Showing posts with label ফিডব্যাক(মাকসুদ). Show all posts
Showing posts with label ফিডব্যাক(মাকসুদ). Show all posts

Monday, December 17, 2012

বাংলাদেশ '৯৫ - মাকসুদ

0 comments
নিজের দেশ.. হতে পারে এই গরিবের দেশ..
হতে পারে অবহেলিতের দেশ...
তবু যে আমার বাংলাদেশ...
সবুজ দেশে.. লাল টকটকে.. সূর্য ওঠে... দোয়েল কোয়েলের গানের সুরে...
ভোরে আমার ঘুম ভাঙ্গে
বাংলাদেশ.. মা'গো যখন আমি তোমার কোলে.. মনে পড়ে কানে বলেছিলে
এদেশ তোমার দেশ ভালবাসার বাংলাদেশ
ধরে রেখো বুকের রক্ত ঢেলে সোনার দেশ
শত্রুর প্রলোভনে বিকিওনা ধরণীকে

"কত উল্লাস কত আশা
শত মানুষের শত ভালবাসা
কত উল্লাস কত আশা
শত মানুষের শত ভালবাসা
কত উল্লাস কত আশা......."

নিজের দেশ... এ আমার দুঃখিনী মায়ের দেশ
এ আমার নিপীড়িতের দেশ
তবু যে আমার বাংলাদেশ...

পুকুর পাড়ে.. পদ্ম ফুল আমি ফুটতে দেখে বিনার তারে শুনি বাউল সুরে ওই
ধন্য আমার জন্মকে
বাংলাদেশ মাগো আমি তোমার সোনার ছেলে
আগুনে পুড়েছি দু-যুগ ধরে
এ দেশ রক্তে ভেজা অশ্রু ভেজা বাংলাদেশ
আগলে রেখেছি মাগো শত লোভে প্রলোভনে
আমি শত্রু চিনি মাগো তুমি ঘুমাও নির্ভয়ে

"কত উল্লাস কত আশা
শত মানুষের শত ভালবাসা
কত উল্লাস কত আশা
শত মানুষের শত ভালবাসা
কত উল্লাস কত আশা......."

বাংলাদেশ মাগো আমি তোমার সোনার ছেলে
আগুনে পুড়েছি দু-যুগ ধরে
এ দেশ রক্তে ভেজা অশ্রু ভেজা এ বাংলাদেশ
আগলে রেখেছি মাগো শত লোভে প্রলোভনে
আমি শত্রু চিনি মাগো তুমি ঘুমাও নির্ভয়ে
 
কথাঃ মাকসুদ
কন্ঠঃ মাকসুদ
অ্যালবামঃ প্রাপ্ত বয়স্কের নিষিদ্ধ
ব্যান্ডঃ মাকসুদ ও ঢাকা
 

