Showing posts with label সুবীর নন্দী. Show all posts
Showing posts with label সুবীর নন্দী. Show all posts

Thursday, December 3, 2009

কত যে তোমাকে বেসেছি ভালো - সুবীর নন্দী

0 comments
কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে
এই হৃদয় চিড়ে যদি দেখানো যেতো, আমি যে তোমার তুমি মানতে ॥


ওই দু'টি চোখ যেন জলে ফোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মেটে না॥
ভীরু দু'টি বাঁকা ঠোটে পূর্ণিমা চাঁদ ওঠে, হাসলেই ঝড়ে পরে জোছনা ॥
আমি এই রূপ দেখে দেখে মরতে পারি, তেমনি পারি ওগো বাঁচতে
সে কথা তুমি যদি জানতে ........


ওই কালো কেশ তুমি ছড়ালে যখন, মেঘেরাও পেলো জেনো লজ্জা ॥
আকাশের তারা গুলো বাসর সাজিয়ে দিলো, মধুময় হলো ফুলসজ্জা ॥
ওগো এই রাত যেন কভু শেষ না হয়, জীবন বেলার শেষ প্রান্তে
সে কথা তুমি যদি জানতে ........ ॥



Monday, November 16, 2009

হাজার মনের কাছে প্রশ্ন রেখে - সুবীর নন্দী

0 comments
হাজার মনের কাছে প্রশ্ন রেখে
একটি কথাই জেনেছি আমি
পৃথিবীতে প্রেম বলে কিছুই নেই।


তবুও মানুষ করে হৃদয়ের গৌরব
বলে প্রেম সেইতো ভূলে যা সৌরব
আমি বলি মিছে সব মানুষের জন্য।
ফুলের মত মন মানুষের নেই
পৃথিবীতে প্রেম বলে কিছুই নেই।


নিজের হাতের গড়া স্বার্থের শৃংখল
হয়ে গেছে আজতো পৃথিবীর সম্বল
যারা চায় চিরদিন চেয়ে তারা ধন্য
আসলে দেবার কারো কিছু আর নেই
পৃথিবীতে প্রেম বলে কিছুই নেই।

Sunday, November 15, 2009

কত যে তোমাকে বেসেছি ভালো - সুবীর নন্দী

0 comments
কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে
এই হৃদয় চিঁড়ে যদি দেখানো যেতো
আমি যে তোমার তুমি মানতে


ওই দু’টি চোখ যেন জলে ফোটা পদ্ম
যত দেখি তৃষ্ণা মেটে না
ভীরু দু’টি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে
হাসলেই ঝড়ে পরে জোছনা
আমি এই রূপ দেখে দেখে মরতে পারি
তেমনি পারি ওগো বাঁচতে
সে কথা তুমি যদি জানতে


ওই কালো কেশ তুমি ছড়ালে যখন
মেঘেরাও পেলো জেনো লজ্জা
আকাশের তারা গুলো বাসর সাজিয়ে দিলো
মধুময় হলো ফুলসজ্জা
ওগো এই রাত যেন কভু শেষ না হয়
জীবন বেলার শেষ প্রান্তে
সে কথা তুমি যদি জানতে

আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি - সুবীর নন্দী

0 comments
আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি
আমায় আর কান্নার ভয় দেখিয়ে কোন লাভ নেই
আমি অগ্নিগিরির কাছে জ্বলতে শিখেছি
আমায় আর জ্বালানোর ভয় দেখিয়ে কোন লাভ নেই


আমি চাই না হতে কারো প্রেমের আঁচল
আমি চাই না হতে কারো চোখের কাজল
আমি তটিনীর কাছ থেকে চলতে শিখেছি
আমায় আর পিছু ডাকার ভয় দেখিয়ে কোন লাভ নেই


আমি চাই না হতে কারো মনের অনল
আমি চাই না হতে কারো নয়নের জল
আমি সাগরের কাছ থেকে জানতে শিখেছি
আমায় আর সুখের ভয় দেখিয়ে কোন লাভ নেই