Tuesday, November 10, 2009

জাত গেল

সত্য পথে কেউ নাই রাজি
সবি দেখি তা না না না
জাত গেলো জাত গেলো বলে
একি আজব কারখানা ।

... যখন তুমি ভবে এলে
তখন তুমি কী জাত ছিলে
যাবার কালে কী জাত হবা
সেই কথা কেমনে বল না।
জাত গেলো জাত গেলো বলে
একি আজব কারখানা।

ব্রহ্মান্ড চন্ডাল চামাড় মুচি
এক জলে সকলে সুচি
দেখে শুনে হয়না রুচি
যমে কাকেও ছারিবে না ।
জাত গেলো জাত গেলো বলে
একি আজব কারখানা ।

0 comments:

Post a Comment