Showing posts with label শাহ আব্দুল করিম. Show all posts
Showing posts with label শাহ আব্দুল করিম. Show all posts

Tuesday, March 5, 2013

আশেকের রাস্তা সোজা - শাহ আব্দুল করিম -এর গান

0 comments
আশেকের রাস্তা সোজা..
আশেক থাকে মাশুক ধ্যানে,
এই তার নামাজ, এই তার রোজা!..
আশেকের রাস্তা সোজা!..

আশেক চায় না আবেদ হতে,
আশেক চায় না স্বর্গে যেতে,
আশেক চলে নেস্থী পথে,
হতে চায় না বিশ্বের রাজা!..

আশেক মৌলার খেলার পুতুল,
আশেক প্রেম বাগানের বুলবুল,
ফানা পীর শেখ ফানায়ে রাসুল
ফানা ফিল্লায় রুহু তাজা!..

আশেক হলে মাশুক মিলে
এই কথা ঠিক আসলে,
করিম বলে তা না হলে
বেতবাগানে চন্দন খোঁজা!..

Monday, November 5, 2012

ভাবিলে কি হবে গো, যা হৈবার তা হৈয়া গেছে - শাহ আব্দুল করিম

0 comments
এখন ভাবিলে কি হবে গো,
যা হইবার তা হইয়া গেছে..
জাতি-কুল-যৌবন দিয়াছি
প্রাণ যাবে তার কাছে গো,
যা হইবার তা হইয়া গেছে..

কালার সনে প্রেম করিয়া
কাল-নাগে দংশিছে..
ঝাইড়া বিষ নামাইতে পারে
এমন কি কেউ আছে গো?..
যা হইবার তা হইয়া গেছে..

পিরিত-পিরিত সবাই বলে,
পিরিত যে কইরাছে..
পিরিত কইরা জ্বইলা-পুইড়া
কতজন যে মরছে গো..
যা হইবার তা হইয়া গেছে..

আগুনের তুলনা হয়না
প্রেম আগুনের কাছে,
নিভাইলে নিভে না আগুন
কি কইরা প্রাণ বাঁচে গো?..
যা হইবার তা হইয়া গেছে..

বলে বলুক লোকে মন্দ
কুলের ভয় কি আছে? ..
আব্দুল করিম জিতে-মরা
বন্ধু পাইলে বাঁচে গো..
যা হইবার তা হইয়া গেছে..
http://bit.ly/SsVa8L

Tuesday, May 8, 2012

তুমি বিনে আকুল পরাণ - শাহ আব্দুল করিম

0 comments
তুমি বিনে আকুল পরাণ থাকতে চায় না ঘরে রে
সোনা বন্ধু ভুইলো না আমারে


সাগরে ভাসাইয়া কুল-মান
তোমারে সঁপিয়া দিলাম আমার দেহ-মন-প্রাণ
সর্বস্ব ধন করিলাম দান তোমার চরণের তরে
সোনা বন্ধু ভুইলো না আমারে
আমি এই মিনতি করি রে,
সোনা বন্ধু ভুইলো না আমারে


আমারে ছাড়িয়া যদি যাও
প্রতিজ্ঞা করিয়া বলো আমার মাথা খাও
তুমি যদি আমায় কান্দাও, তোমার কান্দন পরে রে
সোনা বন্ধু ভুইলো না আমারে
আমি এই মিনতি করি রে,
সোনা বন্ধু ভুইলো না আমারে


কুল-মান গেলে ক্ষতি নাই আমার
তুমি বিনে প্রাণ বাঁচেনা কি করিব আর?
তোমার প্রেম-সাগরে
প্রেম-সাগরে তোমার, করিম যেন ডুবে মরে
সোনা বন্ধু ভুইলো না আমারে
আমি এই মিনতি করি রে,
সোনা বন্ধু ভুইলো না আমারে

বন্ধুর আশায় - শাহ আব্দুল করিম

0 comments
প্রেমের নেশায় বন্ধুর আশায়
যৌবন হল অবসান
আর কতদিন গাইবো আমি
প্রাণ বন্ধের গান

সই-গো আমি একা ছিলাম
প্রাণ বন্ধুয়ার সঙ্গ নিলাম
সঁপে দিলাম, জাতি-কুল-মান
আপন জানিয়া প্রাণ বন্ধুরে
সোনার যৌবন করলাম দান

আর কতদিন গাইবো আমি
প্রাণ বন্ধের গান

কাছে নিলো ভালবেসে
এখন থাকে দূর বিদেশে
পাগল-বেশে কাঁদে মন-প্রাণ
দেখা দেয় না কথা কয় না
করিয়াছে অভিমান

আর কতদিন গাইবো আমি
প্রাণ বন্ধের গান
প্রেমের নেশায় বন্ধুর আশায়
যৌবন হল অবসান
আর কতদিন গাইবো আমি
প্রাণ বন্ধের গান

সে যদি না করে স্মরণ,
না পাই যদি যুগল চরণ
বাঁচন-মরণ দুই-ই এক সমান
আব্দুল করিম অন্ধকারে
বন্ধুয়া আকাশের চান
আর কতদিন গাইবো আমি
প্রাণ-বন্ধের গান?