Wednesday, March 28, 2012

পারওরদিগার - মাকসুদ

0 comments
কোন পথে ওরা চলছে হায় পারওরদিগার
যে হাতে তাদের কোরান শরীফ সেই হাতে কেন তলোয়ার
"নাড়ায়ে তাকবির আল্লাহুয়াকবার " বলে দিচ্ছে জিহাদ এর ডাক
হত্যা করছে ওরা মানবজাতি তোমার আশরাফুল মাকলুকাত
কোন পথে আমরা চলবো হায় পারওরদিগার
বাড়িতে বাড়িতে আছে কোরান শরীফ তবে নেই তার কোনো তেলায়াত
"আল্লাহর আইন কায়েম হোকে " ওরা তুলছে দাবি প্রতিদিন "লাকুম দি নুকুম অলিয়াদীন" আমার ""লাকুম দি নুকুম অলিয়াদীন"
প্রতিদিন বৈষম্য আর বিদ্বেষ দেশ জুড়ে
প্রতি ওখাত প্রতিবাদ উঠুক আজানের সুরে সুরে
ওরা জাইতুন এর ডাল মাটিতে ছুড়ে ফেলে অস্ত্র তাক করেছে ওরা শান্তির পায়রা কে হত্যা করে
শকুন পুষতে শিখেছে
কোন পথে আমরা চলবো হায় পারওরদিগার
তোমার অস্তিত্ত শিকার করি আমরা যে গুনাহগার
ধর্মান্ধ উগ্রবাদীদের নাম দিলাম "মৌলোবাদ" পাল্টে জবাব ওরা দিলো আমাদের "তোরা নাস্তিক মুরতাদ"
কোন পথে আমরা চলছি হায় পারওরদিগার
হত্যাকারী আর জেনাকারীরা সেজেছে নব্য পয়গম্বর
একাত্তুরের কাফেরের সর্দার কে খমা করেছে আদালত
রোজ হাশরে তুমি খমা করবেনা এই আমাদের ইবাদত
দেশ কাল আর শান্তির কথা ভেবে রয়েছি আমরা নীরব
যখন নীরবতা ওরা দুর্বলতা ভাবে রক্ত করে টগবগ
ওদের প্রতিটি হুমকি প্রতিটি আঘাত রুখতে আমরা শিখেছি
ওদের স্বাধীন বাংলার পতাকা তলে আশ্রয় করে দিয়েছি
কোন পথে আমরা চলছি হায় পারওরদিগার
পৃথিবীর তামাম কালাম কিতাবে তুমি ফিরে এসেছ বারেবার
তাই "তেহজিব-তামাদ্দুন" নিয়ে যাদের অধিক মাথা বেথা
তারা ভুলে গেছে তোমার ভালবাসা আর প্রাচীন পরম্পরা
কোন পথে আমরা চলছি হায় পারওরদিগার
বাংলাদেশে সব ধর্মে আছে সম অধিকার
অনেক কাল তোমার কেটে গেছে মাবুদ মন্দিরে-মসজিদে
এখন সময় এসেছে মাবুদ তুমি ফিরে এস অন্তরে
প্রতিদিন বৈষম্য আর বিদ্বেষ দেশ জুড়ে শংখ আর আজান এর ধ্বনী
উঠুক মন্দিরে-মসজিদে
ওরা উত্কৃষ্ট মানুষ জাতির দাবিতে অস্ত্র তাক করেছে
ওরা তোমার বিধান লঙ্ঘন করে জল্লাদ হতে শিখেছে

সামাজিক কোষ্ঠ কাঠিন্য - ফিডব্যাক

0 comments
Heroin এর ব্যবসা করে তুমি বুলি আউরাচ্ছ মানবতার
আর তেজস্ক্রিয় দুধ আমদানি করে গড়ে তুলছো কালো টাকার পাহাড়
তবে শন্ধে এলে কোনো শুদ্ধ সঙ্গীত এর আসরে
তুমি সংস্কৃতির প্রিষ্টপসকতা করো
আর whiskey সেবন করো, whiskey সেবন করো
এ যুগের পাদুকা এ যুগের প্রসাধনী
এ যুগের বড় কথা এ যুগ এর হয়রানি
তুমি যুগের দোহাই দিয়ে seminar ও lectureএ নাক শিত্কিয়ে বলো
- "বন্ধ করো এই অশ্লীল ব্যান্ড বাজি "
তবে ব্যান্ড সংগীত যদি অশ্লীল হয়,
নারীপক্ষ যখন নিরব রয়
প্রতি পণ্য বিক্রিতে ব্যবহার দেখি কেন বিজ্ঞাপনের শত সুরসুরি রমনী
++ত্যাগ করো এই সামাজিক কৌষ্ঠকাতিন্য,
দিন গনো নতুন সকালের জন্য মেণনা বাধা ঠুনকো আদব-বেয়াদবি যে শোষনের মন্ত্র,
তা জেনে গ্যাছে আজকের প্রজন্ম -
অস্থিরতা আর এর পর কেউ যদি চাপাবাজি করেন
ঢাকার ছেলেরা চিত্কার করে বলেন ধন্যবাদ ভালো দিয়ে গেলেন,
ধন্যবাদ ভালই দিয়া গেলেন....
++ ব্যান্ড সঙ্গীত এর ছত্রছায়ায় থেকে দিচ্ছি ঝারি
আমি 24 hours শুধু ইংরাজিতে ইংরাজি কথা বলি,
বাংরেজি গান করি, ইংরাজি ভাব চক্কর আর ইংরাজিতে স্বপ্ন দেখি আমার মা কে ভালোবাসী,
আমার "দ্যাশ" কে ভালোবাসী,
তবে জানিনা কেন আমি hate করি ওসব খ্যাত খ্যাত খ্যাত বেঙ্গলী
Phensydyl খেয়ে তুমি fancy moodএ,
তুমি physically in বাংলাদেশ
but mentally in the USA
দিনে ঘুমাচ্ছো আর রাতে ঝিমাচ্ছ মিষ্টি গরম চা আহ-হা -
আর কপাল ঘামাচ্ছ
তবে concert এ সুযোগ পেলে,
করো মাদক বিরোধী গলাবাজি এ যে কুরুচির মহামারী আর ভদ্র থাকার এক ভ্রান্ত ভন্ডামি
++ Repeat ++
একুশে ফেব্রুয়ারী গায়ে খাদি পাঞ্জাবি হঠাত মনে পড়ে আমি যে বাঙালি মিষ্টি কটকটি বই মিয়া চটপটি -
আর তোমার "বাঙালিত্বের" কাছে আমি যে হার মানি .......
আর ওরা এলো শহীদ মিনার হলো লাঞ্চিত ৫২ যে শহীদ মিনার তৈরী হোলো রক্ত দিয়ে,
৭২ যে শহীদ মিনার পুন নির্মান হলো লক্ষ্য লক্ষ্য শহীদ এর রক্ত দিয়ে এলো ১৯৯৩ -
বাঙালির ১৩৯৯ এর ক্রান্তিলগ্নে আবারও সেই শহীদ মিনারের অবমাননা আরে তুমি গায়ে লাগেলই বাতাস আর রাখলে তোমার প্রতিবাদ তাও কিছু উত্ক ইংরাজিতে ?
দানপন্থী, আর বামপন্থী, আর উগ্রপন্থী আর NGOপন্থী গরিব মারার আছে হাজার পায়তারা,লক্ষ্য লক্ষ্য ফিকির ফন্দি দেখো "ভিক্কা বিতরনেও" বাঙালি অক্ষম তাই গঠিত হচ্ছে দিনে ও রাত্রে,
প্রকাশ্য আড়ালে নব্য, নব্য East India Company গরিব গরিব রবে, বড়লোক বড় হবে,
বুদ্ধিজীবীগণ থাকবেন বেছে - বুদ্ধিদীপ্ত কোনো ছদ্দবেশে
ওদিকে গণতন্ত্রের নামে কাটা rifle হাতে মরবে যুবক অজানা কারো এক নির্দেশে -
তবুও বাংলার ধুলো ওরা আকাশে, আজো কেন শুনি রবি ঠাকুরের সেই হাহাকার বাণী - "৭ কোটি সন্তানের হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে, তুমি মানুষ করনি" মানুষ করনি, মানুষ করনি ........

