Showing posts with label কাঙাল হরিনাথ. Show all posts
Showing posts with label কাঙাল হরিনাথ. Show all posts

Monday, August 8, 2011

হরি দিন তো গেলো - কাঙাল হরিনাথ

1 comments
হরি দিন তো গেলো সন্ধ্যা হলো পার করো আমারে
তুমি পারের কর্তা শুনে বার্তা ডাকি হে তোমারে
আমি আগে এসে ঘাটে রইলাম বসে
যারা পরে এলো আগে গেলো আমি রইলাম পড়ে
...হরি দিন তো গেলো সন্ধ্যা হলো পার করো আমারে
শুনি, কড়ি নাই যার তুমি তারে ও করো পার
আমি দীন ভিখারি নাইকো কড়ি দেখো ঝোলা ঝেড়ে
হরি দিন তো গেলো সন্ধ্যা হলো পার করো আমারে
আমার পারের সম্বল দয়াল নামটি কেবল
দয়া করো মোরে।