এই দুনিয়া মায়া জালে বান্ধা - শাহ আব্দুল করিম

0 comments
এই দুনিয়া মায়া জালে বান্ধা
শুনবে কি বুঝবে কি, ওরে ও মন ধুন্ধা
এই দুনিয়া মায়া জালে বান্ধা ..


কতজনা পাগল হইয়া
মায়াতে মন মজাইয়া
আপনার ধন পরকে দিয়া
সার হইয়াছে কান্দা ..
বহুরূপী রঙ-বাজারে
মন থাকেনা মনের ঘরে
রঙ দেখাইয়া প্রাণে মারে
লাগাইয়া ধান্ধা ..
এই দুনিয়া মায়া জালে বান্ধা ..


ছেড়ে দিয়া মায়াপুরী
দিতে হবে ভব পাড়ি
চেয়ে দেখো মন-ব্যপারী
দিন গেলে হয় সন্ধ্যা ..
আপনি যদি ভালো বুঝ
সুসময়ে মুর্শিদ ভজ
জ্ঞান থাকিতে পাগল সাজো
চোখ থাকতে হও আন্ধা ..
এই দুনিয়া মায়া জালে বান্ধা ..


সময়ে কাজ সাধন করো
নবির মতো মনকে গড়
আপনি কর্ম আপনি সারো
করুক লোকে নিন্দা ..
কাটিয়া মায়ারই বাঁধন
যে হইয়াছে মানুষ রতন
এ করিম কয় নাই তার মরণ
সবসময় সে জিন্দা ..
এই দুনিয়া মায়া জালে বান্ধা

মেয়েরূপি ফুল ফুটেছে বিশ্ব-বাগানে - শাহ আব্দুল করিম -এর গান

0 comments
মেয়েরূপি ফুল ফুটেছে বিশ্ব-বাগানে
এই ফুল বেহেস্তে ফুটিয়াছিল কুদরতি শানে


ঐ ফুল ...বেহেস্তে ছিল
ঐ ফুল দুনিয়ায় আইলো
ফেরেশতা ভুলিয়া গেল ঐ ফুলের ঘ্রাণে


ফুটেছে ফুল নানান বেশে
ফুলকে সবাই ভালবাসে
একটি ফুলের তিনটি রসে খেলে তিনজনে


পুরুষ ভ্রমরা জাতি
দেখিয়া ফুলের জ্যোতি
কেউ দিতেছে আত্মহুতি মূল না জেনে


প্রেমরস চিনেনা যারা
আমার মতো কর্মপোড়া
এ করিম রসিক ছাড়া বোঝে না অন্যে


Download

Wednesday, September 21, 2011

রাখো কিংবা মারো - শাহ আব্দুল করিম

0 comments
রাখো কিংবা মারো
এই দয়া করো
থাকিনা যান তোমারে ভুলিয়া

নিশি-দিনে
... শয়নে-স্বপনে
পরাণে পরাণ মিশাইয়া
এই আঁধার রাতে
নেও যদি সাথে
নিজ গুণে পথ দেখাইয়া, দয়াল
থাকিনা যান তোমারে ভুলিয়া

আমি তোমারে পাগল
ভরসা কেবল
দ্বীনবন্ধু তোমার নাম শুনিয়া
নেও যদি খবর
হইব অমর
নামের সুধা পান করিয়া, দয়াল
থাকিনা যান তোমারে ভুলিয়া

দয়াল নাম তোমার
জগতে প্রচার
জীবেরে দয়া করো বলিয়া
আব্দুল করিম বলে
রেখ চরণ তলে
দিয়না দূরে ঠেলিয়া, দয়াল
থাকিনা যান তোমারে ভুলিয়া

Download Links
http://www.mediafire.com/?z78t8dn4iecnxxx
http://www.mediafire.com/?3rj85fm990zazea
http://www.mediafire.com/?bb4mt9exz67v9k7

Monday, August 8, 2011

সরলা - শাহ আব্দুল করিম

0 comments
সরল তুমি নাম যে তোমার সরলা
শান্ত অতি শুদ্ধমতি সবাই বলে মন ভালা
সরল তুমি নাম যে তোমার সরলা ...
...দেখলে শ্রদ্ধা হয় অন্তরে
কতো ছেলে ভক্তিভরে
'মা' বলে সম্বোধন করে নিতে চায় পদধুলা
সরল তুমি নাম যে তোমার সরলা

বাঁধা আছি প্রেম-ঋণে
এই ভাবনা নিশি-দিনে
বাঁচেনা প্রাণ তুমি বিনে সহেনা বিচ্ছেদ-জ্বালা
সরল তুমি নাম যে তোমার সরলা
...শান্ত অতি শুদ্ধমতি সবাই বলে মন ভালা
সরল তুমি নাম যে তোমার সরলা

দয়ালের দয়ার বলে
জন্ম তোমার শুদ্ধ জলে
সরল বলে তাইতো হলে করিমের গলার মালা
সরল তুমি নাম যে তোমার সরলা
সরল তুমি নাম যে তোমার সরলা