ডাউনলোড

জীবন-জ্বালা - মাকসুদুল হক

0 comments
তুমি কি মোর জীবন-জ্বালার
শেষ কোন এক গান
না তুমি জোছনা রাতের পূর্ণিমারই চাঁদ
তুমি কি মোর আশা ভাঙ্গার নতুন কোন দিন
না তুমি ভেসে আসা এমন সুরের দিন
তোমাকে ভালবেসে আমি হৃদয় দিয়ে
গেয়ে যাবো আশার গান


এ কোন মিছে আশায় থাকা
আর অকৃতজ্ঞ ভাল লাগা
তোমায় মন জুড়ায় রেখে
আমার রক্ত জীবন শেষে


তোমাকে ভালবেস মন শপেছিলাম
প্রদীপ ভেবে আশা জ্বেলছিলাম
তুমি গাবে জীবনের গান
তুমিতো চাওনি গেতে জীবনেরই গান
না পারো বুঝতে এই শিল্পী মনের প্রাণ
তুমি কি মোর ক্লান্ত দিনের স্তব্ধ কোন ক্ষণ
না তুমি মেঘলা রাতে হারানো এক মন
তোমাকে আপন ভেবে আমি মনের মাঝে
রাখবো বেধে মরণের গান




যায়নি তো তোমার স্বাধীনতা
বুঝিনি গভীর ব্যাকুলতা
আর কোনো আধার অতীত ভুলে
রব নিরব অবশেষে
তোমাকে স্বপ্ন ভেবে আমি ঘুমিয়েছিলাম
প্রহর ভেবে আলো নিভিয়েছিলাম
তুমি গাবে জীবনের গান

