Tuesday, September 24, 2013

শেষ ঠিকানা - হামিন আহমেদ

0 comments
তোমার আঁচলজুড়ে আমার সুবর্ন রৌদ্রদিন
সাজালে আমায় তুমি অমলিন
কুয়াশার চাদরে জড়িয়ে
রয়েছো নীলিমা ছাড়িয়ে
তোমার চোখে আমার শেষ ঠিকানা
তুমি আমার পথের প্রথম ও শেষ সীমানা
তোমার চোখে আমার শেষ ঠিকানা
তুমি আমার পথের প্রথম ও শেষ সীমানা

জীবনের প্রতি সূর্যোদয়ে ভালোবাসা পূর্নতায়
রেখেছো আমায় তুমি হৃদয়ে
উদাসী বাঁশির মত নীরবে বুকের ক্ষত
তোমার চোখে আমার শেষ ঠিকানা
তুমি আমার পথের প্রথম ও শেষ সীমানা
তোমার চোখে আমার শেষ ঠিকানা
তুমি আমার পথের প্রথম ও শেষ সীমানা

পথ দেখানো ধ্রুবতারা
ডাকো আমায় আত্মহারা
তোমার চোখে আমার শেষ ঠিকানা
তুমি আমার পথের প্রথম ও শেষ সীমানা
তোমার চোখে আমার শেষ ঠিকানা
তুমি আমার পথের প্রথম ও শেষ সীমানা……

কথাঃ লতিফুল ইসলাম শিবলী
সুরঃ হামিন আহমেদ
ব্যান্ডঃ মাইলস
অ্যালবামঃ প্রবাহ

Tuesday, September 3, 2013

অর্ধেক প্রেমের গল্প - আশরাফ শিশির

0 comments
আজকেও কেউ কেউ ভালবেসে বেমালুম মরে যেতে চায়
এতদুর হেঁটে এসে বন্ধুর হাত ছেড়ে কেউ কেউ রাস্তাটা পাল্টায়
তুমিও পাল্টে গেছো তোমাকে তেমন দোষ দেই না আমি
ফিরে এসে লাভ নেই কাউকে যে ফিরিয়ে নেই না আমি
এই শহরে যে যার মত খুঁজে ফেরে হায় বেঁচে থাকার বিকল্প
তোমার আমার ভালবাসা রয়ে যায় হয়ে অর্ধেক প্রেমের গল্প.....

মুখস্ত মানুষের ভীড়ে পরাজিত মুখ ঢেকে কে কে চলে যায়
বাস্তবতার জেলে নিজেকে হারিয়ে ফেলে কে দীর্ঘশ্বাস লুকায়
লুকিয়ে রেখেছো জানি আমাদের ভালবাসা নেই আর কোন অবশেষ
আমাদের গল্পটা বাকি আছে অল্পটা শুরুতেই জানি সব শেষ
এই শহরে যে যার মত খুঁজে ফেরে হায় বেঁচে থাকার বিকল্প
তোমার আমার ভালবাসা রয়ে যায় হয়ে অর্ধেক প্রেমের গল্প.....

Thursday, August 22, 2013

কুলের বউ ছিলাম বাড়ি - লালন

0 comments
কুলের বউ ছিলাম বাড়ি
হলাম নাড়ি নাড়ার সাথে।
কুলের আচার কুলের বিচার
আর কি ভুলি সেই ভোলাতে।।

ভাবের নাড়ি ভাবের নাড়া
কুল নাশালাম জগত জোড়া।
করণ তার উল্টো দাঁড়া
বিধির ফাঁড়া কাটবে যাতে।।

হয়েছি নাড়ার নাড়ি
পরনে পড়েছি ডুরি
দিব না আর আঁচির কড়ি
বেড়াব চৈতন্য পথে।।

আসতে নাড়া যেতে নাড়া
কেবল দুদিন মোড়া জোড়া।
লালন কয় আগাগোড়া
জেনে মাথা হয় মুড়াতে।।

অর্জুন ক্ষ্যাপা

সাধ্য কিরে আমার সেরূপ চিনিতে - লালন

0 comments
সাধ্য কিরে আমার সেরূপ চিনিতে।
অহর্নিশি মায়ার ঠুসি জ্ঞানচক্ষেতে।।


ঈশানকোণে হামেশ ঘড়ি
সে নড়ে কি আমি নড়ি।
আমার আমি হাতড়ে ফিরি
না পাই ধরিতে।।


আমি আর সে অচিন একজন
এক জায়গাতে থাকি দুজন।
ফাঁকে থাকে লক্ষ্য যোজন
না পাই দেখিতে।।


