Showing posts with label মান্না দে. Show all posts
Showing posts with label মান্না দে. Show all posts

Tuesday, December 4, 2012

কতদিন দেখিনি তোমায় - কমল দাশগুপ্ত

0 comments
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
স্মৃতির মুকুরে মম আজ
তবু ছায়া পড়ে রানী
কতদিন দেখিনি তোমায়
...
কত দিন তুমি নাই কাছে,
তবু হৃদয়ের তৃষা জেগে আছে
প্রিয় যবে দূরে চলে যায়
সে যে আরও প্রিয় হয় জানি
কতদিন দেখিনি তোমায়তবু মনে পড়ে তব মুখখানি
হয়ত তোমার দেশে আজ
এসেছে মাধবী রাতি
তুমি জোছনায় জাগিছো নিশি
সাথে লয়ে নতুন সাথী
হেথা মোর দীপ নেভা রাতে
নিদ নাহি দুটি আঁখি পাতে
প্রেম সে যে মরিচীকা হায়
এ জীবনে এই শুধু মানি
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
স্মৃতির মুকুরে মম আজ
তবু ছায়া পড়ে রানী
কতদিন দেখিনি তোমায়

হয়ত তোমারই জন্য - মান্না দে

0 comments
হয়ত তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য জানি তুমি অনন্য আশার হাত বাড়ায়ে যদি কখনো এ প্রান্তে ... চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই আমি যে নিজেই মত্ত জানি না তোমার শর্ত যদি বা ঘটে অনর্থ তবুও তোমারে চাই আমি যে দুরন্ত দু’চোখে অনন্ত ঝড়ের দিগন্ত জুড়েই স্বপ্ন ছড়াই তুমি তো বলনি মন্দ তবু কেন প্রতিবন্ধ রেখোনা মনের দ্বন্দ সব ছেড়ে চলো যাই

Friday, December 17, 2010

যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে - মান্না দে

0 comments
যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে
সেই ক্ষতি পূরণ করতে কেন এলে
কি খেলা তুমি নতুন করে যাবে আবার খেলে

আমি যেসব কথা গিয়েছিলাম ভুলে
রেখেছিলাম অন্ধকারের বন্ধ খাঁচায় তুলে
সে পাখি কে ডাকলে কেন নতুন পাখা মেলে

আমার যা কিছু আকাঙ্খা যা কিছু অনুভব
পাথর হয়ে বুকের মাঝে জমেছিলো সব
সেই পাথরচাপা ঝর্ণাকে আবার বললে কেন
সময় হলো নদী হয়ে যাবার
জানিনাতো কোন মরুতে রাখবে তারে ফেলে

যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে
সেই ক্ষতি পুরন করতে কেন এলে
কি খেলা তুমি নতুন করে যাবে আবার খেলে

ডাউনলোড

Sunday, November 15, 2009

আমি ফুল না হয়ে কাঁটা হয়েই বেশ ছিলাম - মান্না দে

0 comments
আমি ফুল না হয়ে
কাঁটা হয়েই বেশ ছিলাম
জানিনা কোন ভুলে
তোমার আঁচলে জড়ালাম


আমি সুখ না হয়ে
দুঃখ হয়েই বেশ ছিলাম
কেন যে তোমার বুকে
দীর্ঘশ্বাস ছড়ালাম


সকলেই অঝর ধারার
বৃষ্টি কি আর হয়
কেউ কেউ আগুন হয়েই
সারাজীবন রয়
আমি অনেক দূরের
আগুন হয়েই বেশ ছিলাম
কেন যে কাছে এসে
তোমার মনে ছড়ালাম


চাইলে মনের মত
ফুল কি সবাই পায়
জীবনে অনেক কিছুই
শূণ্য রয়ে যায়
আমি আমার ব্যথার বোঝা
নিয়েই বেশ ছিলাম
সব ব্যথার আশায়
কেন যে হাত বাড়ালাম

Thursday, November 12, 2009

সে আমার ছোট বোন - মান্না দে

0 comments
লেখকঃ পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকারঃ সুপর্ণকান্তি ঘোষ
আর্টিস্টঃ মান্না দে

মার স্নেহ কাকে বলে জানিনা
বাবার মমতা কি বুঝতে না বুঝতেই
এ বিরাট পৃথিবীতে দেখলাম
সে ছাড়া আমার আর কেউ নেই
সে আমার ছোট বোন…বড় আদরের ছোট বোন।।


ভালো করে যখন সে কথা শেখেনি
তখন থেকেই সে গেয়ে যেত গান
বাজনার হাত ছিল ভালই আমার
তার সাথে বাজাতাম দিয়ে মন-প্রাণ
রাস্তায় ভিড় করে শুনত সবাই
অবাক হতো যে কত জ্ঞানী-গুণীজন।।


ভোর বেলা তার গানে ঘুম ভাঙত
রাতে তাকে বাজনায় ঘুম পাড়াতাম
ভাইয়ের বাজনা আর বোনের গানে
সহজ সরল সেই দিন কাটাতাম
ছোট্ট একটি ঘর এ দু’টি মানুষ
এই ছিল আমাদের সুখের জীবন।।


একদিন যখন সে একটু বড়
প্রথম সুযোগ এলো এক জলসায়
মুগ্ধ শ্রোতারা তার কন্ঠ শুনে
দু’হাত ভরালো তার ফুলের তোড়ায়
ঘরে এসে আমায় সে করল প্রণাম
প্রথম ভরলো জলে আমার নয়ন।।


