Tuesday, November 10, 2009

ফাগুনের আগুন

ফাগুনের আগুন ঝরা দিন,
রক্তিম পলাশ ডালে।
তোমার চোখে, আমার চোখ
পড়েছিল সেই বিকেলে।


মিষ্টি রোদেলা দিন,
উড়ছে শালিক, ডানা মেলে।
গাঁয়ের মেঠো পথে
হাঁটছি মোরা, হেসে খেলে।


দৃষ্টি সিমাহীন
ভাঙছে হৃদয় স্মৃতি ভুলে।
সীমান্তে ঝড়ো হাওয়া
থামবে কি আর কোনকালে....


মনে কি পড়ে তোমার?
মনে কি পড়ে.......

0 comments:

Post a Comment