ঢুঁড়ে হদ্দ মেনে আছি
এখন বসে খেদাই মাছি।
লালন বলে মরে বাঁচি
কোন কার্যেতে।।
গান ডাউনলোড করতে শিল্পীর নামের উপর ক্লিক করুন
বজলু শাহ রওশন ফকির রব ফকির

Saturday, August 10, 2013

মিথ্যে - নাগিব হক

0 comments
ভোরবেলার সূর্যটা ঝলসানো রোদ এ ,
ছেলেবেলার দুষ্টু পুতুল বিপদে;
সাথী নেই কোথাও;
ছবিতেই বসানো মিথ্যে হাসির মুখ !
বাকি জীবনটা যাবে এভাবেই-
ছবিতেই দেখবো ঐ চোখ,
পুতুলের খেলাগুলো থাকবে ভিতরেই-
তুফান তোলা সুখ ...
তুফান তোলা সুখ ... !

শেষ রাতের আলোগুলো দূরত্বের মোহমায়ায়-
ঐ চোখের খেলাগুলো স্মৃতিতেই থেকে যায় –
সাথী নেই কোথাও;
ছবিতেই বসানো মিথ্যে হাসির মুখ !
বাকি জীবনটা যাবে এভাবেই-
ছবিতেই দেখবো ঐ চোখ,
পুতুলের খেলাগুলো থাকবে ভিতরেই-
তুফান তোলা সুখ ...
তুফান তোলা সুখ ... !

একই আত্মা, একই রাস্তা, একই আমরা...
একই প্রেম একই প্রাণী;
ছেলেবেলার সাথী কখনই ফিরবে না জানি –
একই প্রাণ জীবনের পরেও অন্তহীন...!

লেখা: সুস্মিতা বিশ্বাস সাথী

Saturday, August 3, 2013

শূন্যতা - মরুভূমি ব্যান্ড

0 comments
শূন্যতার ভেতরে আমি খুঁজি আমার
হারিয়ে যাওয়া সময়কে
স্মৃতি ছাড়া নেই কিছু আমার
হয়তো সবই পেরেছ ভুলতে তুমি
তবে কেন পারিনি ভূলতে আমি।।
ওহো আকাশের ওপারে আকাশে
যেখানে স্বপ্ন হাসে
সেখানে আমি থাকি দাঁড়িয়ে।।
আজ আমি একা
তবু নেই তোমার দেখা
তোমারই আশায় বসে
তবু জানি তুমি
আসবেনা ফিরে জীবনে
তোমারই আশায় বসে
রাত প্রহর শেষে
শূন্য এ মন শূন্য ঘরে
হারিয়ে এ মন শূন্য ঘরে
একাকী ভোরে ঘুম ভাঙ্গা চোখে
খুঁজে যাই তোমাকে
তবে কেন পারিনি ভুলতে আমি
আজও কেন পারিনি ভুলতে আমি।

জীবনের স্রোতে - মরুভূমি ব্যান্ড

0 comments
জীবনের স্রোতে ছুটে চলেছি আমি
ডানা মেলা পাখির মতন
আরও চাই তোমার স্পর্শ।।
তুমি আসবে কাছে আমার
তুামি থাকবে পাশে আমার।।
মনেরই অজান্তে ছিলো তুমি
আমার মনের অঙ্গিনায়
শয়নে স্বপনে ছিলে তুমি
এ মন তোমায় চায়
নিঝুম রাতে ওই দূর আকাশে
তারা গুলো যেমন জেগে রয়
সেই সুরে তেমনি তুমি
জেগে আছো মনে হয়।

Monday, July 29, 2013

বৃষ্টি পড়ে টাপুর টুপুর

0 comments
বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এলো বান,
বানের জলে ভাসলো পুকুর ভাসলো আমার গান।
বন্ধু আইসোরে...
কোলেতে বসতে দেবো, মুখে দেবো পান।

ইষ্টি-কুটুম বৃষ্টি এলো সৃষ্টি হলো সুর,
ভালোবাসায় ভাসলো খেয়া— ঐতো পাখিপুর।
ইচ্ছে হলে এখন তুমি নাইতে পারো,
বৃষ্টিজলে নূপুর পড়ে গাইতে পারো,
এখানে সবাই স্বাধীন বাঁধনহারা,
এখানে সবই নতুন— অন্যরকম অন্যধারা।
টিবি ডাব টিবি ডাব টিবি ডিবি ডাব

বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এলো বান,
বানের জলে ভাসলো পুকুর ভাসলো আমার গান।
বন্ধু আইসোরে...
কোলেতে বসতে দেবো, মুখে দেবো পান।
বৃষ্টি পড়ে— টাপুর টুপুর টাপুর টুপুর টাপুর টুপুর টাপুর টুপুর

Saturday, July 27, 2013

পিরিতি বিষম জ্বালা - রাধারমন দত্ত

0 comments
পিরিতি বিষম জ্বালা, সয় না আমার গায়
কুল নিল গো শ্যামের বাঁশি প্রাণ নিল কালায় |
ঘরে বাইরে থাকে বন্ধু ওই পিরিতের দায়,
কুল নিল গো শ্যামের বাঁশি প্রাণ নিল কালায় |
কালা তো সামান্য নয়,রাধার মন ভুলায়,
কুল নিল গো শ্যামের বাঁশি প্রাণ নিল কালায় |
ভাইবে রাধারমণ বলে শোন গো ললিতায়
কুল নিল গো শ্যামের বাঁশি প্রাণ নিল কালায় |

আর গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে - ভাওয়াইয়া গান

0 comments
আর গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে?
আরে হস্তি নড়ান হস্তিরে চড়ান হস্তির গলায় দড়ি
আরে ও সত্যি করিয়া বলরে মাহুত কোন বা দেশে বাড়ি?
হস্তি নড়াঁও হস্তিরে চড়াঁও হস্তিরে পায়ে বেড়ি
আমি সত্য করিয়া কইলাম নারী গৌরীপুরে বাড়ি।
তোমরা গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে?
আরে হস্তি নড়ান হস্তিরে চড়ান হস্তির পায়ে বেড়ি
আরে সত্য কইরা কনরে মাহুত ঘরে কয়জন নারী রে?
হস্তি নড়ান হস্তিরে চড়ান হস্তির পায়ে বেড়ি
আমি সত্য করিয়া কইলাম কন্যা বিয়া নাহি করিরে।।

