাধ
জমে আছে আমারি গায়
আমার স্বত্তা চিৎকার করে
জাগবে সারা বিশ্বময়।


জেনে দাড়াও জেনে দাড়াও
আলোর কথা
জেনে দাড়াও জেনে দাড়াও জেনে দাড়াও
বাংলাদেশকে জেনে যাও


চেয়ে আছে পৃথিবী
জেগে আছে কোটি চোখ
থমকে আছে চারপাশ
করতালির অপেক্ষায়


এই সময় সেই সময়
চেতনার এই ক্ষণে
আকাশ বাতাস জেনে গেছে
হুঙ্কারের অপেক্ষায়!


উড়ে যাক দমকা হাওয়ায়
দুঃখ ক্ষরা যন্ত্রণা
জেগে উঠুক আমার দেশ
লাল সবুজের পতাকায়


চমকে উঠুক পৃথিবী আজ
চমকে উঠুক স্বপ্নরা
থমকে তুলুক নীল আকাশ থেকে
গর্জে উঠুক বিজয়ে


জেনে দাড়াও জেনে দাড়াও
আলোর কথা
জেনে দাড়াও জেনে দাড়াও জেনে দাড়াও
বাংলাদেশকে জেনে যাও


চেয়ে আছে পৃথিবী
জেগে আছে কোটি চোখ
থমকে আছে চারপাশ
করতালির অপেক্ষায়


এই সময় সেই সময়
চেতনার এই ক্ষণে
আকাশ বাতাস জেনে গেছে
হুঙ্কারের অপেক্ষায়!


বরাবরের ভুল বাড়িয়ে
অনেক সময় ডুড়েছি
আমার দিকে নির্দেশ করে
অনেক কথাই শুনেছি


আমার দেশে আমার মানুষ
থেমে যেতে আসেনি
সূর্য যখন হাতের মুঠোয়
তোমরা কি তা দেখোনি?(২)


চেয়ে আছে পৃথিবী
জেগে আছে কোটি চোখ
থমকে আছে চারপাশ
করতালির অপেক্ষায়…


এই সময় সেই সময়
চেতনার এই ক্ষণে
আকাশ বাতাস জেনে গেছে
হুঙ্কারের অপেক্ষায়…

Saturday, June 5, 2010

ধূসর সময় - আর্টসেল

0 comments
নোনা স্বপ্নে গড়া তোমার স্মৃতি
শত রঙ্গে রাঙ্গিয়ে মিথ্যে কোন স্পন্দন
আলোর নিচে যে আধার খেলা করে
সে আধাঁরে শরীর মেশালে
আজ আমি ধূসর কী রঙ্গীন সময়ে
পথ হারাই তোমাতে


জীবনের কাটা তারে তুমি
অন্তহীন এর অপুর্নতায়
বেওয়ারিশ ঘুড়ি উড়ে যাও অনাবিল
আকাশের শুন্যতায়


তবুও আমি...


কি খুজি মানুষের বিষাদের চোখে
কোথায় আলোর উৎসবে
স্বপ্নের প্রতিবিম্ব ভাঙ্গে
একা একা আমি থাকি দাড়ায়ে
স্মৃতির ঝড়ো বাতাসে দুজনের
শরীর মেশাই

তোমাকে - আর্টসেল

0 comments
তোমাকে আলো ভেবে
চোখ চেয়ে থেকেছি আধাঁরে
নীরব থেকে
দেখেছি আমার একা নির্জনে!

তোমাকে যখন চেয়েছি সত্তার অন্তরালে সংগপনে
তখনই আলো হয়ে তুমি আমার আধাঁরে
আর যখন এ ভেবেছি বদ্ধ সীমা চারপাশে তোমাকে ঘিরে
তখনই ফেলেছি হারিয়ে তোমাকে
আপন আধারে


যেখানে স্বর্গ ভাসে
তোমার আমার আকাশ সেখানে
অন্য রঙ্গে আকাঁ আয়নায় মৃত জলছবি
সেই ছবিতে অন্ধ কবি আমি (এক)
হাতরে ফিরি আলোর সিড়ি!!

Tuesday, February 2, 2010

দুঃখবিলাস - আর্টসেল

0 comments
তোমরা কেউ কি দিতে পারো
প্রেমিকার ভালোবাসা
দেবে কি কেউ জীবনে উষ্ণতার
সত্য আশা


ভালোবাসার আগে নিজেকে নিও বাঁচিয়ে
আমার মনের মত নিও সাজিয়ে
আমি বড় অসহায় অন্যপথে
একটি নাটকই দেখি মহ্কালের মঞ্চে


ও আমায় ভালোবাসেনি
অসীম এ ভালোবাসা ও বোঝেনি
ও আমায় ভালোবাসেনি
অতল এ ভালোবাসা তলিয়ে দেখেনি


তোমরা কেউ কি করবে
আমার জন্য অপেক্ষা
ভালোবাসবে শুধুই আমায়
করবে প্রতিজ্ঞা


ভালোবাসার আগে নিজেকে নিও বাঁচিয়ে
আমার মনের মত নিও সাজিয়ে
আমি বড় অসহায় অন্যপথে
একটি নাটকই দেখি মহ্কালের মঞ্চে


ও আমায় ভালোবাসেনি
অসীম এ ভালোবাসা ও বোঝেনি
ও আমায় ভালোবাসেনি
অতল এ ভালোবাসা তলিয়ে দেখেনি


এতো ভিড়েও আজো আমি একা
মনে শুধু যে শূন্যতা
আঁধারে যতো ছড়াই আলো
সবই আঁধারে মেলায়


ও যে কোথায় হারালো
ব্যাথা কাকে যে শুধাই
ডাউনলোড

Saturday, January 9, 2010

অনিকেত প্রান্তর - আর্টসেল

0 comments
তবু এই দেয়ালের শরীরে যত ছেড়া রঙ ধুয়ে যাওয়া মানুষ
পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলোড়ন
আকাশের মতন অকস্মাৎ নীল নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন
মুখ তার চোখের কাছাকাছি এসে যেন পথ ভুলে
দুটো মানচিত্র একে দুটো দেহের মাঝে
বিধে আছে অনুভুতিগুলোর ব্যাবচ্ছেদ

Thursday, December 3, 2009

মুখোশে - আর্টসেল

0 comments
"মুখোশে আমায় যেমন দেখো
পরিচ্ছন্ন তোমার মত
মুখোশে আমার শরীর ঢাকা
তোমার চোখেও মুখোশ আঁকা


যতই মিথ্যের দেয়াল গড়ি
তোমার আমার চারিপাশে
নিজের আয়নায় মুখোশ বিহীন
পরে থাকি গল্প শেষে আমি


জানালার ভেতরে বাহিরে দুজন
দেয়াল এর কাছাকাছি যাই
দেয়ালে বাঁধা সস্তা জীবন
নিজের আয়নায় একলা দাঁড়াই


মুখোশে যাকে তুমি চেনো
চেনোনা যাকে মুখোশ বিহীন
আমরা দুজন সত্য পুরুষ
নিজের ভেতর দুজনেই পরাধীন


শূন্যতায় প্রশ্ন থাকে দাঁড়ায়ে
মনের খোলা ঘরে
দেয়ালের চৌকাঠে আয়নায়
কে সত্য? তুমি? না আমি?"