চিঠি - মাকসুদুল হক

0 comments
আজ তোমার চিঠি যদি না পেলাম হায়


নাকি ভেবে নেবো ডাকপিয়নের অসুখ হয়েছে


আজ বেলা শেষে যদি খেলা ভাঙ্গে হায়


নাকি ভেবে নেবো আজ আশার মরণ হয়েছে


আমি দিন শেষে যেন রাত্রিতে দেখছি তোমারই মুখ


নাকি তন্দ্রাকে আজ স্বপ্ন ভেবে কেঁদে ভাসিয়েছি আমার বুক






আজ কুসুম কলি ভোরে ঝরে গেলে হায়


আমি ভেবে নেবো আজ আশার মরণ হয়েছে


নাকি বেলা শেষে যদি খেলা ভাঙ্গে হায়


আমি ভেবে নেবো আশার মরণ হয়েছে


তুমি বলেছিলে সেই সন্ধ্যে বেলা


আমি পথ চেয়ে থাকি


সেই পথচলা যদি থেমেই গেলো


কি দায় মোর সর্বনাশী






আজ জীবন-জ্বালা তোর আশায় থাকা হায়


তোর আশা যেন আজ আমি পূরণ করেছি


নাকি ভালবাসা তোর পথ চাওয়া হায়


এই ভালবাসা আজ আমি বরণ করেছি


তুমি বলেছিলে সেই সন্ধ্যে বেলা


আমি পথ চেয়ে থাকি


সেই পথচলা যদি থেমেই গেলো


কি দায় মোর সর্বনাশী






আজ মরণ যদি তোর চরণ তলে হায়


আমি ভেবে নেবো আজ আশার পাওয়া হয়েছে


নাকি বেলা শেষে যদি খেলা ভাঙ্গে হায়


আমি ভেবে নেবো আজ আশার মরণ হয়েছে।

গীতি কবিতা ৪ (হে প্রবঞ্চনা) - ফিডব্যাক

0 comments
ভালোবাসা - এ কোন ভরশায় আবার


তুমি ডাকছো আমায়


হে পুরনো দিনের মতো, হে নতুন কথায় গাঁথা


হে প্রবঞ্চনা।।


মার্জনা – দহায় ছেড়ে দাও আমায়


আমি জীর্ণ হাতে, পুরন তুলি নতুন রঙে


নতুন কোন ছবি আকার - আর স্বপ্ন দেখি না।।


অক্লান্ত আমায় ক্লান্ত কর, ভুল করে হে ভুলে যাওয়া


অফুরন্ত সময় নেই এক জীবনে


না হয় সময় দিলাম কিছুটা তোমায়।।


অত্রিপ্ত দেহের তৃপ্ত মনের, সংঘাত নেই কি অজানা


তবু তৃপ্তির আসায়


আবারও পা বারালাম


করুনা কর, হে ভালোবাসা।।


সদা সত্য কথা বলার দায়ে দুষ্টু আমি


মননে আনতে পারিনি মিথ্যার বিলাষিতা।।


প্রতারনা - এ কোন ভরসায় আবার


তুমি খুঁজছো আমায়, হে নতুন দিনের মত


হে পুরন নতুন মাখা


হে ভয়াবহতা।।


শত দুঃখ আমার


দুঃখ নিয়েই বেঁচে আছি প্রিয়তমা


আরো দুঃখ দিও, দুঃখ দিয়েই শান্তি পাও যদি ভালোবাসা


অসত্যর মাঝে সত্য বলেই,


মেনে নিলাম প্রিয়তমা


ফের আরেকটি বার ভুলাই মিথ্যে বলো


ভুলেই থাকব হে ভালোবাসা।।


যদি কখনও ফিরে আবার মিথ্যে বলো


বিস্বাসটুকু সাক্ষী রবে, হে প্রবঞ্চনা।।


মার্জনা - করুন নিয়তির পালায়


তুমি ছিলেনা সাথে


আমি একাকী নিশঙ্গতাতে


মনেরি ঝড়ের মাঝে


খুজে পেলাম ভালোবাসা।।


আমি ভাবছি আবার


সেই পুরনো দিনের মত, কিছু নতুন কথা গেথে


লিখবো গীতি কবিতা।।


প্রার্থনা - কষ্টে ভেঙ্গে দাও আবার


আমি একজীবনে, ভাঙ্গা গড়ার কষ্ট নিয়ে


স্রষ্টার সৃষ্টিকে তবুও ভাঙ্গতে পারিনা।।


ভালোবাসা এ কোন ভরশায় আবার