Wednesday, June 26, 2013

প্যারিসের চিঠি - জেমস

0 comments
প্রিয় আকাশি,
গতকাল ঠিক দুপুরে তোমার চিঠি পেয়েছি,
খামের ওপর নাম-ঠিকানা পড়েই চিনতে পেরেছি
তোমার হাতের লেখা
ঠিকানা পেলে কীভাবে, লেখনি
কত দিন পর ঢাকার চিঠি, তাও তোমার লেখা
ভাবতে পারো আমার অবস্থা!
গতকাল প্যারিসে ঝরেছিল এ বছরের রেকর্ডভাঙা তুষারপাত
তামাক ফুরিয়ে গেছে আনতে পারিনি, এই প্রথম আমি
অনেকটা সময় নিয়ে ভুলেছিলাম তামাকের গন্ধ ।
তোমার চিঠিতে পরিবর্তন আর
বদলে যাওয়ার সংবাদ
তুমি কষ্ট পেয়ে লিখেছ, রাত্রির ঢাকা এখন
নিয়নের স্নিগ্ধতা ছেড়ে নিয়েছে
উৎকট সোডিয়ামের সজ্জা,
আমাদের প্রিয় রমনা রেস্তোরাঁ এখন
কালের সাক্ষী,
মিষ্টি কয়েন বক্সের জায়গা দখল করে নিয়েছে
ডিজিটাল কার্ডফোন
শীতের বইমেলা পরিণত হয়েছে
মিনাবাজারে,
টিএসসির চত্বর যেন উত্তপ্ত বৈরুত ।
বদলে যাওয়ার কষ্টের অপর নাম স্মৃতি
এখন তাই নিয়ে বুঝি মেতে আছ
এই পরবাসে আমার চোখের সামনেও বদলে যেতে দেখলাম
কত সুদৃঢ় ইতিহাস
বালির বাঁধের মতো ভেসে গেল পূর্ব ইউরোপ
নদীর পাড় ভাঙার মতো ভেঙে গেল বার্লিন প্রাচীর
ইংলিশ চ্যানেলের তল দিয়ে হুইসেল বাজিয়ে চলছে ট্রেন;
ইউরোপের মানচিত্র এখন রুটি হয়ে গেছে,
ক্ষিদে পেলেই ছিঁড়ে ছিঁড়ে খাও, স্বাধীনতা মানেই যেন উদরপূর্তি
তুমি লিখেছ, ‘তোমাকে ভুলে গেছি কি না’
প্রিয় আকাশি, আমি জেনে গেছি, পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ ভুলে থাকা;
স্মৃতি থেকে পালিয়ে বাঁচার জন্য এই সুদীর্ঘ প্রবাসের
অর্ধেকটা কাটিয়েছি বোহেমিয়ানদের মতো ঘুরে ঘুরে
মাদ্রিদ থেকে হামবুর্গ, নিউক্যাসল নেপলি থেকে প্রাগ
বুখারেস্ট মেসিডোনিয়া, নর্থ সি থেকে মেডিটেরিয়ান
কিংবা ব্ল্যাক সি।
তবু বাঁচতে পারিনি স্মৃতি থেকে ।
ফ্রাংকফুর্টের বইমেলায়
নতুন বইয়ের গন্ধে মনে পড়েছে তোমাকে
ফোরেন্সে মিকেলাঞ্জেলোর ‘ডেভিড’,
রোমে ‘পিয়েতা’ আর সিস্টাইন চ্যাপেলের
‘লাস্ট জাজমেন্টের’ মতো
মহান সৃষ্টির সামনে দাঁড়িয়ে
প্রথমেই মনে পড়েছে তোমাকে।
সিসিলির কার্নিভেলে, এথেন্সের কফিশপের জমজমাট
কবিতাপাঠের আসরে মনে পড়েছে তোমাকে;
পালারমোর সৈকতে কিম্বা ভিয়েনার তারাজ্বলা রাত্রির
আকাশের দিকে তাকিয়ে মনে পড়েছে
তোমার প্রিয় কবির কবিতা
Under the wide and starry sky
Dig my grave and let me lie
Glad did I live and gladly die
And I laid me down with a will.
স্ইুজারল্যান্ডের লেকের স্বচ্ছ জলে নিজের ছায়ার পাশে
যাকে খুঁজেছি, সে তুমি
ভার্টিক্যানের প্রার্থনা সভা শেষে এক গ্রিক তরুণীকে
বাংলায় কী বলেছিলাম, জানো?
বলেছিলাম, ‘তুমি আমার আকাশি হবে?’
ভুলতে পারিনি তোমাকে, শত চেষ্টা করেও পারিনি
আর কেউ না জানুক অসংখ্য জিপসি রাত জানে
সেই না ভুলতে পারার ইতিহাস।
তুমি জানতে চেয়েছ প্যারিসের কথা
সত্যি বলতে কি,
প্যারিস খুলে দিয়েছে আমার আত্মার চোখ
সংগীত আর শিল্পের অভিন্ন সুর আমি শুধু
প্যারিসেই শুনেছি।
কনসার্টে যতবার মোৎসার্ট কিম্বা বিটোভেন শুনেছি
ততবারই কেন যেন চিরদুখী পাগল
ভিনসেন্ট ভ্যান্গগের কথা মনে পড়েছে।
সমস্ত প্যারিসের রাস্তায় গ্যালারিতে ফেস্টিভেলে খুঁজে ফিরেছি ভিনসেন্টের কষ্ট।
তোমার প্রিয় গায়ক জিম মরিসনের শেষ দিনগুলো
কেটেছে এই প্যারিসে। প্যারিসেই জিমের কবর।
অগণিত শিল্পীর কষ্ট থেকে প্যারিস পেয়েছে সৌন্দর্য;
কষ্টই প্যারিসের ঐশ্বর্য।
আমাদের সুবর্ণ সময়ের স্বপ্নের প্যারিসে আজ
নিজেকে ভীষণ একা মনে হয়
এলোমেলো পড়ে আছি শিল্প-সাহিত্যের এই জাগযজ্ঞে
তীব্র শীতের জন্য শ্বাসকষ্ট ভোগায় মাঝে মাঝে
এই তো সেদিন আবারও বদলালাম চশমার কাচ
প্রতিনিয়ত হেরে যাচ্ছি সময়ের কাছে;
তুমি মনে রেখো, পরিবর্তনের দমকা হাওয়ায়
আমি বদলাইনি এতটুকু।
বাইজেনটাইন সম্রাজ্ঞীর মতো তোমাকে ঘিরে থাক
পৃথিবীর সমস্ত সুখ
তুমি অনিন্দ সুন্দরী হয়ে ওঠো
তোমার সৃষ্টিতে
তুমি ভালো থেকো।