তারপর কি যে হলো গান শুধু গান
ছড়িয়ে পড়লো তার আরো বেশী নাম
শ্রোতারা উজার করে দিলো উপহার
দিল না সময় শুধু নিতে বিশ্রাম
ক্লান্তির ক্ষমা নেই ওদের কাছে
আরো বেশী দিতে হবে বুঝে নিলো মন।।


একদিন শহরের সেরা জলসা
সেদিনই গলায় তার দারুণ জ্বালা
তবুও শ্রোতারা তাকে দিল না ছুটি
শেষ গান গাইলো সে পড়ে শেষ মালা
শিল্পের জন্য শিল্পী শুধু
এছাড়া নেই যে তার অন্য জীবন
নীরব হলো ছোট বোন
বড় আদরের ছোট বোন।।


তার গান থেমে গেছে নেই শ্রোতা আর
আমি একা বসে আছি স্মৃতি নিয়ে তার
আনন্দ নিয়ে গেছে ওরা সকলে
দুঃখটা হোক আজ শুধুই আমার
অনুযোগ এতো নয় এই শিল্পীর
ভাই বোন সকলেরই ভাগ্য লিখন।।

যদি কাগজে লেখ নাম - মান্না দে

0 comments
যদি কাগজে লেখ নাম, কাগজ ছিড়ে যাবে
পাথরে লেখ নাম, পাথর ক্ষয়ে যাবে
হৃদয়ে লেখ নাম, সে নাম রয়ে যাবে।।


হৃদয় আছে যার সেই তো ভালোবাসে
প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে।
কেউ কি ভেবেছিল শ্যাম কে ভালোবেসে
রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে।।


গভীর হয় গো যেখানে ভালোবাসা
মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা।
চোখের আড়ালে মাটির নিচে ওই
কোন দুখ চিরদিনই নিরবে বয়ে যাবে।।

Friday, November 6, 2009

খুব জানতে ইচ্ছে করে - মান্না দে

0 comments
খুব জানতে ইচ্ছে করে
খুব জানতে ইচ্ছে করে
তুমি কি সেই আগের মতই আছো
নাকি অনেকখানি বদলে গেছ।।


এখনো কি প্রথম সকাল হলে
স্নানটি সেরে পূজার ফুল তুলে
পূজার ছলে আমারই কথা ভাবো
বসে ঠাকুর ঘরে।।


এখনো কি সন্ধ্যা বেলা
আমার বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলে
অনেক অভিমানে চোখ দুটো কি জলে ভরে।।


এখনো কি রাত নিঝুম হলে
শরৎ কাহিনী পাশে খোলা পরে থাকে
ব্যাকুল পিয়াসে আমারই পিয়াসে
অন্তর কেঁদে মরে।।

ডাউনলোড

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই - মান্না দে

0 comments
সুরঃ সুপর্ণ কান্তি ঘোষ
লেখাঃ গৌরীপ্রসন্ন মজুমদার
কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল
সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই ।


নিখিলেশ প্যারিসে, মঈদুল ঢাকাতে
নেই তারা আজ কোন খবরে
গ্র্যাণ্ডের গীটারিস্ট গোয়ানীস ডিসুজা
ঘুমিয়ে আছে যে আজ কবরে
কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে
পাগলা গারদে আছে রমা রায়
অমলটা ধুঁকছে দুরন্ত ক্যানসারে
জীবন করে নি তাকে ক্ষমা হায় ।


সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে
শুনেছি তো লাখ্ পতি স্বামী তার
হীরে আর জহরতে আগাগোড়া মোড়া সে
গাড়ীবাড়ী সবকিছু দামী তার
আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল
বিজ্ঞাপনের ছবি আঁকতো
আর চোখ ভরা কথা নিয়ে
নির্বাক শ্রোতা হয়ে
ডিসুজাটা বসে শুধু থাকতো ।


একটা টেবিলে সেই তিন চার ঘন্টা
চারমিনারটা ঠোঁটে জ্বলতো
কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায়
এই নিয়ে তর্কটা চলতো
রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক
কাজ সেরে ঠিক এসে জুটতাম
চারটেতে শুরু হয়ে জমিয়ে আড্ডা মেরে
সাড়ে সাতটায় ঠিক উঠতাম ।


কবি কবি চেহারা কাঁধেতে ঝোলানো ব্যাগ
মুছে যাবে অমলের নামটা
একটা কবিতা তার হোল না কোথাও ছাপা
পেলনা সে প্রতিভার দামটা
অফিসের সোশালে ‘অ্যামেচার’ নাটকে
রমা রায় অভিনয় করতো
কাগজের রিপোর্টার মঈদুল এসে রোজ
কি লিখেছে তাই শুধু পড়তো ।


সেই সাত জন নেই আজ
টেবিলটা তবু আছে
সাতটা পেয়ালা অজোও খালি নেই
একই সে বাগানে আজ
এসেছে নতুন কুঁড়ি
শুধু সেই সেদিনের মালী নেই
কত স্বপনের রোদ ওঠে এই কফি হাউসে
কত স্বপ্ন মেঘে ঢেকে যায়
কত জন এল গেলো
কতজনই আসবে
কফি হাউসটা শুধু থেকে যায় ।


কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল
সোনালী বিকেলগুলো সেই
আজ আর নেই ।
ডাউনলোড