Showing posts with label প্রিন্স মাহমুদ. Show all posts
Showing posts with label প্রিন্স মাহমুদ. Show all posts

Sunday, December 16, 2012

আমার সোনার বাংলা - জেমস

0 comments
তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়
আছো সরোয়ার্দী,শেরেবাংলা, ভাসানীর শেষ ইচ্ছায়
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন,
তুমি ছেলে হারা মা জাহানারা ঈমামের একাত্তরের দিনগুলি
তুমি জসীম উদ্দিনের নকশী কাথার মাঠ, মুঠো মুঠো সোনার ধুলি,
তুমি তিরিশ কিংবা তার অধিক লাখো শহীদের প্রান
তুমি শহীদ মিনারে প্রভাত ফেরীর, ভাই হারা একুশের গান।

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।

তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মম্ শীর
তুমি রক্তের কালিতে লেখা নাম, সাত শ্রেষ্ট বীর
তুমি সুরের পাখি আব্বাসের, দরদ ভরা সেই গান
তুমি আব্দুল আলীমের সর্বনাশা পদ্মা নদীর টান।
তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার
তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের, শাণীত ছুরির ধার
তুমি জয়নুল আবেদীন, এস এম সুলতানের রঙ তুলীর আঁচড়
শহীদুল্লাহ কায়সার, মুনীর চৌধুরীর নতুন দেখা সেই ভোর।

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়
তুমি বাঙ্গালীর গর্ব, বাঙ্গালীর প্রেম প্রথম ও শেষ ছোঁয়ায়,
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন
তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে উঠ সুমধুর,
তুমি রাগে অনুরাগে মুক্তি সংগ্রামের সোনা ঝরা সেই রোদ্দুর
তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার অভিমানের সংসার
তুমি ক্রন্দন, তুমি হাসি, তুমি জাগ্রত শহীদ মিনার।

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।

Wednesday, March 28, 2012

মন যারে চায় - ফ্রম ওয়েস্ট

0 comments
মন যারে চায় আমি জানিনা কোথায়
স্বপ্নেরা সারা নিশি ঘুরে ফিরে যায় !!

রাত জাগা দুটি চোখ নিশুথী আঁধার
চুপি চুপি বলে যায় মন হারাবার
স্বপ্নেরা তাই নিজেরা হারায়
স্মৃতির তুলিতে শুধু ছবি এঁকে যায় ।
মন যারে চায় আমি জানিনা কোথায়
স্বপ্নেরা সারা নিশি ঘুরে ফিরে যায় !!

ভাললাগে স্মৃতিটা হৃদয়ে আমার
বেঁধে রাখে কবিতায় কথাগুলো তার
স্মৃতিটুকু তাই ধরে রাখবার
রাত্রি পোহায় আজই সুখের ছোঁয়ার।
মন যারে চায় আমি জানিনা কোথায়
স্বপ্নেরা সারা নিশি ঘুরে ফিরে যায় !! 

তোমাকে ছাড়া জীবন - দ্যা ব্লুজ

0 comments
তোমাকে ছাড়া জীবন আমার
জীবন তো নয় যেন মরুভূমি
রৌদ্র প্রখর বালুর কণা
হৃদয়ে আমার আর নেই আমি ।


যেখানে যেভাবে থাকোনা কেন
আমি আছি সারাক্ষণ মনেতে জেনো
হৃদয় আমার শূন্য তখন
যখন কাছেতে আর নেই তুমি
তোমাকে ছাড়া জীবন আমার
জীবন তো নয় যেন মরুভূমি !!


মন শুধু থাকে পড়ে তোমার কাছে
ঘুম হারা চোখ শুধু তোমাকে খোঁজে
জলে ভরে আসে দুচোখ
যখন কাছেতে আর নেই তুমি
তোমাকে ছাড়া জীবন আমার
জীবন তো নয় যেন মরুভূমি
রৌদ্র প্রখর বালুর কণা
হৃদয়ে আমার আর নেই আমি !!