বি.দ্রঃ কবিতার অংশ বিশেষ গান হয়েছে।
আবৃত্তিঃ সাত্বিক ফারুক
কাব্যগ্রন্থঃ তুমি আমার কষ্টগুলো সবুজ করে দাও না – লতিফুল ইসলাম শিবলী
গানের শিরোনামঃ প্রিয় আকাশি
গানের শিল্পীঃ জেমস
অ্যালবামঃ পালাবে কোথায় (জেমস-এর সলো অ্যালবাম)
লেভেলঃ সাউন্ডটেক

বাবার কাধে ছেলের কফিন - লতিফুল ইসলাম শিবলী

0 comments
ছুটি শেষে দৌড়ে এসে
যে ছেলেটা চড়তো বাবার কাঁধে
২৫ বছর পর সেই ছেলেটা
বদলে গেল কোন সে অপরাধে
পৃথিবীর কাছে প্রশ্ন রেখে
সেই বাবাটা ফিরছে আজও বাড়ি
বাবার কাঁধে ছেলের কফিন
কতটুকু ভারী . . .

বাবাই ছিল প্রিয় বন্ধু
অভিযোগ অভিমানে
বাবাই ছিল স্বপ্নপুরুষ
জীবনের অন্য মানে
সেই ছেলেটা বদলে গেল
২৫ বছর পরে
ভেঙ্গে দিয়ে স্বপ্ন বাবার
কোন সে মাতাল ঝড়ে

বড় হয়ে নিজের মত
অনেক পথের বাঁকে
কেউ জানে না ছেলেটা যে
কোথায় কেমন থাকে
বাবার শাসন ছিন্ন করে
স্বাধীন সর্বনাশে
কখন যেন জড়িয়ে গেল
নেশা আর সন্ত্রাসে

কথা, সুর, সঙ্গীত ও কণ্ঠঃ লতিফুল ইসলাম শিবলী
অ্যালবামঃ নিয়ম ভাঙ্গার নিয়ম
লেভেলঃ সাউন্ডটেক
প্রকাশকালঃ ১৯৯৯ (১লা বৈশাখ)

Tuesday, June 4, 2013

এসো হে অপারের কাণ্ডারি - লালন সাই

0 comments
এসো হে অপারের কাণ্ডারি।
পড়েছি অকূল পাথারে দাও এসে চরণতরী।।

প্রাপ্ত পথ ভুলে এবার ভবরোগে ভুগবো কত আর।
তুমি নিজগুনে শ্রীচরণ দাও তবে কূল পেতে পারি।।

ছিলাম কোথায় এলাম হেথায়
আবার আমি যাই যেন কোথায়।
তুমি মনোরথের সারথি হয়ে স্বদেশে লও মনেরই।।

পতিত পাবন নাম তোমার গোসাঁই
পাপী তাপী তাইতে দেয় দোহাই।
ফকির লালন ভনে তোমা বিনে ভরসা কারে করি।।



কণ্ঠঃ দামিনী বসু।

Tuesday, March 26, 2013

প্রথম বাংলাদেশ - শাহনাজ রহমতউল্লাহ

0 comments
প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ
জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ।
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ।।

আমার আঙ্গিনায় ছড়ানো বিছানো
সোনা সোনা ধূলিকণা।
মাটির মমতায় ঘাস ফসলে
সবুজের আল্পনা।
আমার তাতেই হয়েছে
স্বপ্নের বীজ বোনা।

অরুপ জোছনায় সাজানো রাঙ্গানো
ঝিলিমিলি চাঁদ দোলে।
নিবিড় বনছায় পিউ পাপিয়া
হৃদয়ের দ্বার খোলে।
আমার তাতেই রেখেছি
শান্তির দীপ জ্বেলে।

গীতিকারঃ মনিরুজ্জামান মনির

সুরকারঃ আলাউদ্দিন আলী

Tuesday, March 19, 2013

তোমরা ভুলেই গেছ মল্লিকাদির নাম - ফরিদা পারভীন

1 comments
তোমরা ভুলেই গেছ মল্লিকাদির নাম
সে এখন ঘোমটা পরা কাজল বধূ দূরের কোন গাঁয়
পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়
তোমরা ভুলেই গেছ মল্লিকাদির নাম
বৃষ্টি ঝরা পথের ধারে আম কুড়াতে এসে
ভেজা হাতে ডাকল আমায় বলল ভালবেসে
এখানে আম কুড়োবার ধুম লেগেছে
চল না অন্য কোথাও যাই
পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়
যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়

দুপুড় বেলা মল্লিকাদির আট-চালাতে গিয়ে
পুতুল খেলার ছল করেছি হৃদয় দিয়ে নিয়ে
সে কথা ভাবলে এখন বর্ষা নামে
দু'চোখে সজল বরষায়
যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়