তুমি ডাকছো আমায়


হে পুরনো মিথ্যের মতো, হে পুরনো মিথ্যে মাখা


হে প্রবঞ্চনা।।




কথাঃ মাকসুদুল হক

সুরঃ তন্ময়

ধাচঃ jaaz-funk fusion

সঙ্গিতঃ মাকসুদ ও ঢাকা

এলবামঃ ওগো ভালোবাসা

Saturday, November 19, 2011

ওগো ভালোবাসা - মাকসুদ

0 comments
ওগো ভালোবাসা,(শিমুল) তোমায় দিলাম ছুটি, তুমি যাও উড়ে যাও আকাশে,
যদি সত্যিই(কখন) আমার ছিলে, আদৌ যদি আমার (থাকো)ছিলে,
ফিরে আসবেই তুমি (আমি)জানি।
ওগো ভালোবাসা,(শিমুল) তোমায় দিলাম বিদায়, তুমি যাও ভেসে যাও স্বর্গে
যদি স্বর্গীয় সুখ না পাও, অন্তরেও যদি সুখ না পাও; বৃথায় এ জীবন বৃথা
(জেনে রাখো) নরকে যে বেঁচে আছি (এই)আমি।


Rare and Unheard Songs of Maqsood

Saturday, February 13, 2010

এমনি করে সবাই যাবে - ফিডব্যাক

0 comments
এমনি করে সবাই যাবে যেতে হবে
দেহের মাপের মাটির ঘরে শুতে হবে
কেউ যাবেনা তখন সাথে
যারাই ছিল দিনে রাতে
চোখের আলোর ঝাড়বাতিটা
নিভিয়ে দেবে।


যে যার কাজে ব্যস্ত হবে দুদিন পরে
এই পৃথিবীর শোকের আয়ু দন্ড দরে
কি লাভ মিছে সংঘর্ষে
সুখ দুঃখের পরিপার্শ্বে
একদিন ঠিক পাপ-পূন্যের
বিচার হবে


ধণীর বাড়ির কাঙাল ভোজের আয়োজনে
মুখর হবে লোক দেখানোর প্রয়োজনে
পিদিম আলোয় ভরবে কুঠির
আশির্বাদে বইবে অধির
ক্রমান্বয়ে বুকের মাঝে স্মৃতি হবে


হয়ত কারো পড়বে মনে একলা একা
ঢল পহরের আলোয় যেন হটাৎ দেখা
পড়বে মনে চার বেহারায়
পালকি তোলে চার কলেমায়
ধীর গতিতে নির্জনতে এগিয়ে যাবে
Get this widget |Track details |eSnips Social DNA

Monday, November 16, 2009

মৌসুমী ১ - ফিডব্যাক

0 comments
ফিরে এসো এই অন্তরে
ফিরে এসো এই অন্তরে
তুলনাহীনা বান্ধবী
যেওনাকো তুমি ঐ দূরে
ব্যাথা জাগে এই মন জুড়ে
হতে চাই গিয়ে তোমার গীতি কবি
মৌসুমী কারে ভালোবাস তুমি
মৌসুমী বল কারে খোঁজ তুমি
মৌসুমী আছি একা এই আমি
ভূলে অভিমান হও সঙ্গীনি ।


তুমি আছ প্রান স্পন্দনে
তুমি আছ হাসি ক্রন্দনে
অপরাজিতা নন্দিনী
চেয়ে দেখ তুমি ঐ চোখে
তুমি আছ সুখ আর দুঃখে
এঁকে যাই শুধু তোমার মুখছবি ।

Thursday, November 12, 2009

মেলায় যাইরে - ফিডব্যাক, মাকসুদ

0 comments
লেগেছে বাঙালীর ঘরে ঘরে
একি মাতনদোলা
লেগেছে সুরেরই তালে তালে
হৃদয় মাতনদোলা


বছর ঘুরে এল আরেক প্রভাতী ফিরে এল
সুরেরই মঞ্জুরী
পলাশ শিমুল গাছে লেগেছে আগুন
এ বুঝি বৈশাখ এলেই শুনি
মেলায় যাইরে
বাসন্তী রঙ শাড়ি পড়ে ললনারা হেঁটে যায়
বখাটে ছেলের ভিড়ে ললনাদের রেহাই নাই


লেগেছে রমনীর খোঁপাতে
বেলী ফুলের মালা
বিদেশী সুগন্ধি মেখে আজ
প্রেমের কথা বলা
রমনা বটমুলে গান থেমে গেলে
প্রখর রোদে এ যেন মিছিল চলে
ঢাকার রাজপথে রঙের মেলায়
এ বুঝি বৈশাখ এল বলেই