Showing posts with label জগন্ময় মিত্র. Show all posts
Showing posts with label জগন্ময় মিত্র. Show all posts

Saturday, April 14, 2012

ভালবাসা মোরে ভিখারী করেছে - জগন্ময় মিত্র

0 comments
ভালবাসা মোরে ভিখারী করেছে
তোমারে করেছে রাণী
তোমারই দুয়ারে কুড়াতে এসেছি
ফেলে দেওয়া মালাখানি

নয়নের জলে যে কথা জানাই
সে ব্যথা আমার কেহ বোঝে নাই
মেঘের মরমে যে মিনতি কাঁদে
চাঁদ বুঝিবে না জানি
ভালবাসা মোরে ভিখারী করেছে
তোমারে করেছে রাণী

মাধবীলতা গো আজ তুমি
আছ ফুলের স্বপন সুখে
একদিন যবে ফুল ঝরে যাবে
লুটাবে ধূলির বুকে

খেয়ালী প্রেমের খেলা বোঝা দায়
কখনো হাসায় কখনো কাঁদায়
মুক হয়ে যায় কারও মুখরতা
কারও মুখে জাগে বাণী

ভালবাসা মোরে ভিখারী করেছে
তোমারে করেছে রাণী


সুর – কমল দাশগুপ্ত