অডিও

বেলা শেষে - আইয়ুব বাচ্চু

0 comments
বেলা শেসে ফিরে এসে
পাইনি তোমায়!
কৃষ্ণচূড়াচুড়া রঙে একছি তোমায়
মুছো না তারে তুমি দুখেরই ছোঁয়ায়
সাজিয়ে রেখো মন মণিকোঠায়


বিদায়ের ফুলগুলি গাঁথা হলো না
স্বপ্নরা তাই সাঁঝে ফিরে এলোনা
অশ্রুরা ঝড়ে গেছে মিথ্যে আশায়
সাঁঝের আধারটাকে বিলিয়ে আমায়
বেলা শেসে ফিরে এসে
পাইনি তোমায়!
কৃষ্ণচূড়াচুড়া রঙে একছি তোমায় !!


তীরহারা এইভাবে কাটবে জীবন
ব্যাথার মাঝে জানি আসবে মরণ
আশার শিশিরটুকু শুধু ঢেকে যায়
না পাওয়ার স্মৃতি থাকে বিষণ্ণতায়
বেলা শেসে ফিরে এসে
পাইনি তোমায়!
কৃষ্ণচূড়াচুড়া রঙে একছি তোমায়
মুছো না তারে তুমি দুখেরই ছোঁয়ায়
সাজিয়ে রেখো মন মণিকোঠায়

অডিও

কথা, সুর ও কণ্ঠ- প্রিন্স মাহমুদ
ব্যান্ড- ফ্রম ওয়েস্ট
অ্যালবাম- সে কেমন মেয়ে

পথে যেতে - প্রিন্স মাহমুদ

0 comments
পথে যেতে ছায়া হয়ে
যদি থাকো পাশে
কোনদিন পথ ভুলে যাবো না
আমি কোনদিন পথ হারাবো না !!


কোনদিন যদি আমি
পথে ভুলে যাই
বুঝবো তখন তুমি
আর পাশে নাই
মনেরই রঙে যাকে এঁকেছি
এমন উজাড় করে দিয়ে ভাবনা !!


আধারের মাঝ যদি
পথ খুজেপাই
বুঝবো তুমে যে পাশে
কিছু চাওয়া নাই
দাও যদি হাত দুটো বাড়িয়ে
আমি সে হাত ছেড়ে
কভু যাবো না !!
পথে যেতে ছায়া হয়ে
যদি থাকো পাশে
কোনদিন পথ ভুলে যাবো না
আমি কোনদিন পথ হারাবো না !!

কথা,সুর ও কণ্ঠ- প্রিন্স মাহমুদ
ব্যান্ড- ফ্রম ওয়েস্ট
অ্যালবাম- সে কেমন মেয়ে

Monday, November 22, 2010

সবাই জানে - প্রিন্স মাহমুদ

0 comments
আসমানের তারা জানে
জানে জমিনের ফুল
ভালোবেসে তোমায়
করি নাই ভুল
শালিক জানে! চড়াই জানে!
জানে গাঙের ভাঙা কূল
ভালোবেসে তোমায়
করি নাই ভুল।

রোদে শুধু পোড়ে না মন
জোছনালোকেও পোড়ে
সেই পোড়াতে মন উচাটন
আছি তোমার ঘোরে
আছি তোমার ঘোরে।
চড়াই জানে! শালিক জানে!
জানে গাঙের ভাঙা কূল
ভালোবেসে তোমায়
করি নাই ভুল।

চন্দ্ররাতে দু'জনাতে
পুবের বাঁশবাগানে
নিভলো পিদিম তোমার হাতে
উধাও মনের টানে
উধাও মনের টানে
জলজ বাতাস সেও জানে
জানে গাঙের ভাঙা কূল
ভালোবেসে তোমায়
করি নাই ভুল।

অ্যালবাম : ভালোবাসে না