Monday, December 21, 2009

জাতীয় সংগীত: আমার সোনার বাংলা - রবীন্দ্রনাথ ঠাকুর

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস,আমার প্রাণে বাজায় বাঁশি।।

ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,
মরি হায়, হায় রে -
ও মা, অঘ্রাণে তোর ভরা ক্ষেতে আমি কি দেখেছি মধুর হাসি।।

কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ কী মায়া গো-
কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে ।
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মত,-
মরি হায়, হায় রে -
মা তোর বদনখানি মলিন হলে; ও মা আমি নয়ন জলে ভাসি।
গান(জাতীয় সংগীত হিসেবে ১০ চরণ)

0 comments:

Post a Comment