Showing posts with label এস আই টুটুল. Show all posts
Showing posts with label এস আই টুটুল. Show all posts

Monday, July 23, 2012

যদি মন কঁদে তুমি চলে এসো - শাওন

0 comments
যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো …এক বরষায়
এসো ঝরঝর বৃষ্টিতে… জলভরা দৃষ্টিতে
এসো কমল শ্যামল ছায়…চলে এসো, 
তুমি চলে এসো… এক বরষায়…যদি মন কাঁদে…
যদিও তখন আকাশ থাকবে বৈরি, কদমগুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি,
উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো, ঝলকে ঝলকে নাচিবে বিজরী আলো
তুমি চলে এসো এক বরষায়……যদি মন কাঁদে
নমিবে আধার বেলা ফুরাবার খনে, মেঘমল্লার বৃষ্টির মনে মনে …
কদমগুচ্ছ খোপায় জরায়ে দিয়ে,
জলভরা মাঠে নাচিব তোমায় নিয়ে…
চলে এসো, চলে এসো এক বরষায়…যদি মন কাঁদে……

গীতিকারঃ হুমায়ুন আহমেদ

Tuesday, November 10, 2009

ও কারিগর দয়ার সাগর ওগো দয়াময় - এস আই টুটুল

0 comments
ও কারিগর, দয়ার সাগর, ওগো দয়াময়
চান্নি পসর রাইতে যেন আমার মরণ হয়।


চান্নি পসর চান্নি পসর আহারে আলো
কে বেসেছে কে বেসেছে তাহারে ভালো
কে দিয়েছে নিশি রাইতে দুধের চাদর গায়
কে খেলেছে চন্দ্র খেলা ধবল ছায়ায়


এখন খেলা থেমে গেছে মুছে গেছে রং
অনেক দূরে বাজছে ঘণ্টা ঢং ঢং ঢং
এখন যাব অচিন দেশে, অচিন কোন গায়
চন্দ্রকারিগরের কাছে ধবল পঙ্খী নায়


ও কারিগর, দয়ার সাগর, ওগো দয়াময়
চান্নি পসর রাইতে যেন আমার মরণ হয়।