Tuesday, January 12, 2010

বসন্ত বাতাসে সইগো - শাহ আব্দুল করিম

0 comments
বসন্ত বাতাসে সইগো
বসন্ত বাতাসে
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ
আমার বাড়ি আসে


বন্ধুর বাড়ির ফুলবাগানে
নানান রঙের ফুল
ফুলের গন্ধে মন আনন্দে
ভ্রমর হয় আকুল


বন্ধুর বাড়ির ফুলের বন
বাড়ির পূর্বধারে
সেথায় বসে বাজায় বাঁশী
মন নিল তার সুরে


মন নিল তার বাঁশীর তানে
রূপে নিল আঁখী
তাইতো পাগল আব্দুল করিম
আশায় চেয়ে থাকে

দেখা দেওনা কাছে নেওনা - শাহ আব্দুল করিম

0 comments
দেখা দেওনা কাছে নেওনা আর কতো থাকি দূরে
কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে
কেমনে চিনিব তোমারে।


মায়ার জালে বন্দি হইয়া আর কত দিন থাকিব
মনে ভাবি সব ছাড়িয়া তোমাকে খুজে নেব।।


আশা করি আলো পাবো ডুবে যাই অন্ধকারে
কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমনে চিনিব তেমোরে


তন্ত্র মন্ত্র করে দেখি তার ভেতরে তুমি নাই
শাস্ত্র গ্রন্থ পড়ি যতো আরো দূরে সরে যাই
কোন সাগরে খেলতেছো লাই ভাবতেছি তাই অন্তরে
কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে
কেমনে চিনিব তোমারে।


পাগল আব্দুল করিম বলে দয়া করো আমারে
নতশিরে করজোড়ে আছি তোমার দরবারে
ভক্তের অধীন হও চিরদিন থাকো ভক্তের অন্তরে
কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধনহে
কেমনে চিনিব তোমারে।

গাড়ি চলে না চলে না - শাহ আব্দুল করিম

0 comments
গাড়ি চলে না চলে না,
চলে না রে, গাড়ি চলে না।
চড়িয়া মানব গাড়ি
যাইতেছিলাম বন্ধুর বাড়ি
মধ্য পথে ঠেকলো গাড়ি
উপায়-বুদ্ধি মেলে না।।


মহাজনে যতন করে
তেল দিয়াছে টাংকি ভরে
গাড়ি চালায় মন ড্রাইভারে
ভালো-মন্দ বোঝে না।।


ইঞ্জিনে ময়লা জমেছে
পার্টসগুলো ক্ষয় হয়েছে
ডাইনামো বিকল হয়েছে
হেডলাইট দুইটা জ্বলে না।।


ইঞ্জিনে ব্যতিক্রম করে
কন্ডিশন ভালো নয় রে
কখন জানি ব্রেক ফেল করে
ঘটায় কোন্‌ দুর্ঘটনা।।


আবুল করিম ভাবছে এইবার
কোন্‌ দিন গাড়ি কি করবে আর
সামনে বিষম অন্ধকার
করতেছে তাই ভাবনা।।

কেন পিরিতি বাড়াইলারে বন্ধু - শাহ আব্দুল করিম

2 comments
কেন পিরিতি বাড়াইলারে বন্ধু
ছেড়ে যাইবা যদি
কেমনে রাখবি তোর মন
কেমনে রাখবি তোর মন
আমার আপন ঘরে বাধিরে বন্ধু
ছেড়ে যাইবা যদি


পাড়া পড়শী বাদী আমার
বাদী কাল ননদী
মরম জ্বালা সইতে নারি
দিবা নিশি কাঁদিরে বন্ধু
—- ছেড়ে যাইবা যদি


কারে কী বলিব আমি
নিজেই অপরাধী
কেঁদে কেঁদে চোখের জলে
কেঁদে কেঁদে চোখের জলে
বহাইলাম নদী রে বন্ধু
— ছেড়ে যাইবা যদি


পাগল আব্দুল করিম বলে
হলো এ কী ব্যাধি
তুমি বিনে এ ভুবনে
তুমি বিনে এ ভুবনে
কে আছে আছে ঔষধি রে বন্ধু
ছেড়ে যাইবা যদি

Tuesday, November 10, 2009

আগে কি সুন্দর দিন কাটাইতাম - শাহ আব্দুল করিম

0 comments
আগে কি সুন্দর দিন কাটাইতাম
আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম
গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান
মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম


হিন্দু বাড়িতে যাত্রা গান হইত
নিমন্ত্রণ দিত আমরা যাইতাম
জারি গান, বাউল গান
আনন্দের তুফান
গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম


বর্ষা যখন হইত,
গাজির গান আইত,
রংগে ঢংগে গাইত
আনন্দ পাইতাম
কে হবে মেম্বার,
কে বা সরকার
আমরা কি তার খবরও লইতাম
হায়রে আমরা কি তার খবরও লইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম


করি যে ভাবনা
সেই দিন আর পাব নাহ
ছিল বাসনা সুখি হইতাম
দিন হইতে দিন
আসে যে কঠিন
করিম দীনহীন কোন পথে যাইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম….